/indian-express-bangla/media/media_files/2025/11/10/cats-2025-11-10-18-30-41.jpg)
Dharmendra Hospitalized: প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র গুরুতর অবস্থায় আছেন এবং ভেন্টিলেটরে রাখা হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই এই খবরে শোরগোল। তবে ধর্মেন্দ্রর অবস্থা মোটেই সংকটজনক নয় বলে দাবি করেছে পরিবার।
অভিনেত্রী ও সংসদ হেমা মালিনীকে সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা গিয়েছে। যেখানে তাঁর স্বামী ও বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থাকে ঘিরে নানা জল্পনা ছড়ানোর মাঝে হেমার এই সফর সকলের দৃষ্টি আকর্ষণ করেছে যা ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
সেলিব্রিটি ফটোগ্রাফার বিরাল ভায়ানি সোশ্যাল মিডিয়ায় হেমা মালিনীর গাড়ি হাসপাতাল চত্ত্বরে প্রবেশের একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'হেমা জি অ্যাট দ্য হসপিটাল।' ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী একটি কালো বিএমডব্লিউ গাড়িতে হাসপাতালে প্রবেশ করছেন। হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, 'ধর্মেন্দ্রজি এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। আমরা ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।' গত কয়েকদিন ধরে ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়িয়েছে। গুজব রটে যে তিনি আইসিইউ-তে ভর্তি এবং লাইফ সাপোর্টে রয়েছেন।
আরও পড়ুন ভেন্টিলেটর সাপোর্টে ধর্মেন্দ্র, কেমন আছেন কিংবদন্তি অভিনেতা? জেনে নিন হেলথ আপডেট
তবে সানি দেওলের টিম সেই খবরকে পুরোপুরি মিথ্যা ও অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছে। অভিনেতার টিমের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'সবই গুজব। স্যার ভাল আছেন। পর্যবেক্ষণে রয়েছেন এবং চিন্তার কোনও কারণ নেই।' সানি দেওলের টিম টাইমস অব ইন্ডিয়াকে জানায়, 'যেমনটা প্রায়ই হয় গুজব ছড়ানো হয়েছে। স্যার আগের চেয়ে অনেক ভাল আছেন। তিনি শুধু রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি। উদ্বেগের কোনও কারণ নেই।'
আরও পড়ুন বিছানায় শয্যাশায়ী- একটি পা উপরে!! প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর এ কী হাল, ভিডিও দেখলে চমকে যাবেন
পরিবারের ঘনিষ্ঠ সূত্রও জানিয়েছে, ধর্মেন্দ্রর এই হাসপাতাল যাত্রা ছিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক বিবৃতিতে তাঁর টিম জানিয়েছিল, 'তিনি সুস্থ আছেন এবং নিয়মিত মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে যান। কেউ হয়তো তাঁকে হাসপাতালে দেখে ভেবেছেন যে তিনি অসুস্থ। এরপরই অযথা আতঙ্ক তৈরি হয়েছে।'
সোশ্যাল মিডিয়ায় ভক্তরা “বলিউডের হি-ম্যান”-এর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। হেমা মালিনীর হাসপাতাল সফরের পর ভক্তরা আরও আশ্বস্ত হয়েছেন যে ধর্মেন্দ্র ভাল আছেন। ভারতীয় সিনেমার এই কিংবদন্তি দম্পতিকে ঘিরে ভালবাসা ও শুভকামনার বন্যা বইছে নেটভুবনে।
আরও পড়ুন ICU-তে অত্যন্ত সংকটজনক ধর্মেন্দ্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us