কিংবদন্তির জীবনাবসান, চলে গেলেন অভিনেতা..

তিনি লাইসেন্স টু কিল, রোবোকপ ২ ও ৩, ওয়েনস ওয়ার্ল্ড, বেভারলি হিলস কপ থ্রি, ব্যাটম্যান অ্যান্ড রবিন সহ বহু ছবিতে কাজ করেন। সাম্প্রতিক বছরেও তিনি থেমে যাননি...

তিনি লাইসেন্স টু কিল, রোবোকপ ২ ও ৩, ওয়েনস ওয়ার্ল্ড, বেভারলি হিলস কপ থ্রি, ব্যাটম্যান অ্যান্ড রবিন সহ বহু ছবিতে কাজ করেন। সাম্প্রতিক বছরেও তিনি থেমে যাননি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
death news today celebrity

চলে গেলেন কিংবদন্তি...

 দীর্ঘদিনের স্টান্টম্যান, স্টান্ট সমন্বয়কারী এবং অভিনেতা কার্ল সিয়ারফালিও- যিনি মার্টিন স্করসেসি, ক্লিন্ট ইস্টউড, টম ক্রুজ, ডেনজেল ওয়াশিংটন, রন হাওয়ার্ড, কোয়েন্টিন টারান্টিনো থেকে শুরু করে স্টিভেন সোডারবার্গসহ হলিউডের অসংখ্য কিংবদন্তির সঙ্গে কাজ করেছেন- পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর স্ত্রী তেরি রায়ান ফেসবুকে এ খবর নিশ্চিত করলেও মৃত্যুর কারণ প্রকাশ করেননি।

Advertisment

তেরি আবেগঘন পোস্টে লেখেন, “আমাদের কার্ল আর নেই। ‘আমাদের’ বলতে আমি বোঝাতে চাইছি- তিনি যাঁদের জীবনে খুব সক্রিয় ছিলেন, সবাইকেই। তাঁর আলো, তাঁর জীবন ছিল অসাধারণ। কীভাবে তাঁকে উদযাপন করব তা এখনও স্থির হয়নি, তবে জানি- হাসি আর অশ্রু একসাথে বয়ে যাবে। তিনি শান্তিপূর্ণভাবে বিদায় নিয়েছেন, আর আমরা সবাই তাঁর পাশে ছিলাম।”

১৯৫৩ সালের ১২ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের কাছে আলহামব্রায় জন্ম নেওয়া সিয়ারফালিও কলেজ জীবনে কুস্তিগীর ছিলেন। পরে নটস বেরি ফার্ম ও ইউনিভার্সাল স্টুডিওতে লাইভ স্টান্ট শো করতে করতে তাঁর কেরিয়ারের সূচনা। সেখান থেকেই ১৯৮০-এর দশকে টিভি সিরিজ দ্য ফল গাই, ম্যাকগাইভার, স্লেজ হ্যামার! এবং ম্যাগনাম, পি.আই.-এ স্টান্ট ও ছোট চরিত্রে তাঁর কাজ শুরু হয়।

Advertisment

পরে তিনি লাইসেন্স টু কিল, রোবোকপ ২ ও ৩, ওয়েনস ওয়ার্ল্ড, বেভারলি হিলস কপ থ্রি, ব্যাটম্যান অ্যান্ড রবিন সহ বহু ছবিতে কাজ করেন। সাম্প্রতিক বছরেও তিনি থেমে যাননি- জাস্টিফাইড, মিট দ্য ব্ল্যাকস, শার্কনাডো সিরিজেও তাঁর স্টান্ট কাজ দেখা গেছে।

শতাধিক টিভি ও চলচ্চিত্রে কাজ করলেও সাইমন অ্যান্ড সাইমন, কোয়ান্টাম লিপ, ইআর, কমিউনিটি ও মার্ডার, শি রোট-এ তাঁর অবদান উল্লেখযোগ্য। স্টান্ট সমন্বয়কারী হিসেবেও তিনি প্রায় তিন ডজন প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। ১৯৮৫ সালে নাইট রাইডার- এর জন্য প্রথম স্টান্টম্যান অ্যাওয়ার্ডসে সেরা ফাইট সিকোয়েন্স জেতেন। পরবর্তীতে দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান- এর জন্য অভিনেতা বিভাগের মনোনয়ন পান।

স্টান্টমেনস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে (১৯৯২–৯৬) এবং টেলিভিশন অ্যাকাডেমির বোর্ড সদস্য হিসেবে সিয়ারফালিও ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর প্রচেষ্টায় ২০০১ সালে “আউটস্ট্যান্ডিং স্টান্ট কোঅর্ডিনেশন” এমি অ্যাওয়ার্ডের সূচনা হয়- যা আজও তাঁর উত্তরাধিকারের অন্যতম সেরা চিহ্ন।

Entertainment News Today actor death news