Homebound-Oscars: নীরজ গায়ওয়ানের ‘হোমবাউন্ড’ অস্কার ২০২৬-এর দৌড়ে, উচ্ছ্বসিত করণ জোহর

ছবিটি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইন্টারন্যাশনাল পিপলস চয়েস অ্যাওয়ার্ডসে দ্বিতীয় রানার-আপ হিসেবে জায়গা করে নেয়। উল্লেখযোগ্যভাবে, ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন, অস্কারজয়ী পরিচালক মার্টিন স্করসেজি।

ছবিটি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইন্টারন্যাশনাল পিপলস চয়েস অ্যাওয়ার্ডসে দ্বিতীয় রানার-আপ হিসেবে জায়গা করে নেয়। উল্লেখযোগ্যভাবে, ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন, অস্কারজয়ী পরিচালক মার্টিন স্করসেজি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Homebound-still-1600

ভারতের হয়ে হোমবাউন্ড অস্কারে...

নীরজ গায়ওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ ভারতের সিনেপ্রেমীদের জন্য বড় সাফল্যের খবর নিয়ে এসেছে। মঙ্গলবার ছবিটি, ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে। আন্তর্জাতিক ফিচারের পাশাপাশি অ্যাকাডেমি আরও ১২টি বিভাগের শর্টলিস্ট প্রকাশ করেছে- যার মধ্যে রয়েছে অ্যানিমেটেড শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিচার ও শর্ট, লাইভ অ্যাকশন শর্ট, মেকআপ ও হেয়ারস্টাইলিং, অরিজিনাল স্কোর, অরিজিনাল গান, সাউন্ড এবং ভিজ্যুয়াল এফেক্টস।

Advertisment

ছবিটির প্রযোজক করণ জোহর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, "আমরা সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছি। টিম হোমবাউন্ড- এভাবেই এগিয়ে চলো।" তাঁর এই পোস্ট মুহূর্তেই আলোচনায় আসে।

Chandan Sen: আদিবাসী ও মুসলিম ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ? SIR প্রসঙ্গে গুরুতর অভিযোগ চন্দন সেনের

এবারের অস্কার আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মোট ১৫টি ছবি শর্টলিস্টে রয়েছে। এই তালিকায় ভারতের ‘হোমবাউন্ড’-এর সঙ্গে আছে আর্জেন্টিনার Belén, ব্রাজিলের 'The Secret Agent', ফ্রান্সের 'It Was Just an Accident', জার্মানির 'Sound of Falling', ইরাকের 'The President’s Cake', জাপানের 'Kokuho', জর্ডানের 'All That’s Left of You', নরওয়ের 'Sentimental Value', ফিলিস্তিনের 'Palestine 36', দক্ষিণ কোরিয়ার No Other Choice, স্পেনের Sirat, সুইজারল্যান্ডের Late Shift, তাইওয়ানের The Left-Handed Girl এবং তিউনিসিয়ার The Voice of Hind Rajab। এই বিভাগে ভোট দেওয়ার আগে ভোটারদের সব ১৫টি ছবিই দেখতে হবে।

‘হোমবাউন্ড’-এর যাত্রা শুরু হয় এ বছরের গোড়ায়, কান চলচ্চিত্র উৎসবের ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রিমিয়ারের মাধ্যমে। সেখান থেকেই আন্তর্জাতিক প্রশংসা পায় ছবিটি এবং পরে অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে শৈশবের বন্ধু শোয়েব (ঈশান খট্টর) ও চন্দন (বিশাল জেঠওয়া)-কে ঘিরে। দু’জনেই পুলিশ বাহিনীতে যোগ দিয়ে উন্নত জীবনের স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নের কাছাকাছি পৌঁছতেই হতাশা ও বাস্তব পরিস্থিতি তাদের বন্ধনকে চাপে ফেলে।

Dev-Messi chaos Kolkata: কলকাতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত? মেসি কাণ্ডে উদ্বেগ প্রকাশ দেবের

ছবিটি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইন্টারন্যাশনাল পিপলস চয়েস অ্যাওয়ার্ডসে দ্বিতীয় রানার-আপ হিসেবে জায়গা করে নেয়। উল্লেখযোগ্যভাবে, ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন, অস্কারজয়ী পরিচালক মার্টিন স্করসেজি।

এখন নজর ২২ জানুয়ারি ২০২৬-এর দিকে, যেদিন এই ১৫টি ছবির মধ্য থেকে চূড়ান্ত ৫টি মনোনয়ন ঘোষণা করা হবে। ৯৮তম অস্কার অনুষ্ঠানটি আগামী বছরের ১৫ মার্চ অনুষ্ঠিত হবে, যার সঞ্চালনায় থাকবেন কৌতুক অভিনেতা কোনান ও’ব্রায়েন। ভারতের জন্য ‘হোমবাউন্ড’-এর এই সাফল্য নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত।

bollywood Entertainment News Today oscar 2025