Hiran Chatterjee Daughter: বাবার বিয়ের ছবি দেখে স্তম্ভিত নিয়াসা, থানার বাইরে বিস্ফোরক মন্তব্য হিরণ-কন্যার

এমনিও গতকাল বিকেলে তাঁর মায়ের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন নিয়াসা। তিনি বলেছিলেন, "যতদূর আমার মনে পড়ে, শুরু থেকেই আমরা দু’জনেই একে অপরের ভরসা।

এমনিও গতকাল বিকেলে তাঁর মায়ের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন নিয়াসা। তিনি বলেছিলেন, "যতদূর আমার মনে পড়ে, শুরু থেকেই আমরা দু’জনেই একে অপরের ভরসা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
niyas1

কী বলছেন হিরণ কন্যা?

Hiran Chatterjee Daughter Niyasa: দিন দুয়েক আগেই, বারাণসীতে গঙ্গার ধারে, দ্বিতীয়বারের মতো বিয়ে করে বিতর্কে জড়িয়েছেন হিরন চট্টোপাধ্যায়। বিজেপির তারকা বিধায়ক, তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতাকে ডিভোর্স না দিয়েই, ঋতিকাকে বিয়ে করেন। যদিও গতকাল ঋতিকা জানিয়ে দেন, অনিন্দিতা তাদের সম্পর্কের কথা অনেকদিন আগে থেকেই জানতেন। তাহলে এখন কেন এই সমস্ত প্রশ্ন উঠছে। গতকাল রাত গড়াতেই, হিরন এবং ঋতিকার বিরুদ্ধে মামলা করেন অনিন্দিতা এবং তাঁর মেয়ে। 

Advertisment

এবং অভিযোগ দায়ের করে বেরিয়ে, হিরন কন্যা নিয়া বক্তব্য চোখে জল এনে দেবে। তার বাবার সঙ্গে তার খুব একটা সাক্ষাৎ বা ভালো সম্পর্ক ছিল না বললেই চলে। কিন্তু বাবা হঠাৎ করে বিয়ে করতেই, ১৯ বছরের মেয়েটা মানসিকভাবে আরও ভেঙে পড়েন। বাবার কীর্তিতে তাঁর লজ্জা ছাড়া আর কিছুই আসছে না। তাই তো, গতকাল থানা থেকে বেরিয়েই হিরণের বিরুদ্ধে বেশ কিছু কথা বলেন নিয়াসা। 

Niyasa-Hiran Chatterjee: বাবার দ্বিতীয় বিয়ে, মানসিক অবসাদে মা অনিন্দিতা, বড় ইঙ্গিত হিরণ কন্যা নিয়াসার

এমনিও গতকাল বিকেলে তাঁর মায়ের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন নিয়াসা। তিনি বলেছিলেন, "যতদূর আমার মনে পড়ে, শুরু থেকেই আমরা দু’জনেই একে অপরের ভরসা। তুমি অসম্ভব শক্তি, ভালোবাসা আর মর্যাদা নিয়ে জীবনের প্রতিটি ভূমিকা একাই পালন করে গেছ। তুমি আমার মা, আমার বাবা, আমার পথপ্রদর্শক এবং আমার সবচেয়ে বড় সমর্থন। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তুমিই আমার নায়ক, মা।” আর থানায় অভিযোগ দায়ের করার পর মায়ের পাশে দাঁড়িয়ে যেমন তাঁকে সমর্থন করলেন ঠিক তেমন, নিজের মন্তব্য রাখলেন। 

Hiran Chatterjee: 'লজ্জা লাগছে মেয়ের সামনে', আদৌ ডিভোর্সের নোটিশ পেয়েছেন অনিন্দিতা? বোমা ফাটালেন হিরণ-পত্নী...

বলেন, "আমি মেয়ে হয়ে আর কি বলবো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম। মা আমাকে ফোন করে বলল তোকে একটা কিছু পাঠিয়েছি ফোনটা খুলে দেখ। আমি আমার বাবার বিয়ের ছবি চোখের সামনে দেখছি। মা কাঁদছে। কোনও মেয়ে কী বলবে? আমি সত্যি বলছি আমি জানতাম না। সোশ্যাল মিডিয়া থেকে এসব জানছি। আমি আমার অন্য বন্ধুদের বাবাদের কে দেখি, আর নিজের বাবাকেও দেখি, আমার বাবা নাকি এসব করছে।

Entertainment News Today Hiran Chatterjee Marriage