/indian-express-bangla/media/media_files/2025/11/14/werweqw-2025-11-14-18-00-50.jpg)
গায়িকা টু রাজনীতির ময়দান
Folk Singer Maithili Thakur: বিহার বিধানসভা নির্বাচনে বড় চমক। ইতিহাস গড়তে চলেছেন জনপ্রিয় লোকগায়িকা আসা মৈথিলী ঠাকুর। দুপুর ১২টার সর্বশেষ ট্রেন্ড অনুযায়ী আলিনগর আসন থেকে মাত্র ২৫ বছর বয়সী এই বিজেপি প্রার্থী তার প্রতিদ্বন্ধী আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রের থেকে ৮,৫৪৪ ভোটে এগিয়ে রয়েছেন। অল্প বয়সে রাজনীতির ময়দানে পা রেখেছেন। তবে মৈথিলী একজন বিখ্যাত লোকগায়িকা। মৈথিলী জি টিভিতে সম্প্রাচারিত হওয়া লিটল চ্যাম্পে অংশ নিয়েছিলেন। চার বছর পর সোনি টিভির ইন্ডিয়ান আইডল জুনিয়রেরও প্রতিযোগী ছিলেন। ২০১৬ সালে 'I Genius Young Singing Star' প্রতিযোগীতায় বিজয়ী হন মৈথিলী। তারপর মুক্তি পায় মিউজিক অ্যালবাম 'ইয়া রব্বা'।
রিয়্যালিটি শো থেকে বিধানসভা
মধুবনী জেলার প্রতিবেশী বেনিপট্টির বাসিন্দা মৈথিলী ঠাকুর ভারতীয় শাস্ত্রীয় ও ভক্তিমূলক সঙ্গীতের প্রশিক্ষণপ্রাপ্ত। ২০১৭ সালে ‘রাইজিং স্টার ইন্ডিয়া’ রিয়্যালিটি শোয়ে অংশ নেওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১২ টি ভাষায় সুফি-লোকসংগীত পরিবেশনের মাধ্যমে তিনি জাতীয় স্তরে খ্যাতি লাভ করেন। এরপর তিনি ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি বেশ শক্তিশালী করেন। যেখানে তিনি শাস্ত্রীয় ও লোকসংগীত পরিবেশন করতেন।
মৈথিলী মূলত ভোজপুরি, হিন্দি ও সুফি ঐতিহ্যে তাঁর অসাধারণ প্রতিভার নজির রেখেছেন। লোকসংগীত, ভোজপুরি, রাম-সীতা বিবাহ গীত, ভজন, ছট পুজোর গান, সেমি-ক্লাসিক্যাল কাজরি, হোলি, চৈতি, গজল ও সুফি গান পরিবেশনের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বেশিরভাগ সময়ই সঙ্গে প্রায়ই তাঁর দুই ভাই রিশভ ও আয়াচি।
আরও পড়ুন 'আমার সবচেয়ে বড় বাচ্চা...', শিশুদিবসে কার সঙ্গে ছবি পোস্ট করে এ কথা বললেন রুক্মিণী?
নির্বাচনী প্রচারে পুরো পরিবারই যুক্ত ছিল। ভাই ঋষভ ঠাকুর তবলাবাদক এবং কনিষ্ঠ ভাই আয়াচি ঠাকুর লোকগান গেয়ে তাঁকে সঙ্গ দিয়েছেন। মামা নন্দ কিশোর ঝা ও সুমিত ঝা প্রচারের লজিস্টিক দিকটি সামলেছেন। উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে বিহার ও চারপাশে ঠাকুর একটি পরিচিত নাম।
আরও পড়ুন পরিবারের স্বার্থে জামাইবাবুকে বিয়ে, দিলীপের সঙ্গে সম্পর্কে 'ভিলেন' ভাই! কামিনীর করুণ কাহিনি শুনলে...
প্রসঙ্গত, এই বিধানসভায় সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী হওয়ার পাশাপাশি, মৈথিলী ঠাকুরের জয় হলে এটি হবে আলীনগর আসনে বিজেপির প্রথম জয়। এটি দারভাঙ্গার একটি উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যার এলাকা। এর আগে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক ছিলেন ২০০৫ সালে ২৬ বছর বয়সী স্বতন্ত্র প্রার্থী তৌসিফ আলম এবং ২০১৫ সালে রাঘোপুর থেকে ২৬ বছর বয়সী আরজেডির তেজস্বী যাদব।
আরও পড়ুন 'আমি কিছুই জানি না', দিদি নম্বর ১-এ সঞ্চালকের আসনে মীর! ঝলক প্রকাশ্যে আসতেই জবাব রচনার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us