/indian-express-bangla/media/media_files/2026/01/21/niyasa-2026-01-21-18-53-49.png)
যা বললেন হিরণ কন্যা...
শহরের কোলাহল থেকে বহু দূরে, একেবারে নীরবে, বেনারসের গঙ্গার ঘাটে, দ্বিতীয়বার বিয়ে সেরে ফেলেছেন বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর প্রকাশ্যে আনতেই মুহূর্তে আলোড়ন ফেলে সেই খবর। তবে, তাঁর সেই পোস্টের পরেই তাঁর স্ত্রী অনিন্দিতা নানা অভিযোগ করেন।
গত কয়েক বছর ধরেই হিরণের ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছিল। ২০২৫ সালেই শোনা গিয়েছিল তাঁর জীবনে নতুন মানুষের আগমন ঘটেছে। শেষ পর্যন্ত যে বয়সে ছোট হৃতিকা গিরিকে বিয়ে করবেন, যেন কল্পনাই করেননি কেউ। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া নতুন করে বিতর্কে ঘি ঢালে। বিশেষ করে জানান, কিছু বছর নানা মানসিক অত্যাচারেই কেটেছে। এমনকি, তাঁদের ১৯ বছরের মেয়ে নিয়াসা, বাবার এই কীর্তিতে ভীষণ মানসিকভাবে ভেঙে পড়েছেন।
A R Rahman Controversy: ‘হিন্দু ধর্মে ফিরুন’, রহমানের ধর্মবৈষম্য মন্তব্যে বিস্ফোরক অনুপ! ফের বিতর্ক?
নিয়াসা বাবার খুব একটা কাছের ছিলেন না। অনিন্দিতার কথায়, হিরণ সাধারণত মেয়ের সঙ্গে দেখা করতেই ফ্ল্যাটে আসতেন। একমাস আগে এসেও মেয়েকে কিছু একটা দিয়েছেন। ২০২২ সালে অনিন্দিতার একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টে পারিবারিক টানাপড়েনের ছায়া স্পষ্ট হয়ে উঠেছিল। সেখানে সন্তানের প্রতি, মানসিক অবহেলার কথাও উঠে এসেছিল, যা নিয়ে তখন বিস্তর আলোচনা হয়।
হিরণের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর, হিন্দু ম্যারেজ অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন অনেকেই। অনিন্দিতার সঙ্গে তাঁর ডিভোর্স হয়নি। তাহলে কী করে আরেকিট বিয়ে করেন? বিতর্কের মাঝেই বুধবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মা অনিন্দিতার সঙ্গে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন নিয়াসা। সেই পোস্টেই স্পষ্ট করে দেন, এই মুহূর্তে তাঁর জীবনে মায়ের বাইরে আর কেউ গুরুত্বপূর্ণ নন।
মায়ের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও আপলোড করেছেন নিয়াসা। তিনি সমাজ মাধ্যমে খুব একটা সক্রিয় নন। তাও, এই জটিল সময়ে মায়ের পাশে থাকতে ভুল হল না তাঁর। ক্যাপশনে নিয়াসা লেখেন, মা-ই তাঁর সবকিছু—অভিভাবক, পথপ্রদর্শক এবং সবচেয়ে বড় ভরসা। তিনি লিখছেন..."যতদূর আমার মনে পড়ে, শুরু থেকেই আমরা দু’জনেই একে অপরের ভরসা। তুমি অসম্ভব শক্তি, ভালোবাসা আর মর্যাদা নিয়ে জীবনের প্রতিটি ভূমিকা একাই পালন করে গেছ। তুমি আমার মা, আমার বাবা, আমার পথপ্রদর্শক এবং আমার সবচেয়ে বড় সমর্থন। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তুমিই আমার নায়ক, মা।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us