/indian-express-bangla/media/media_files/2025/11/13/cats-2025-11-13-11-26-25.jpg)
কেমন আছেন বীরু?
Dharmendra Health: সোমবার দুপুর গড়িয়ে বিকেল হতেই ধর্মেন্দ্রর অসুস্থতার খবরে তোলপাড়। সেই দিন রাতেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বীরুকে দেখতে ভিড় জমান সেলেবরা। মঙ্গলের সকাল থেকে নেটভুবনে ছড়িয়ে পড়ে ধর্মেন্দ্রর প্রয়াণের খবর। হেমা মালিনী ও এষা দেওল সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, মৃত্যুর ভুয়ো খবর যেন এভাবে ছড়ানো না হয়। সানি দেওলের ম্যানেজারও বারবার বলেছেন, ধর্মেন্দ্র ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
বুধবার কড়া নিরাপত্তায় বাড়ি ফেরেন বীরু আর চিকিৎসাও হবে বাড়িতেই। সংবাদমাধ্যমের সামনে ধর্মেন্দ্রর চিকিৎসক জানিয়েছেন পরিবার সিদ্ধান্ত নিয়েছে ধর্মেন্দ্রকে বাড়িতেই রাখবেন। এক নতুন সাক্ষাৎকারে তাঁর স্ত্রী এবং অভিনেত্রী হেমা মালিনী অভিনেতার লেটেস্ট হেলথ আপডেট শেয়ার করেছেন। বলিউডের ড্রিম গার্ল জানিয়েছেন, সন্তানরা বিনিদ্রযাপন করেছেন। তবে স্বস্তি পাচ্ছেন এই ভেবে যে এখন হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন।
টাইমস অফ ইন্ডিয়া-র খবর অনুযায়ী সুবাস কে. ঝা-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা মালিনী বলেন, 'আমার জন্য এটা খুব কঠিন সময় ছিল। ধরমজি-র স্বাস্থ্য নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম। ওঁর সন্তানরা একদমই ঘুমাতে পারছে না। কিন্তু, আমি তো ভেঙে পড়তে পারি না। কারণ আমার ওপর অনেক দায়িত্ব। কিন্তু হ্যাঁ, আমি খুশি যে উনি বাড়ি ফিরে এসেছেন। আমরা সবাই খুবই স্বস্তি পেয়েছি যে উনি এখন আর হাসপাতালে নেই। ওঁর প্রিয় মানুষদের মাঝে থাকাটাই ভাল। বাকিটা তো ঈশ্বরের হাতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।'
আরও পড়ুন 'ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে দয়া করে...', মৃত্যুর গুজব রটতেই কী পদক্ষেপ IFTDA-এর?
এর আগে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ডা. প্রতীত সামদানি পিটিআই-কে জানান,'ধর্মেন্দ্রজি আজ সকাল প্রায় ৭টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ওঁর চিকিৎসা বাড়িতেই চলবে।' সম্প্রতি ৯০ বছর বয়সী অভিনেতা প্রেম চোপড়াও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে নিজের স্বাস্থ্যের থেকে বেশি উদ্বিগ্ন ছিলেন সহ-অভিনেতা ধর্মেন্দ্রর জন্য।
আরও পড়ুন হেমা মালিনী বা মীনা কুমারী না, ধর্মেন্দ্রর প্রথম প্রেম কে?
প্রেমের জামাই বিকাশ ভল্লা টাইমস অফ ইন্ডিয়া-কে জানান, প্রেম কেবলমাত্র কিছু রুটিন চেক-আপ এবং হালকা সংক্রমণের জন্য ভর্তি হয়েছিলেন এবং তিনি একেবারেই সুস্থ আছেন। বিকাশ বলেন, 'আমি আজ সকালে যখন দেখা করতে গিয়েছিলাম উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং খুবই আনন্দে ছিলেন। কিন্তু ধর্মেন্দ্রজির স্বাস্থ্যের কথা শুনে খুবই চিন্তিত ছিলেন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us