/indian-express-bangla/media/media_files/2026/01/22/hiran-2026-01-22-12-27-42.jpg)
‘ঘরের চার দেওয়াল সোশ্যাল মিডিয়ার জন্য নয়’
বেনারসের ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। সম্প্রতি সমাজমাধ্যমে নিজেই বিয়ের মুহূর্তের ছবি ভাগ করে নেন তিনি। সিঁদুর দান, মঙ্গলসূত্র পরানো এবং পাশে লাল বেনারসিতে টুকটুকে নববধূ ঋত্বিকা গিরি (Rittika Giri), এই ছবিগুলি প্রকাশ্যে আসতেই বিনোদন জগৎ ও রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল আলোচনা। পেশায় মডেল ঋত্বিকার সঙ্গে হিরণের এই বিয়ে নিয়ে কৌতূহল ও বিতর্ক দুই-ই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
এই আবহেই সম্প্রতি হিরণ চট্টোপাধ্যায়ের দেওয়া এক সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে অভিনেতা ব্যক্তিগত জীবন ও সোশ্যাল মিডিয়ার সীমারেখা নিয়ে নিজের স্পষ্ট মতামত তুলে ধরেন। তিনি বলেন, “প্রত্যেক মানুষের জীবনে প্রাইভেট স্পেস থাকা দরকার। সেই জায়গাটি একেবারেই ব্যক্তিগত এবং তা সোশ্যাল মিডিয়ার সঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়।”
আরও পড়ুন: ‘জয় হো’-র আসল স্রষ্টা কে? রহমানকে ঘিরে বিতর্কের মাঝেই আগুনে ঘি ঢালল রামগোপালের মন্তব্য
হিরণের কথায়, সিনেমার মাধ্যমে মানুষ তাঁকে চিনেছে এবং ২০২০ সাল পর্যন্ত তিনি নিজের কাজের প্রচার ও সিনেমা সংক্রান্ত বিষয়েই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। পরে রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে তিনি মূলত রাজনৈতিক ও গবেষণামূলক কাজ নিয়েই পোস্ট করেন। তাঁর মতে, যে ঘর ও চার দেওয়ালের মধ্যে তিনি বাঁচেন, সেটাই যদি পুরোপুরি সমাজমাধ্যমে তুলে ধরেন, তাহলে ব্যক্তিগত বলে আর কিছুই থাকে না। এতে নিজের “আমি” বা “আমিত্ব” সম্পূর্ণভাবে গুলিয়ে যায়।
আরও পড়ুন: “আইন ভেঙে বিয়ে?”, হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনন্দপুর থানায় মামলা দায়ের
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “অনেকেই শুধুমাত্র টিআরপি বাড়ানো বা পাবলিসিটির জন্য ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনেন। হলিউড সেলিব্রিটিদের উদাহরণ টেনে তিনি জানান, নেগেটিভ পাবলিসিটির মাধ্যমেও অনেকে নিজেদের পরিচিতি বাড়িয়েছেন। তবে তিনি সেই পথে হাঁটতে রাজি নন।” তাঁর মতে, জীবন ছোট না বড়, সেটা মুখ্য নয়, বরং জীবনকে আমরা কীভাবে দেখি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে তাঁর দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসতেই তাঁর এই বক্তব্য নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: “পরিহাসের উত্তর দিতে নেই”, স্বরূপের মন্তব্যে অনির্বাণের প্রতিক্রিয়া


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us