Dharmendra-Hema Malini: 'বাঁচতে শিখতে হবে আমায়', দিল্লিতে ধর্মেন্দ্রর স্মরণসভা, রাজ-নেতাদের সম্মুখে সত্য-প্রেমের কথা শোনালেন হেমা

ধর্মেন্দ্রর ব্যক্তিত্বের প্রশংসা করে হেমা জানান, তিনি ছিলেন অত্যন্ত মাটির মানুষ। জনপ্রিয়তা সত্ত্বেও কখনও নিজেকে আলাদা করে দেখেননি। তিনি ছিলেন একেবারে বিশুদ্ধ আত্মার মানুষ।

ধর্মেন্দ্রর ব্যক্তিত্বের প্রশংসা করে হেমা জানান, তিনি ছিলেন অত্যন্ত মাটির মানুষ। জনপ্রিয়তা সত্ত্বেও কখনও নিজেকে আলাদা করে দেখেননি। তিনি ছিলেন একেবারে বিশুদ্ধ আত্মার মানুষ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Hema-Malini

কী বললেন হেমা?

প্রয়াত বলিউড সুপারস্টার ধর্মেন্দ্রর স্মরণে, দিল্লিতে এক প্রার্থনা সভার আয়োজন করলেন তাঁর স্ত্রী, প্রবীণ অভিনেত্রী ও বিজেপি সাংসদ হেমা মালিনী। ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে ধর্মেন্দ্রর মৃত্যু হয়। প্রয়াত অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

Advertisment

জনপথের ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, অভিনেতা রঞ্জিত, কঙ্গনা রানাওয়াত ও রবি কিষাণ-সহ আরও অনেকে।

Dharmendra Prayer Meet

পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেমা মালিনী, তাঁর দুই মেয়ে এশা দেওল ও আহানা দেওল এবং জামাতা বৈভব ভোরা। এশার প্রাক্তন স্বামী ভরত তাখতানিও শোকসভায় যোগ দেন। মূল হলে প্রবেশের আগে, সবাই ধর্মেন্দ্রর ফ্রেমে বাঁধানো ছবির সামনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সেই মুহূর্তে হেমা মালিনী ও এশাকে দৃশ্যত আবেগতাড়িত দেখা যায়।

ভজন-শ্রদ্ধাঞ্জলির পর হেমা মালিনী ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগভরা ভাষণ দেন। তিনি বলেন, “এই প্রার্থনা সভায় আপনাদের স্বাগত জানাতে গিয়ে আমি অত্যন্ত আবেগাপ্লুত। কখনও ভাবিনি যে, আমাকে ধর্মজির জন্য শোকসভা আয়োজন করতে হবে। তাঁর মৃত্যু আমার কাছে এক গভীর ধাক্কা।” পাশে দাঁড়িয়ে ছিলেন এশা ও আহানা।

Dharmendra prayer meet

দীর্ঘ ৫৭ বছরের সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার পর সবচেয়ে বেশি কাজ করেছি ধর্মজির সঙ্গে। আমরা ৪৫টি সিনেমায় অভিনয় করেছি, যার মধ্যে ২৫টির বেশি সুপারহিট। আমাদের জুটি দর্শকদের কাছে ‘হিট জুটি’ নামে পরিচিত ছিল। আমাদের ভালবাসার থেকে বড় সত্য আর কিছু না, এখন আমাকে তাঁকে ছাড়া চলতে শিখতে হবে।”

ধর্মেন্দ্রর ব্যক্তিত্বের প্রশংসা করে হেমা জানান, তিনি ছিলেন অত্যন্ত মাটির মানুষ। জনপ্রিয়তা সত্ত্বেও কখনও নিজেকে আলাদা করে দেখেননি। তিনি ছিলেন একেবারে বিশুদ্ধ আত্মার মানুষ। 

Dharmendra Prayer meet

তিনি আরও জানান, ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন সাদামাটা ভাবে পালন করা হয়। পাশাপাশি শেয়ার করেন, ধর্মেন্দ্র জীবদ্দশায় নিজের উর্দু কবিতার একটি বই প্রকাশ করতে চেয়েছিলেন। সব পরিকল্পনা করা থাকলেও স্বপ্নটি আর পূরণ হলো না। 

Hema Malini Dharmendra Entertainment News Today