Mon Mane Na: লাখ টাকার লক্ষ্মী লাভ মঞ্চে ‘মন মানে না’ ম্যাজিক! ঋত্বিক-হিয়ার রোম্যান্টিক নাচ

জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো 'লাখ টাকার লক্ষ্মী লাভ'–এর মঞ্চে এবার জমে উঠল ‘মন মানে না’র স্পেশাল পর্ব। ভালোবাসার আবহে রোম্যান্টিক নাচে দর্শকদের মন জিতে নিলেন নবাগত অভিনেত্রী হিয়া চট্টোপাধ্যায় ও অভিনেতা ঋত্বিক ভৌমিক।

জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো 'লাখ টাকার লক্ষ্মী লাভ'–এর মঞ্চে এবার জমে উঠল ‘মন মানে না’র স্পেশাল পর্ব। ভালোবাসার আবহে রোম্যান্টিক নাচে দর্শকদের মন জিতে নিলেন নবাগত অভিনেত্রী হিয়া চট্টোপাধ্যায় ও অভিনেতা ঋত্বিক ভৌমিক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Mon ManNae

মঞ্চে ঋত্বিক-হিয়ার রোম্যান্টিক নাচ

জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো 'লাখ টাকার লক্ষ্মী লাভ'-এর মঞ্চে এবার জমে উঠল ‘মন মানে না’র (Mon Mane Na) স্পেশাল পর্ব। ভালোবাসার আবহে রোম্যান্টিক নাচে দর্শকদের মন জিতে নিলেন নবাগত অভিনেত্রী হিয়া চট্টোপাধ্যায় ও অভিনেতা ঋত্বিক ভৌমিক। তাঁদের অনস্ক্রিন রসায়নের ঝলক যেন আগে থেকেই টের পাচ্ছিলেন অনুরাগীরা, তবে এদিন মঞ্চে তাঁদের পারফরম্যান্স সেই প্রত্যাশাকে আরও একধাপ বাড়িয়ে দিল।

Advertisment

ভ্যালেন্টাইনস ডে-র আবহে মুক্তি পেয়েছে নতুন বাংলা ছবি মন মানে না। ছবির প্রিমিয়ার ঘিরে ছিল উৎসাহ, উত্তেজনা আর খানিকটা নার্ভাসনেস, বিশেষ করে হিয়ার ক্ষেত্রে। কারণ, এটাই তাঁর প্রথম বড় পর্দার ছবি। টলিউডের অভিনয়জগতের পরিচিত পরিবারের নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তাঁর উপর প্রত্যাশাও ছিল যথেষ্ট। প্রিমিয়ারের লাল গালিচায় ক্যামেরার ফ্ল্যাশের মাঝেও চোখেমুখে ধরা পড়ে আবেগ আর দায়িত্ববোধের ছাপ।

আরও পড়ুন: ‘তুমি পাশে থাকলে প্রতিটি দিনই হয়ে ওঠে ভালোবাসার নতুন অধ্যায়’, স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রীর

Advertisment

ছবিতে হিয়ার বিপরীতে রয়েছেন ঋত্বিক ভৌমিক। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে কাজের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে হিয়ার জুটি একেবারে নতুন, আর সেই নতুনত্বকেই মূল শক্তি হিসেবে ব্যবহার করেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। 

আরও পড়ুন: বক্স অফিস কাঁপিয়ে ৮৯৪ কোটির ঝড়, রেকর্ডের পাহাড় গড়ল ‘ধুরন্ধর’

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সৌম্য মুখোপাধ্যায়কেও। গল্পে রয়েছে সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি, আবেগ আর ভালোবাসার নানা স্তর। শহুরে প্রেক্ষাপটে গড়ে ওঠা এই প্রেমের গল্পে আধুনিক সম্পর্কের বাস্তব দিকগুলোও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

মঞ্চের রোম্যান্টিক নাচ থেকে প্রিমিয়ারের আবেগ সব মিলিয়ে ‘মন মানে না’ এখন টলিউডে চর্চার কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলিউডে তুঙ্গে জল্পনা, পাহেলগাম ট্র্যাজেডি অবলম্বনে বিগ বাজেট ফিল্ম!

Mon Mane Na entertainment Entertainment News Entertainment News Today tollywood Tollywood Actress tollywood news Tollygunge