/indian-express-bangla/media/media_files/2026/01/22/hi2-2026-01-22-11-12-24.png)
কী বলছেন তাঁরা?
Hiran Chatterjee wife anindita: বর্তমানে টলিপাড়ার টক অফ দ্যা টাউন হীরণ চট্টোপাধ্যায়। অভিনেতা সিনেমার মাধ্যমে কিংবা রাজনীতির ময়দানে আলোচনায় আসতে না পারলেও, বেনারসের ঘাটে বিয়ে করে প্রচন্ড আলোড়ন ফেলে দিয়েছেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ না হয়েই, দ্বিতীয়বার হৃতিকা গিরীকে বিয়ে করে আলোচনার সম্মুখে পড়েছেন।
যদিও গতকাল রাতে, হিরণের নববধূ রিতিকা জানিয়ে দেন, অনিন্দিতা তাদের সম্পর্ক প্রসঙ্গে জানতেন। এমনকি এও জানতেন, তারা একসঙ্গে আছেন। তাহলে তখন যখন কোন প্রশ্ন তোলেন নি, এখন কেন? এর ঠিক পরে পরে এই হিরনের স্ত্রী অনিন্দিতা, এবং তার মেয়ে নিয়াসা থানায় কমপ্লেন দায়ের করে হিরন এবং হৃতিকার নামে। সেখানে তিনি নানা প্রশ্নের উত্তর দিলেন।
অনিন্দিতাকে নাকি ডিভোর্স নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি করেন হিরণের নববধূ। যদিও, সেই দাবি যে একেবারে মিথ্যে, সেকথাই সাফ জানান তিনি। হিরণ নাকি তাদের সঙ্গে এক বাড়িতে খুব একটা থাকতেন না, এই অভিযোগ ও নস্যাৎ করেন অনিন্দিতা। তাঁর কথায়, "মেয়ের সামনে বলতেও লজ্জা করছে। নিজের স্বামীকে নিয়ে আলোচনা করতে হচ্ছে, যে সে অন্য কারওর সঙ্গে ছিল নাকি আমার সঙ্গে আমাদের বাড়িতে ছিল। আমি যে ফ্ল্যাটে থাকি, এখানে এত কড়া সিকিউরিটি। হিরন কতবার এসেছেন, কতদিন থেকেছেন, আমি তো সব প্রমাণ করে দেবো। পারবে? এখন যেটা বলছে সেটাও সিমপ্যাথির সূত্র বলছে। অসুস্থতার বাহানা দিয়ে মানুষের থেকে এখন সহানুভূতি আদায় করতে চাইছে।"
এখানেই থামলেন না অনিন্দিতা। তাকে নাকি ডিভোর্সের আইনি নোটিশ পাঠানো হয়েছে। হিরণের স্ত্রী দাবি করেছেন, এই কাহিনী সম্পূর্ণ মিথ্যে। তাঁর আইনজীবী সংবাদমাধ্যমে জানান, এই কথা সম্পূর্ণ মিথ্যা। ডিভোর্সের নোটিস এভাবে পাঠানো যায় না। সেটা কোর্ট থেকে আসে। একটা কেবল লইয়ার্স নোটিশ পাঠানো হয়েছিল। সেটা সঙ্গে ডিভোর্সের কোন সম্পর্ক নেই। ডিভোর্স সংক্রান্ত কিছু সেখানে লেখা ছিল না। যদিও হিরণ এই নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করেন নি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us