/indian-express-bangla/media/media_files/2025/05/09/VZ1hd3llfFQ5FXXhYoz1.jpg)
কার কত সম্পত্তি?
Hema Malini-Dharmendra: রূপোলি দুনিয়ার তারকাদের সম্পত্তির পরিমান কত তা জানতে সদা আগ্রহী থাকে অনুরাগীরা। এই মুহূর্তে চর্চায় রয়েছেন বলিউডের কিংবদন্তি দম্পতি ধর্মেন্দ্র ও হেমা মালিনী। সোমবার দুপুরে আচমকা রটে যায় অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বড় পর্দার বীরু। এই খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়তেই সানি দেওলের চিমের তরফে জানানো হয় এটি সম্পূর্ণ গুজব। রুটিন চেক আপের জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন হেমা মালিনী। তিনিও সংবাদমাধ্যমকে আশ্বস্ত করেছেন ধর্মেন্দ্র ভাল আছেন। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। এক নজরে দেখে নেওয়া যাক শোলে জুটির মোট সম্পত্তির পরিমান কত। কোন খাতে তাঁরা কত বিনিয়োগ করেছেন।
আরও পড়ুন ICU-তে অত্যন্ত সংকটজনক ধর্মেন্দ্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
হেমা-ধর্মেন্দ্র সম্পত্তির পরিমান
২০২৪ সালে মথুরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তাঁর নির্বাচনী হলফনামায় মোট সম্পত্তির পরিমান উল্লেখ ছিল। নথি অনুসারে, ড্রিম গার্লের সম্পদের পরিমান ১২৯ কোটি টাকা। আর ধর্মেন্দ্রর মোট সম্পত্তি ১৬৯ কোটি। তারকা দম্পতির যৌথ সম্পদের পরিমান ২৯৭ কোটি টাকা। ড্রিম গার্লের উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ২.৯৬ কোটি টাকা আর নদগ অর্থের পরিমান ১৩ লক্ষরও বেশি। ধর্মেন্দ্রর টাকার পরিমান ৪৩ লক্ষের অধিক।
আরও পড়ুন ভেন্টিলেটর সাপোর্টে ধর্মেন্দ্র, কেমন আছেন কিংবদন্তি অভিনেতা? জেনে নিন হেলথ আপডেট
দম্পতির বিনিয়োগ
হেমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে ১.১৩ কোটির বেশি অর্থ। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন ৪.২৮ কোটির বেশি টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন দু'কোটির বেশি অর্থ। ২০২৪ সালের হলফনামায় হেমা নিজেকে ১.৩ মিলিয়ানের মালিক হিসেবে ঘোষণা করেছিলেন। সেখানে ধর্মেন্দ্রর নগদ সম্পত্তি ৪.৩ মিলিয়ান।
হেমার গয়না
সাংসদ-অভিনেত্রী হেমা মালিনীর রয়েছে ৩.৩৯ কোটি টাকার গয়না। স্থাবর সম্পত্তির মোটে মূল্য ১০০ কোটির বেশি। অন্যদিকে ধর্মেন্দ্র ১৩৬ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি রয়েছে। ঋণের ক্ষেত্রে হেমার রয়েছে ১.৪২ কোটি টাকা যা ধর্মেন্দ্রর ক্ষেত্রে অনেকটাই বেশি। সেই অর্থের পরিমান ৬.৪৯ কোটি টাকা।
ধর্মেন্দ্র কতটা ধনী?
বলিউডের হি-ম্যান নামে পরিচাত ধর্মেন্দ্রর আনুমানিক মোট সম্পত্তির পরিমান ৩৩৫ কোটি থেকে ৪৫০ কোটি। ফিল্মি কেরিয়ারে তিনি ৩০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। আয়ের সিংহভাগ এসেছে চলচ্চিত্র, ব্র্যান্ড ও রিয়েল এস্টেটে বিনিয়োগ মারফৎ। লোনাওয়ালায় ১০০ একরের একটি বিশাল খামার বাড়ি আছে। মুম্বইয়ে বেশ কয়েকটি বিলাসবহুল সম্পত্তি ও গাড়ির মালিক। এছাড়াও কয়েকটি রেস্তোরাঁয় তাঁর কিছু অংশীদারিত্ব রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us