/indian-express-bangla/media/media_files/2026/01/29/hiran-chatterjee-2026-01-29-13-45-06.jpg)
কি বললেন হিরণ?
অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) ব্যক্তিগত জীবন এখন সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রে হয়ে উঠেছে। বিষয়টি এখন আর শুধু ব্যক্তিগত পরিসরেই সীমাবদ্ধ নেই, বরং আইন ও নৈতিকতার প্রশ্নও হয়ে দাঁড়িয়েছে।
হিরণ চট্টোপাধ্যায় ও হৃতিকা গিরির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই সমাজ মাধ্যমে সামনে আসেন হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা। তিনি দাবি করেন, ২০০০ সাল থেকেই তিনি হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ। তাঁর কাছে বিয়ের বৈধ শংসাপত্র রয়েছে বলেও তিনি জানান। তাঁদের মধ্যে কোনো আইনি বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। অনিন্দিতা আরও বলেন, “খাতায়-কলমে আমি এখনও হিরণের স্ত্রী। আমাদের মধ্যে আইনগত বিচ্ছেদ হয়নি। তাহলে কীভাবে উনি আবার বিয়ে করলেন?” অনিন্দিতা চট্টোপাধ্যায় মেয়েকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের আনন্দপুর থানায় হিরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: মিলিয়নে মিলিয়নে ফলোয়ার, ফলোয়িংয়ে মাত্র তিনটি নাম! অরিজিৎ সিং কাদের ফলো করেন জানেন?
অনিন্দিতা আরও অভিযোগ করেন, 'আমার মেয়ের বয়স ১৯। গত ২-৩ বছর ধরে আমি ও আমার মেয়ে দু’জনেই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের ডিভোর্স হয়ে গেলে হয়তো স্বামী-স্ত্রীর সম্পর্ক শেষ হবে, আলাদা হয়ে যাওয়াও সম্ভব। কিন্তু মেয়ের জীবন থেকে বাবার পরিচয় তো আর মুছে যাবে না...।'
এই প্রসঙ্গে হিরণ চট্টোপাধ্যায় 'ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা'কে জানিয়েছেন-
“আমি সবসময়ই বিশ্বাস করি, ব্যক্তিগত ও পারিবারিক বিষয় শুধুমাত্র আইনের আদালতেই মীমাংসা হওয়া উচিত, মিডিয়া বা সামাজিক মাধ্যমে নয়। আমি মর্যাদা ও দায়িত্ববোধের সঙ্গে কথা বলছি, আমি নিয়াসার বাবা, আমার কন্যার প্রতি আমার ভালোবাসা, কর্তব্য ও দায়িত্ববোধ আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। পারিবারিক বিষয়কে প্রকাশ্যে আলোচনা করা আমার আত্মসম্মান ও মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত। গোপনীয়তা বজায় রেখে পরিবারকে সম্মান করা এবং নারীদের প্রতি শ্রদ্ধাশীল থাকা-এই সিদ্ধান্তকে সবাই বুঝবেন ও সম্মান করবেন বলেই আমি বিশ্বাস করি।"
আরও পড়ুন: রানি মুখার্জির প্রশংসায় ভাসছেন মল্লিকা! ‘মর্দানি ৩’ কবে মুক্তি পাচ্ছে?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us