/indian-express-bangla/media/media_files/2025/11/14/cats-2025-11-14-11-44-25.jpg)
হাসপাতালের অন্দরের ভিডিও ভাইরাল হতেই....
Dharmendra Health Update: ১০ নভেম্বর সোমবার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তির পরই ঘটেছে একের পর এক অপ্রীতিকর ঘটনা। কখনও জীবিত অবস্থাতেও মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে, হেমা-এষার গাড়ির কাচে পাপারাজ্জিরা ধাক্কা মেরেছেন। কঠিম সময়ে এইরকম ঘটনায় খুবই বিব্রত পরিবারের সদস্যরা। প্যাপেদের উপর মেজাজ হারিয়েছেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্রিচ ক্যান্ডি হাসপাতালের অন্দরের ভিডিও। যেখানে ধর্মেন্দ্রকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন প্রথম স্ত্রী প্রকাশ কৌর। পা জড়িয়ে কাঁদছেন ববি দেওল আর কান্না ভেজা চোখে মাকে সামলাচ্ছেন সানি।
আরও পড়ুন 'ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে দয়া করে...', মৃত্যুর গুজব রটতেই কী পদক্ষেপ IFTDA-এর?
আইসিইউ-র ভিতরে শয্যাশায়ী ধর্মেন্দ্র আর পরিবারের সদস্যদের কান্নার আওয়াজ ভাইরাল হওয়া ভিডিওতে একেবারে স্পষ্ট। যা দেখে চোখের জল বাধ সাধেনি সাধারণ মানুষের। অন্যদিকে পরিবারের গোপনীয়তা ভঙ্গের জন্য ক্ষোভ উগরে দিয়েছেন আমজনতা থেকে সেলিব্রিটির একাংশ। হাসপাতালের যে কর্মী এই ঘটনা ঘটিয়েছেন তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বিটাউনের সেলেবরা। নিউজ ১৮-এর খবর অনুযায়ী ঘটনার তদন্ত চলছে। কঠিন সময়ে দেওল পরিবারের সঙ্গে এহেন আচরণে ফুঁসে উঠেছেন বিগ বি। ব্লগে ক্ষোভ উগরে দিয়ে অমিতাভ লেখেন, 'কোনও নৈতিকতা, দায়িত্ববোধ নেই। শুধু ব্যক্তিগত লাভের জন্য সন্দিহান। মুহূর্তটি কতটা কঠিন তার কোনও অনুভূতি বা বিবেচনা করার ক্ষমতা নেই। অত্যন্ত বিরক্তিকর এবং ঘৃণ্য।'
T 5564 - no ethics .. कोई भी अचार-नीति नहीं
— Amitabh Bachchan (@SrBachchan) November 14, 2025
প্রসঙ্গত, জয়া বচ্চনও সম্প্রতি পাপারাজ্জিদের আচরণে অত্যন্ত অসন্তুষ্ট হন। একটি অনুষ্ঠানে গিয়ে বিরক্ত হন। শ্বেতা বচ্চনকে নিয়ে অনুষ্ঠানে পৌঁছালে ফটোগ্রাফাররা হুড়োহুড়ি করে তাঁকে ঘিরে ধরেন। এই বিশৃঙ্খল পরিবেশে জয়া থেমে গিয়ে ডানদিকে কড়া দৃষ্টিতে তাকান। সঙ্গে সঙ্গে শ্বেতা মায়ের হাত ধরে তাঁকে এগিয়ে নিয়ে যান। এ সময় জয়া পাপারাজ্জিদের ধমক দিয়ে বলেন, 'তোমরা ছবি তোলো কিন্তু দুর্ব্যবহার করো না। চুপ থাকো, মুখ বন্ধ রাখো, ছবি তোলো। বাড়তি মন্তব্য করার দরকার নেই।'
আরও পড়ুন 'সন্তানরা রাত জেগেছে আর আমার জন্য প্রচণ্ড...', বীরু বাড়ি ফিরতেই ধর্মেন্দ্রর হেলথ আপডেট দিলেন হেমা
এই দৃশ্য অনেককেই মনে করিয়ে দিয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া জয়ার আরও একটি ভিডিও। যেখানে তিনি শ্বেতাকে নিয়ে একটি প্রার্থনাসভা থেকে বের হচ্ছিলেন আর সেই সময় ভক্ত ও ফটোগ্রাফারদের ভিড় গাড়ির পথ আটকায়। শ্বেতা এগিয়ে গেলেও জয়া ভিড়ের দিকে তাকিয়ে বলেন, 'চলুন, আপনারাও সঙ্গে আসুন'। জয়ার এই কথা আবার অনেকেই সইফ আলি খানের এক মন্তব্যের সঙ্গে তুলনা করেছেন। ছোটে নবাব একবার প্যাপেদের বলেছিলেন, 'এক কাজ করুন, আমাদের বেডরুমেই চলে আসুন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us