/indian-express-bangla/media/media_files/2026/01/03/vinod-khanna-shakti-kapoor-01-2026-01-03-19-30-45.jpg)
যা জানান শক্তি...
১৯৮০ সালে, ফিরোজ খানের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘কুরবানী’ শুধু একটি সুপারহিট ছবি ছিল না, বলিউডের গতিপথই বদলে দিয়েছিল এই সিনেমা। অ্যাকশন, স্টাইল ও সংগীতের নতুন সংজ্ঞা তৈরি করার পাশাপাশি, এই ছবিটি অনেক শিল্পীর জীবনে নিয়ে আসে আমূল পরিবর্তন। তাঁদের মধ্যেই অন্যতম ছিলেন শক্তি কাপুর। তিনি তখনও পর্যন্ত, বলিউডে মূলত ছোটখাটো ও তুচ্ছ চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন।
অর্থনৈতিক অনিশ্চয়তা ও কাজের অভাবে শক্তি কাপুর তখন প্রায় ভেঙে পড়েছিলেন। মুম্বইয়ের মতো ব্যয়বহুল শহরে টিকে থাকাই ছিল তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। সেই সময় তিনি থাকতেন অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে, যিনি উদারতার সঙ্গে তাঁকে আশ্রয় দিয়েছিলেন। সম্প্রতি আলফানিয়ন স্টুডিওজকে দেওয়া এক সাক্ষাৎকারে, শক্তি কাপুর স্মৃতিচারণ করে জানান, কীভাবে ‘কুরবানী’ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং কীভাবে বিনোদ খান্না তাঁর দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন।
Dev: 'আজ তারাই কাল', দেবের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র! রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা?
শক্তি বলেন, “কুরবানী এমন একটি ছবি, যা আমাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। এই ছবিটি আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল।” তিনি আরও জানান, “আমি তখন বিনোদ খান্নার বাড়িতে থাকতাম। আমার কাছে পেয়িং গেস্ট হিসেবে থাকার মতো টাকাও ছিল না। বিনোদ যখন আমার অবস্থার কথা জানলেন, তখন জুহুতে তাঁর একটি খালি বাড়িতে আমাকে থাকার প্রস্তাব দেন।”
Dhurandhar: ৭০০ কোটির সাফল্যের মাঝেই বিতর্ক, 'ধুরন্ধরে' সংবেদনশীল শব্দে কাটছাঁট
তিনি আরও স্মরণ করেন, সেই সময় একটি ক্যালেন্ডার ফটোশুট থেকে পাওয়া ১১,০০০ টাকা দিয়ে তিনি একটি সেকেন্ড হ্যান্ড ফিয়াট গাড়ি কিনেছিলেন। আশ্চর্যের বিষয়, এই গাড়িটিই পরোক্ষভাবে তাঁর জীবনের সবচেয়ে বড় সুযোগ এনে দেয়। একদিন লিঙ্কিং রোডে গাড়ি চালানোর সময় হঠাৎ একটি মার্সিডিজ এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। ক্ষুব্ধ শক্তি, গাড়ি থেকে নেমে চালকের উপর চিৎকার শুরু করেন। কারণ তাঁর কাছে খাবার কেনার টাকাও ছিল না, গাড়ি সারানোর কথা তো দূরের।
কিন্তু মুহূর্তের মধ্যেই তাঁর রাগ মিলিয়ে যায়, যখন দেখেন গাড়ি থেকে নামা ছয় ফুট দুই ইঞ্চি লম্বা মানুষটি আর কেউ নন- ফিরোজ খান। পরিস্থিতির সুযোগ নিয়ে শক্তি নিজেকে পরিচয় দেন এবং ফিরোজের পরবর্তী ছবিতে একটি সুযোগ চেয়ে নেন। যদিও ফিরোজ খান সেদিন বিশেষ কিছু বলেননি, সেই ঘটনাই তাঁর মনে গভীর ছাপ ফেলে।
পরবর্তীতে, সেই স্মৃতির সূত্র ধরেই ফিরোজ খান ‘কুরবানী’ ছবিতে শক্তি কাপুরকে প্রতিপক্ষের ভূমিকায় কাস্ট করেন। আর সেখান থেকেই শুরু হয় শক্তি কাপুরের বলিউডে নতুন অধ্যায়- যা তাঁকে নিয়ে যায় খলনায়কের আইকনিক উচ্চতায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us