/indian-express-bangla/media/media_files/2026/01/22/hiron-chatterjee-marriage-2026-01-22-08-45-24.jpg)
হিন্দু ম্যারেজ অ্যাক্টে প্রশ্নের মুখে হিরণের দ্বিতীয় বিয়ে?
টলিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) ব্যক্তিগত জীবন ঘিরে ফের চাঞ্চল্য ছড়াল। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় কলকাতা পুলিশের আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার মেয়েকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে তিনি হিরণের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগে অনিন্দিতা দাবি করেছেন, ২০০০ সাল থেকেই তিনি হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ। তাঁর কাছে বিয়ের বৈধ শংসাপত্র রয়েছে বলেও তিনি জানান। তাঁদের মধ্যে কোনো আইনি বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। অনিন্দিতা আরও বলে, “খাতায়-কলমে আমি এখনও হিরণের স্ত্রী। আমাদের মধ্যে আইনগত বিচ্ছেদ হয়নি। তাহলে কীভাবে উনি আবার বিয়ে করলেন?”
তাঁর আরও অভিযোগ, হিরণ হিন্দু ধর্মাবলম্বী এবং তাঁদের বিয়েও হিন্দু রীতিতে সম্পন্ন হয়েছিল। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, কোনো ব্যক্তি বৈধ বিবাহে আবদ্ধ থাকাকালীন দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না। তা করলে সেটি আইনত অপরাধ হিসেবে গণ্য হয়। এই আইনের কথা উল্লেখ করেই অনিন্দিতা মামলা দায়ের করেছেন।
অনিন্দিতা জানান, তাঁর কন্যা মানসিকভাবে ভেঙে পড়েছে। বাবার দ্বিতীয় বিয়ে এবং তা ঘিরে তৈরি হওয়া বিতর্ক তার উপর গভীর প্রভাব ফেলেছে। মেয়েকে সঙ্গে নিয়েই তিনি থানায় হাজির হন।
আরও পড়ুন: আইনের ছাত্রী থেকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট! কে এই হৃতিকা গিরি?
বুধবার সন্ধ্যায় হিরণের দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেন। সেখানে তিনি লেখেন, তিনি ও হিরণ গত পাঁচ বছর ধরেই একসঙ্গে রয়েছেন। তিনি আরও বলেন, এই বিয়ে যদি অনিন্দিতার কাছে বেআইনি বলে মনে হয়, তাহলে তিনি আইনি পথে এগোতেই পারেন।
হৃতিকার কথায়, এই মুহূর্তে তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং শারীরিকভাবেও ভীষণ দুর্বল। কিছুদিন আগেই তাঁর অস্ত্রোপচার হয়েছে, ফলে চিকিৎসকের নির্দেশে তাঁকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে। এই অবস্থায় সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে কথা বলা তাঁর পক্ষে সম্ভব নয়। হৃতিকা আরও দাবি করেন, অনিন্দিতাকে আগেই আইনি পথে ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ বিষয়টি হঠাৎ তৈরি হয়নি, বরং অনেকদিন ধরেই আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, “আমরা অনেক আগেই বিয়ে করেছি। গত পাঁচ বছর ধরে আমরা একসঙ্গেই রয়েছি।” হৃতিকা আরও বলেন, এই সম্পর্ক এবং তাঁদের একসঙ্গে থাকার কথা অনিন্দিতা আগে থেকেই জানতেন।
আরও পড়ুন: “পরিহাসের উত্তর দিতে নেই”, স্বরূপের মন্তব্যে অনির্বাণের প্রতিক্রিয়া


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us