Yo Yo Honey Singh: 'ড্রাগ আমাকে নষ্ট করেছে', কেরিয়ারের শীর্ষে থেকেও সব হারালেন হানি সিং

মানসিক স্বাস্থ্য, বিশেষ করে বাইপোলার ডিসঅর্ডারের সঙ্গে লড়াইয়ের সময় তিনি চিকিৎসার জন্য বিরতিও নেন। তবুও, তার পুরোনো গানগুলো জনপ্রিয় থাকায় সেই সময়েও আয় বন্ধ হয়নি...

মানসিক স্বাস্থ্য, বিশেষ করে বাইপোলার ডিসঅর্ডারের সঙ্গে লড়াইয়ের সময় তিনি চিকিৎসার জন্য বিরতিও নেন। তবুও, তার পুরোনো গানগুলো জনপ্রিয় থাকায় সেই সময়েও আয় বন্ধ হয়নি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
honey singh

যা বললেন হানি...

গায়ক হানি সিং সম্প্রতি মাদকাসক্তি এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, মাদক তাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। নিজের শরীর থেকে সেগুলোর প্রভাব পুরোপুরি দূর হতে তার আট বছর সময় লেগেছে।

Advertisment

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের তরুণ বয়সের ‘হানি সিং’-কে কী পরামর্শ দিতেন- জানতে চাইলে তিনি বলেন, "আমি তখন খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলাম, কিন্তু সবচেয়ে বড় ভুল ছিল মাদক গ্রহণ। ধীরে ধীরে এটি আমাকে এমনভাবে নষ্ট করেছে, যে আমি বুঝতেই পারিনি। তাই ছোট ভাই-বোনদের বলছি, বিশেষ করে শুকনো মাদক থেকে দূরে থাকো।" 

Dharmendra Death-Hema Malini: 'আমার ব্যক্তিগত ক্ষতি...', ধর্মেন্দ্রর মৃত্যুর তিন দিন পর নীরবতা ভেঙে হেমা মালিনী

Advertisment

হানি জানান, ২০১৪ সালে তিনি এক ধরনের ড্রাগ পুরোপুরি ছাড়লেও সুস্থ হতে দীর্ঘ সময় লেগেছিল। তিনি বলেন, "আমি চাই না এমন অভিজ্ঞতা কারও হোক, এমনকি আমার শত্রুরও নয়।" তিনি আরও জানান, ২০১২–২০১৪ সালে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন সময়ে, খ্যাতি ও অর্থের নেশায় তিনি পরিবার থেকে দূরে সরে যান। বলেন, "ওই সময় আমি বাবা-মায়ের সঙ্গে মাত্র চার-পাঁচবার দেখা করেছি। ভেবেছিলাম তারা আমার আসক্তি বুঝে ফেলবে, তাই ইচ্ছাকৃতভাবেই দূরে থাকতাম।" 

মানসিক স্বাস্থ্য, বিশেষ করে বাইপোলার ডিসঅর্ডারের সঙ্গে লড়াইয়ের সময় তিনি চিকিৎসার জন্য বিরতিও নেন। তবুও, তার পুরোনো গানগুলো জনপ্রিয় থাকায় সেই সময়েও আয় বন্ধ হয়নি। হানি বলেন, "২০২১ সালে বুঝলাম, আমার পুরোনো গান এখনও হিট, কিন্তু ওজন বাড়ায় মানুষ আমার চেহারাকে ব্যর্থতা হিসেবে দেখছিল। পরে ২০২৪ সালে ‘গ্লোরি’ অ্যালবাম বানানোর সময়ই জানতাম- এটি হিট হবে।" 

Tanjin Tisha: কলকাতার সিনেমা ছেড়ে আমেরিকা যাত্রা, তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

এক পুরোনো সাক্ষাৎকারে তিনি বলেন, কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কারণে তিনি মাদকে জড়িয়ে পড়েন। "আমি সবসময় মাদকের প্রভাবের মধ্যে থাকতাম, নিজের বা আশপাশের কিছুই বুঝতাম না।" 

হানি আরও জানান, কাজ নয়- স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তই তাকে বাঁচিয়েছে। "পরিবারকে সবকিছু খুলে বলেছিলাম- মানসিক স্বাস্থ্য, আসক্তি- জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল।” তিনি স্বীকার করেন, সাফল্য, অর্থ, খ্যাতি ও আসক্তির নেশাই তার ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করেছিল। তাঁর কথায়, "আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। শালিনীকে প্রায় ছেড়ে চলে গিয়েছিলাম, পরিবারকে ভুলে গিয়েছিলাম।" 

Entertainment News Honey Singh