Hiran Chatterjee: খড়গপুর সদরের বিধায়ক হিরণ, টলিউডে হিটের খোঁজে ব্যর্থ নায়ক, দ্বিতীয় বিয়েতেই শোরগোল

নিজের কেরিয়ারে, কোয়েল কিংবা পায়েলের সঙ্গে কাজ করেছেন তিনি। কোয়েলের সঙ্গে প্রায় অনেকগুলো ছবি-ই করেছেন। নবাব নন্দিনী বা মন যে করে উড়ু উড়ু - কিংবা কেরিয়ারের মিডিলে লে হালুয়া লে।

নিজের কেরিয়ারে, কোয়েল কিংবা পায়েলের সঙ্গে কাজ করেছেন তিনি। কোয়েলের সঙ্গে প্রায় অনেকগুলো ছবি-ই করেছেন। নবাব নন্দিনী বা মন যে করে উড়ু উড়ু - কিংবা কেরিয়ারের মিডিলে লে হালুয়া লে।

author-image
Anurupa Chakraborty
New Update
hi1

কেমন ছিল হিরণের সিনেমাটিক কেরিয়ার?

Hiran Chatterjee: রাজনীতিতে তারকা যোগ নেহাতই স্বাভাবিক ঘটনা। কেন্দ্রীয় শাসকদলে হোক, রাজ্যে- তারকারা রাজনীতিতে যোগ দিয়েই কিন্তু আরও বেশি করে শিরোনামে আসেন। হিরণ্ময় চট্টোপাধ্যায় ঠিক সেরকমই একটি নাম। যিনি টলিউডে হিরো হিসেবে যোগ দিলেও, সেখানে খুব একটা সাফল্য পাননি। বলা উচিত সুপারস্টার হিরোদের ভিড়ে তিনি একেবারেই হারিয়ে গিয়েছেন।

Advertisment

অভিনয় ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। রাজনীতিতে কাজ করেছেন, ভাগ্য সেখানে সদয় হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় তিনি বিজয়ী হয়ে এখন খড়গপুরের বিধায়ক। তবে, হিরণ চট্টোপাধ্যায় খবরে এসেছেন দ্বিতীয় বিয়ে করে। তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়কে ডিভোর্স না দিয়েই তিনি বিয়ে করে ফেলেছেন। বেনারসে হৃতিকা গিরিকে বাঁধনে বেঁধেছেন তিনি। 

Hiran Chatterjee Marriage: ‘ডিভোর্সই হয়নি’, তবু দ্বিতীয় বিয়ে! হিরণকে ঘিরে তোলপাড় 

তবে, যে কাজে শুরুতে যোগ দিয়েছিলেন, সেই কাজে খুব একটা সফল নন তিনি। হিরো হতে এসেছিলেন, তবে হিট ছবির সংখ্যা খুব কম। নেই বললেই চলে। নানা ভাল নায়িকার সঙ্গে কাজ করেও, কমার্শিয়াল ছবির জোরাল বাজারেও টিকে থাকতে পারলেন না। তবে, খড়গপুর সদরের বিধায়ক হওয়ার পর, অনেক তরুণ প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণা হয়ে থেকেছেন।

শুরুটা হয়েছিল শ্রাবন্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে ভালবাসা ভালবাসা ছবি দিয়ে। সেই ছবি দারুণ জনপ্রিয়তা পায়। চকলেট বয় হিরোদের তালিকায় নাম লেখান হিরণ। তারপর থেকে, অনেক ছবি করেছেন। কিছু ছবি ছোটখাটো হিট, আবার কিছু ছবি একেবারেই ফ্লপ। যদিও কেরিয়ারের একেবারে শেষের দিকে, তিনি একা ছবি করার রিস্ক নেননি। বরং, মাল্টি স্টারকাস্ট ছবিতেই দেখা গিয়েছে তাঁকে। জামাই ৪২০ হোক, বা জিও পাগলা কিংবা জামাই বদল - নানা ছবিতে একের বেশি হিরো থাকার কারণে, এবং ইউনিক কমেডি সেন্সের কারণে আলোচনায় আসলেও হিটের মাত্রা নিয়ে সন্দেহ আছে। 

নিজের কেরিয়ারে, কোয়েল কিংবা পায়েলের সঙ্গে কাজ করেছেন তিনি। কোয়েলের সঙ্গে প্রায় অনেকগুলো ছবি-ই করেছেন। নবাব নন্দিনী বা মন যে করে উড়ু উড়ু - কিংবা কেরিয়ারের মিডিলে লে হালুয়া লে। অভিনেতাকে অভিনেত্রীদের সঙ্গে ছাড়াও সোহমের সঙ্গেও নানা ছবিতে কাজ করেছেন। সাধারণত মজাদার ছবিতে বেশি কাজ করেছেন। 

Anindita Chatterjee: মানসিক চাপ থেকেই ব্যবসা, হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় কে চেনেন? 'বিশ্ব বাংলাতে..'

২০২০ সালে রাজনীতিতে পা রাখার আগে মেহের আলি নামক একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু, ততদিনে সিনে দরবারে তাঁর গ্রহণযোগ্যতা কমেছে। তারপর থেকে ছবি করতে তাঁকে দেখা যায়নি। কিন্তু, তাঁর কেরিয়ারে হিট ছবির সংখ্যা খুবই কম। লে হালুয়া লে যদিও বা মিঠুনের উপস্থিতির কারণে অনেকের কাছেই জনপ্রিয়তা পায়। 

তবে, বেশ কিছুবছর আগে মা আমার মা ছবি দিয়ে রোম্যান্টিক নায়ক হিরণের আরও একবার ইন্ডাস্ট্রিতে পরিচিতি ঘটে। তবে, সেই ছবিও আশানুরূপ ফল করেনি। কিন্তু, ব্যক্তিগত সম্পর্ককে তিনি সবসময়ই আড়াল করে রেখেছিলেন। তাঁর স্ত্রী অনিন্দিতা এবং মেয়ে যে বেশ মানসিক চাপের মধ্যে ছিলেন, সেকথাও গতকাল হিরণের দ্বিতীয় বিয়ে প্রকাশ্যে আসতেই জানিয়েছেন। 

Hiran Chatterjee Hiran Chatterjee Marriage Entertainment News Today