Hema Malini: '৬০ বছরে এমন অব্যবস্থা', হেমার সামনেই ক্ষোভ বৃদ্ধর, রেগে কাঁই ড্রিমগার্ল নিজেও

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমা মালিনী বলেন, মুম্বইয়ের প্রতিটি নাগরিকের জন্য ভোট দেওয়া অত্যন্ত জরুরি। নিরাপত্তা, উন্নয়ন, পরিচ্ছন্ন বাতাস এবং ভালো রাস্তা চাইলে সকলকেই দায়িত্বশীল হতে হবে ...

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমা মালিনী বলেন, মুম্বইয়ের প্রতিটি নাগরিকের জন্য ভোট দেওয়া অত্যন্ত জরুরি। নিরাপত্তা, উন্নয়ন, পরিচ্ছন্ন বাতাস এবং ভালো রাস্তা চাইলে সকলকেই দায়িত্বশীল হতে হবে ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
hema-malini-1

চটলেন হেমা...

মুম্বইয়ের মথুরার বিজেপি সাংসদ এবং বলিউড অভিনেত্রী হেমা মালিনী বৃহস্পতিবার সকালে ভোট দিতে গেলে একটি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। ভোটকেন্দ্রের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক প্রবীণ নাগরিক আচমকাই এগিয়ে এসে অভিযোগ করতে শুরু করেন। ওই ব্যক্তি জানান যে, তিনি গত ৬০ বছর ধরে এই এলাকায় বাস করছেন, কিন্তু এবার প্রথমবারের মতো ভোটগ্রহণে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তাঁর দাবি, সকাল ৭টা ৩০ মিনিট থেকে তিনি ভোট দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রায় দুই ঘণ্টা পর, অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটে তবেই তাঁর ভোট দিতে পেরেছেন।

Advertisment

প্রবীণ নাগরিক অভিযোগ করেন, ভোটকেন্দ্রে কোনও শৃঙ্খলা নেই। কেউ জবাবদিহি করতে বাধ্য নয়, এমনকি স্থানীয় বিজেপি কর্মীরাও উপস্থিত নেই। তিনি যখন এই অভিযোগ হেমা মালিনীর সামনে রাখতে থাকেন, তখন হেমা দৃশ্যত অস্বস্তিতে পড়ে যান। তিনি এক সহযোগীকে ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে বলেন। যদিও মুখে হাসি ছিল, কিন্তু চোখ ঘুরিয়ে বিরক্তির ভাব স্পষ্ট হয়ে উঠেছিল তাঁর আচরণে।

Lokkhi Elo Ghore: 'মেয়েদের জীবন পাল্টেছে', নতুন তথ্যচিত্রে ‘লক্ষ্মী’ চরিত্রে শুভশ্রী, প্রশংসায় অভিষেক

সহযোগী ওই ব্যক্তিকে “বাদ মে বাত করেঙ্গে” অর্থাৎ পরে কথা বলব,- এই বলে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে প্রবীণ ভদ্রলোক প্রতিবাদ করে বলেন, “পরে না, এখনই সঠিক যগয়াা”- এখনই তাঁর কথা শোনা উচিত। এতে বিরক্ত হয়ে হেমা বলেন, “ইতনা আওয়াজ করেঙ্গে তো কুছ ভি নেহি মিলেগা,” অর্থাৎ অতিরিক্ত হট্টগোল করলে কোনও সমস্যার সমাধান হবে না।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমা মালিনী বলেন, মুম্বইয়ের প্রতিটি নাগরিকের জন্য ভোট দেওয়া অত্যন্ত জরুরি। নিরাপত্তা, উন্নয়ন, পরিচ্ছন্ন বাতাস এবং ভালো রাস্তা চাইলে সকলকেই দায়িত্বশীল হতে হবে এবং ভোটের প্রতি সচেতন থাকতে হবে। তাঁর কথায়, “মুম্বই বিশ্বের অন্যতম সেরা শহর, তবে এটি আরও ভালো হতে পারে। এর জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”

Shah Rukh Khan: 'এত সিগারেট খেয়ো না', শাহরুখকে কেন সতর্ক করেছিলেন দেব সাহেব?

সম্প্রতি হেমা মালিনী ব্যক্তিগত এক ট্র্যাজেডির মধ্য দিয়ে গিয়েছেন। তাঁর স্বামী, প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র নভেম্বর মাসে ৮৯ বছর বয়সে মারা যান।

Hema Malini Entertainment News Today