Dharmendra Health-Hema Malini: 'অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন!' ধর্মেন্দ্রকে নিয়ে যা ইচ্ছে তাই? ক্ষোভে ফুঁসছেন হেমা

কিন্তু, এমন খবর রটে যাওয়া, যেকোনও পরিবারের কাছেই খুব মর্মান্তিক। এহেন খবর শুনে রেগে আগুন তাঁর স্ত্রী হেমা মালিনী খোদ। তিনি সোজাসুজি কটাক্ষ করলেন।

কিন্তু, এমন খবর রটে যাওয়া, যেকোনও পরিবারের কাছেই খুব মর্মান্তিক। এহেন খবর শুনে রেগে আগুন তাঁর স্ত্রী হেমা মালিনী খোদ। তিনি সোজাসুজি কটাক্ষ করলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dharma

কী বললেন হেমা?

 Dharmendra Health-Hema Malini: স্বামীর মৃত্যুসংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। যে মানুষটি এখনও বেঁচে আছেন, তাঁর মৃত্যু সংবাদ শুনে পরিবারের অন্তর কেঁপে উঠছে! বিশেষ করে তাঁর মেয়ে এশা দেওল যেন ভারাক্রান্ত। গতকাল রাত থেকেই ছড়িয়ে পড়েছে তাঁর চলে যাওয়ার খবর। যদিও, পরিবারের তরফে আজ সকাল অবধি কোনও বিবৃতি মেলেনি। এদিকে, রটে যায় তিনি নাকি প্রয়াত। 

Advertisment

মেয়ে এশা জানান, এহেন খবর সম্পূর্ণ মিথ্যে। বরং তিনি স্থিতিশীল। গতকাল সন্ধ্যে হতেই জানা যায়, তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছেন, শাহরুখ-সলমন অনেকেই। ছেলেকে নিয়ে হাসপাতালে পৌঁছান শাহরুখ। কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন আমিশা নিজেও। আবার এও দেখা যায়, বর্ষীয়ান অভিনেতার বাড়ির সামনে ব্যারিকেড দেখে অনেকেই নিশ্চিত হয়ে যান যে তিনি আর নেই।

Dharmendra Death Rumor: ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে সাংঘাতিক চর্চা! বিতর্কের মুখে কী আপডেট দিলেন মেয়ে এশা?

Advertisment

কিন্তু, এমন খবর রটে যাওয়া, যেকোনও পরিবারের কাছেই খুব মর্মান্তিক। এহেন খবর শুনে রেগে আগুন তাঁর স্ত্রী হেমা মালিনী খোদ। তিনি সোজাসুজি গণ-মাধ্যমে কটাক্ষ করলেন। তাঁর কথায়, "যা ঘটছে তা একেবারেই ক্ষমার অযোগ্য! একজন মানুষ যখন চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তখন কীভাবে দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলো এমন মিথ্যা খবর ছড়াতে পারে? এটি শুধু অমানবিক নয়, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণও বটে। একজন প্রবীণ শিল্পী, যিনি সারা জীবন দর্শকদের বিনোদন ও আনন্দ দিয়েছেন, তাঁর সম্পর্কে এমন গুজব রটানো সমাজের পক্ষেও লজ্জাজনক।" 

তিনি আরও বললেন, "বর্তমানে ধর্মেন্দ্র চিকিৎসাধীন এবং চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উন্নতি নিয়ে আশাবাদী। তাঁর পরিবার এই সময়ে মানসিকভাবে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময়ে তাদের পাশে থাকার বদলে যদি সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ভিত্তিহীন খবর প্রচার করে, তা কেবল পরিবারের মানসিক চাপ বাড়ায় না, বরং জনমনে বিভ্রান্তি তৈরি করে। আমাদের মনে রাখা উচিত- খবরের নামে কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা কখনোই সাংবাদিকতার দায়িত্ব নয়। প্রতিটি পরিবারের মতোই ধর্মেন্দ্রর পরিবারও এখন শান্তি ও গোপনীয়তা চায়, যাতে অভিনেতা দ্রুত আরোগ্য লাভ করতে পারেন। তাই সকলের কাছে অনুরোধ, যাচাই না করে কোনও সংবাদ বিশ্বাস বা প্রচার করবেন না।" 

Dharmendra-Hema Net Worth: কোটি কোটি টাকার গাড়ি-বাড়ি-গয়না আরও কত কী, সম্পত্তির বিচারে ধনী কে ধর্মেন্দ্র না হেমা?

একজন তারকা, যিনি কোনও পরিবারের মানুষ-আপনজন, তাঁর এহেন খবর রটে যাওয়া বিভ্রান্তিকর বলেই দাবি করেছে দেওল পরিবার। তাদের দাবি, "যাঁরা এমন মিথ্যা তথ্য প্রচার করছেন, তাঁদের বোঝা উচিত যে এটি শুধু একজন সেলিব্রিটির নয়, একজন পিতা, স্বামী ও পরিবারের সদস্যের জীবন সম্পর্কিত সংবেদনশীল বিষয়। মিথ্যা তথ্য ছড়ানো মানে তাঁদের প্রতি অসম্মান প্রদর্শন করা।" 

Entertainment News Hema Malini Dharmendra