Hiran Chatterjee: 'হিরণ মনে হয় খুব খেলতে ভালবাসে', বিস্ফোরক দাবি স্ত্রী অনিন্দিতার

হিরণ ও ঋতিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অনিন্দিতা এবং তাঁর কন্যা নিয়াসা। থানায় অভিযোগ জানিয়ে বেরোনোর পর হিরণের ১৯ বছরের মেয়ে নিয়াসার বক্তব্য, কার্যত সকলকে আবেগে ভাসিয়ে দেয়।

হিরণ ও ঋতিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অনিন্দিতা এবং তাঁর কন্যা নিয়াসা। থানায় অভিযোগ জানিয়ে বেরোনোর পর হিরণের ১৯ বছরের মেয়ে নিয়াসার বক্তব্য, কার্যত সকলকে আবেগে ভাসিয়ে দেয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anindita

কী বলছেন অনিন্দিতা?

বারাণসীর গঙ্গার ঘাটে দ্বিতীয়বার বিয়ে করে তুমুল বিতর্কে জড়িয়েছেন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। অভিযোগ, প্রথম স্ত্রী অনিন্দিতাকে ডিভোর্স না দিয়েই তিনি ঋতিকা গিরির সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। এই ঘটনা সামনে আসতেই টলিপাড়ায় শুরু হয়েছে তীব্র চর্চা। পরিস্থিতি আরও জটিল হয় যখন হিরণের সদ্য বিবাহিত স্ত্রী ঋতিকা দাবি করেন, অনিন্দিতা নাকি তাঁদের সম্পর্কের কথা আগেই জানতেন। তাহলে এখন কেন এত আপত্তি- সেই প্রশ্নও তুলেছেন তিনি।

Advertisment

কিন্তু এই দাবিকে সরাসরি নস্যাৎ করে, হিরণ ও ঋতিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অনিন্দিতা এবং তাঁর কন্যা নিয়াসা। থানায় অভিযোগ জানিয়ে বেরোনোর পর হিরণের ১৯ বছরের মেয়ে নিয়াসার বক্তব্য, কার্যত সকলকে আবেগে ভাসিয়ে দেয়। বাবার সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিন ধরেই খুব একটা ভালো ছিল না। তবুও হঠাৎ করে বাবার দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ার কথাও জানান তিনি। এখানেই শেষ না। অনিন্দিতা সাম্প্রতিক সাক্ষাৎকারে জানান, যে তাঁর মেয়েকে হিরণ মাঝেমধ্যেই ফোন করে বলতেন, তিনি ভাল নেই। 

Hiran Chatterjee Daughter: বাবার বিয়ের ছবি দেখে স্তম্ভিত নিয়াসা, থানার বাইরে বিস্ফোরক মন্তব্য হিরণ-কন্যার

নিয়াসা জানান, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বাবার বিয়ের খবর জানতে পারেন। তাঁর কথায়, “মা আমাকে ফোন করে বলেছিল একটা কিছু পাঠিয়েছি, খুলে দেখ। ফোন খুলতেই বাবার বিয়ের ছবি চোখের সামনে ভেসে ওঠে। মা কাঁদছিল। তখন কোনও মেয়ে কী বলবে?” তিনি আরও বলেন, “আমি আমার বন্ধুদের বাবাদের দেখি আর নিজের বাবাকেও দেখি— এই পার্থক্যটাই আমাকে সবচেয়ে কষ্ট দেয়।”

Diljit Dosanjh Border 2: বর্ডার দেখার সামর্থ্য ছিল না! আজ সেই ছবির নায়ক, কাঁপা কণ্ঠে স্মৃতি উজাড় করলেন দিলজিত

এদিকে, অনিন্দিতা তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে জানান, হিরণ মেয়েকে মা বলেই সম্বোধন করতেন। এমনও বলতেন, যে আমায় তমারম ফিরিয়ে আনো। নইলে তাঁর মান-সম্মান আরও বেশি নষ্ট হয়ে যাবে। হিরণ পত্নীর কথায়, "আমরা কিন্তু ওকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। আরবানা-তে যেখানে আমরা থাকি, সেখানে ও ৪-৫ মাস ছিল আমাদের সঙ্গে। একসঙ্গে ছিলাম আমরা। এরপর আমরা জানতে পাড়ি, এত অপমান এত লজ্জার পরেও, ও নাকি মেয়েটার সঙ্গে আবার কথা বলে। আমি তো অবাক! যে এমনও হতে পারে? এটা কি খেলা চলছে? ইয়ার্কি নাকি? আমার মনে হয়, হিরণ খেলতে খুব ভালবাসে। সবার ইমোশন নিয়ে খেলতে ভালবাসে।" 

tollywood Hiraan Chatterjee