/indian-express-bangla/media/media_files/2025/05/09/VZ1hd3llfFQ5FXXhYoz1.jpg)
শোকে কাতর হেমা... Photograph: (ফাইল চিত্র)
Hema Malini Reacts on Dharmendra Death: প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর তিন দিন পর তাঁর স্ত্রী, অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী প্রয়াত স্বামীর স্মৃতিতে একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করেন। এক্স-এ পোস্ট করা সেই নোটে তিনি ধর্মেন্দ্রের প্রতি নিজের ভালোবাসা, শ্রদ্ধা এবং গভীর ব্যক্তিগত ক্ষতির কথা তুলে ধরেন। তিনি পরিবারের সাথে তোলা একাধিক পুরোনো ছবিও শেয়ার করেন, যেগুলোতে ধর্মেন্দ্র, হেমা এবং তাদের দুই মেয়ে- এশা ও আহানা, একসঙ্গে উপস্থিত।
নিজের লেখা দীর্ঘ নোটে হেমা মালিনী জানান, "ধরমজি আমার কাছে শুধু একজন স্বামী ছিলেন না, তিনি ছিলেন স্নেহময় বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক- আমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ভরসার সবচেয়ে বড় মানুষ।” তিনি আরও উল্লেখ করেন যে, ধর্মেন্দ্র তাঁর সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ স্বভাব দিয়ে তার পরিবারের সবাইকে বিশেষভাবে আপন করে নিয়েছিলেন। জনপ্রিয়তার শীর্ষে থেকেও তিনি ছিলেন বিস্ময়করভাবে নম্র, এবং এই গুণই তাঁকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছিল।
ঘোরতর অন্ধকার জীবন, এই গায়িকার জীবন কাহিনী চোখে জল এনে দেবে
ধর্মেন্দ্রর জনসম্মোহক ব্যক্তিত্ব ও সার্বজনীন জনপ্রিয়তা নিয়ে হেমা লিখেছেন, "একজন জনব্যক্তিত্ব হিসেবে তাঁর প্রতিভা, অভিনয় দক্ষতা এবং মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে এক অনন্য আইকনে পরিণত করেছে। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অবদান চিরকাল অক্ষয় থাকবে।"
নিজের পোস্টের শেষাংশে হেমা তাঁর ব্যক্তিগত শূন্যতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমার ক্ষতি অবর্ণনীয়। তাঁর চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করেছে যা জীবনের শেষ পর্যন্ত বহন করে চলতে হবে। তবে বছরের পর বছর একসঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি আমাকে বেঁচে থাকার জন্য সান্ত্বনা দেবে।” তিনি তাদের পারিবারিক অ্যালবাম থেকে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে সেই স্মৃতি আরও জীবন্ত করে তোলেন।
অকাল প্রয়াণ ছেলের, সন্তান শোকে পাথর কিংবদন্তি শিল্পী
ধর্মেন্দ্র ও হেমা মালিনী ১৯৮০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের প্রথম কন্যা এশা জন্মগ্রহণ করেন ১৯৮১ সালে এবং দ্বিতীয় কন্যা আহানা ১৯৮৫ সালে। উল্লেখ্য, তখন ধর্মেন্দ্র প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত ছিলেন এবং তার চার সন্তান- সানি, অজিতা, বিজয়তা ও ববি ও ছিলেন।
যদিও ধর্মেন্দ্র ও হেমা মালিনী বিবাহিত ছিলেন, তাঁরা কখনোই স্থায়ীভাবে একই বাড়িতে থাকতেন না। পর্দায় তারা বহু হিট ছবিতে জুটি বেঁধেছেন-‘শরাফত’, ‘তুম হাসিন মেঁ জওয়ান’, ‘সীতা অউর গীতা’, ‘জুগনু’, ‘শোলে’, ‘নয়া জামানা’ সহ একাধিক সিনেমায় তাঁদের রসায়ন দর্শকদের মন কেড়েছে। ধর্মেন্দ্র ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার মুম্বইয়ে তাঁর স্মরণে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us