Hiraan Chatterjee: মেয়েকে সত্যিই ব্ল্যাকমেল করতেন হিরণ? বড় কথা স্ত্রী অনিন্দিতার

পরিস্থিতি আরও জটিল হয়, যখন ঋতিকা দাবি করেন, অনিন্দিতা তাঁদের সম্পর্কের কথা আগে থেকেই জানতেন। তবে সেই বক্তব্য সরাসরি খারিজ করে হিরণ ও ঋতিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিন্দিতা ও তাঁর কন্যা নিয়াসা।

পরিস্থিতি আরও জটিল হয়, যখন ঋতিকা দাবি করেন, অনিন্দিতা তাঁদের সম্পর্কের কথা আগে থেকেই জানতেন। তবে সেই বক্তব্য সরাসরি খারিজ করে হিরণ ও ঋতিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিন্দিতা ও তাঁর কন্যা নিয়াসা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
niyasa

যা বললেন হিরণ-পত্নী

বারাণসীর গঙ্গার ঘাটে, দ্বিতীয়বার বিয়ে করে তীব্র বিতর্কে জড়িয়েছেন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। অভিযোগ, প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ না ঘটিয়েই, তিনি ঋতিকা গিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা।

Advertisment

পরিস্থিতি আরও জটিল হয়, যখন ঋতিকা দাবি করেন, অনিন্দিতা তাঁদের সম্পর্কের কথা আগে থেকেই জানতেন। তবে সেই বক্তব্য সরাসরি খারিজ করে হিরণ ও ঋতিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিন্দিতা ও তাঁর কন্যা নিয়াসা। থানা থেকে বেরিয়ে আবেগে ভেঙে পড়েন ১৯ বছরের নিয়াসা। তিনি জানান, বাবার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ভালো না থাকলেও হঠাৎ করে এই বিয়ের খবর মানসিকভাবে তাঁকে বিপর্যস্ত করেছে। 

Hiraan Chatterjee: 'না খেলাম, না আঁচালাম..', হিরণের দ্বিতীয় বিয়েকে ডোন্ট কেয়ার চিরঞ্জিতের

সোশ্যাল মিডিয়ায় বাবার বিয়ের ছবি দেখে তিনি স্তব্ধ হয়ে যান। নিয়াসার কথায়, “মা কাঁদছিল, তখন নিজেকেও সামলাতে পারছিলাম না।” তিনি আরও বলেন, বন্ধুদের বাবাদের সঙ্গে নিজের বাবার তুলনা করলেই কষ্ট বেড়ে যায়।

এদিকে অনিন্দিতার অভিযোগ, হিরণ মাঝেমধ্যেই মেয়েকে ফোন করে নিজের অসহায়তার কথা জানাতেন এবং পরিবারে ফেরার অনুরোধ করতেন। কিছুদিন একসঙ্গেও ছিলেন তাঁরা। কিন্তু এরপরও হিরণ ফের ঋতিকার সঙ্গে যোগাযোগ রাখেন বলে তাঁর দাবি। গোটা ঘটনায় প্রশ্নের মুখে অভিনেতার ব্যক্তিগত জীবন ও দায়িত্ববোধ। গতকাল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে হিরণ জানান, মেয়ে তাঁর জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি। এদিকে, তাঁর প্রাক্তন স্ত্রী অনিন্দিতা যেন অন্য কাহিনী-ই শোনালেন। 

Dev-Rana Sarkar: জিৎ-প্রসেনজিৎকে অপমানের অভিযোগ, দেব-কে পরিকল্পিত টার্গেট? ইম্পা মিটিং প্রসঙ্গে বিস্ফোরক রানা

সম্প্রতি, এক সাক্ষাৎকারে অনিন্দিতাকে বলতে শোনা যায়, হিরণ নাকি তাঁর মেয়েকে ব্ল্যাকমেইল করতেন। রীতিমতো তাঁর পড়াশোনা নিয়ে প্রশ্ন করতেন তিনি। তাঁর কথায়, "আমার ওইটুকু ছোট মেয়েটাকে রীতিমতো ব্ল্যাকমেল করত ও। একটা ছোট্ট মেয়েকে ও বলত, তুমি এত মায়ের হয়ে কথা বলছ তো, আমি তোমার পাশে না থাকলে তোমার বিদেশে গিয়ে পড়াশোনা হত? চালাতে পারবে তো তোমার মা? নিজের বাবা এরকম কথা বলতে পারে? ও এরকমই ধরণের শয়তান লোক।" 

Hiraan Chatterjee Hiraan Chatterjee Marriage