Rituparna Sengupta Birthday: 'গত বছর হ্যাপি বার্থডে বলার পরই...', গঙ্গাবক্ষে জন্মদিন পালনের মাঝে মায়ের জন্য মন কেমন ঋতুপর্ণার

Rituparna Sengupta: একদিকে টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন তো অন্যদিকে লক্ষ্মীকান্তপুর লোকালের গান লঞ্চ। সেই উপলক্ষে গঙ্গাবক্ষে প্রমোদতরীতে বিশাল আয়োজন। ইমনের কণ্ঠের জাদু আর ঋতুপর্ণার উজ্জ্বল উপস্থিতি যেন মিলেমিশে একাকার। অভিনেত্রীর জীবনের এই বিশেষ দিনটিকে আরও রঙিন করে তুলতে হাজির ছিলেন সায়নী ঘোষ থেকে মদন মিত্র, সংগীতা সিনহারা।

Rituparna Sengupta: একদিকে টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন তো অন্যদিকে লক্ষ্মীকান্তপুর লোকালের গান লঞ্চ। সেই উপলক্ষে গঙ্গাবক্ষে প্রমোদতরীতে বিশাল আয়োজন। ইমনের কণ্ঠের জাদু আর ঋতুপর্ণার উজ্জ্বল উপস্থিতি যেন মিলেমিশে একাকার। অভিনেত্রীর জীবনের এই বিশেষ দিনটিকে আরও রঙিন করে তুলতে হাজির ছিলেন সায়নী ঘোষ থেকে মদন মিত্র, সংগীতা সিনহারা।

author-image
Kasturi Kundu
New Update
cats

গতবার জন্মদিনেই মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল: ঋতুপর্ণা

Rituparna Sengupta Birthday Celeberation: ৭ নভেম্বর টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন। আজকের দিনটা কাজের মধ্যে দিয়েই কাটালেন অভিনেত্রী। লালা রঙের সালোয়ার কামিজের সঙ্গে মানানসই রূপটান, গয়নাতে সকলের মধ্যমণি ঋতুপর্ণা সেনগুপ্ত।  মিলেনিয়াম পার্কে গঙ্গাবক্ষে এক প্রমোদতরীতে আতসবাজি ফাটিয়ে, কেক কেটে ঋতুপর্ণার জন্মদিন উদযাপিত হয়েছে। তারকা সমাবেশে  জন্মদিন জমজমাট। তাঁর জন্য পাল তুলে দে গান ধরেছিলেন মদন মিত্র। কণ্ঠ মিলিয়েছেন ইমন চক্রবর্তীও। বাদ যাননি সায়নী ঘোষও। তিনি অবশ্য ঋতুপর্ণার জন্য অন্য একটি গান গেয়েছেন। 

Advertisment

ঋতুপর্ণা সেনগুপ্ত ক্রুজে উপস্থিত হতেই চারিদিক যেন একেবারে ঝলমল করে উঠল। সিনেমার চরিত্রের কোলাজে তৈরি সুন্দর কাস্টোমাইজড কেক কেটে পরিচালক সহ টিমের বাকি সদস্যদের খাইয়ে দিলেন বার্থডে গার্ল। ঋতুপর্ণার থেকে কেক খেয়ে খুশিতে ডগমগ মদন মিত্র বলেন, 'ঋতু পরিবর্তন হয় কিন্তু আমাদের প্রিয় ঋতুর কোনও পরিবর্তন নেই।' সায়নী ঘোষও ঋতুপর্ণাকে জড়িয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সংগীতশিল্পী ইমনের জন্য লাকি চার্ম ঋতুপর্ণা। 

প্রাক্তনের সুপারহিট গান তুমি যাকে ভালবাস-এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি ইমনকে। ঋতুপর্ণার জন্য কম বেশি যে গানই গেয়েছেন তা শ্রোতাদের হৃদয়ে গেঁথে রয়েছে। আরও একবার লক্ষ্মীকান্তপুর লোকালে গান গাওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন ইমন চক্রবর্তী। ঋতুপর্ণার জন্মদিনেই লঞ্চ হল এই ছবির গান 'সোনা বন্ধু রে'।

Advertisment

আরও পড়ুন মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই তাই মনে হয় জীবনটা রান্নাবাটির মতো খেলার ছলে কাটিয়ে দিলেই তো ভাল: সোহিনী

জন্মদিনে একরাশ আনন্দের মাঝেও কিছুটা ভারাক্রান্ত মন। কারণ মা-বাবা ছাড়া প্রথমবার ঋতুপর্ণার জন্মদিন সেলিব্রেশন। তিনি কখন শহরে আর কখন কলকাতার বাইরে থাকেন বোঝা দায়! এবারে জন্মদিনে সিনেমার প্রয়োজনে শহরে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাই মায়ের কথা আরও বেশি মনে পড়ছে। আবেগপ্রবণ কণ্ঠে বলেন, 'পরিবার ছাড়াও আরও কত আত্মীয়-বন্ধুবান্ধব আছেন সেটা এখানে এসে উপলব্ধি করলাম। গতবার জন্মদিনেই মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল। আমাকে হ্যাপি বার্থ ডে বলার পরই জ্ঞান হারিয়েছিল।'

আরও পড়ুন মা নেই তবুও আজ মায়ের নম্বরেই মেসেজ করলাম, 'হ্যাপি মাদার্স ডে': ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণার জন্মদিনে গঙ্গাবক্ষের প্রমোদতরীতেই ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছিল। এর নেপথ্যে কী কারণ সেটার জন্য সিনেমা দেখতে হবে। এমনটাই বলেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। নিজের হাতে মাছে তেল, নুন, হলুদ মাখিয়ে ভেজেছেন বার্থডে গার্ল। আর সায়নী ঘোষ বানিয়েছেন ইলিশ ভাপা। ইলিশ মাছ ভাজতে গিয়েও মায়ের জন্য মন কেমন ঋতুপর্ণার। ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে নিয়ে বলেন, 'মা ইলিশ খুব ভালবাসত। অসুস্থ হওয়ার পর ইলিশ মাছ খাওয়ার কথা খুব বলত।' সুখ-দুঃখ ভাগাভাগির মাধ্যমেই জন্মদিন পালন করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 

আরও পড়ুন 'মিসেস সেন' হয়েছি তবে 'ম্যাডাম সেনগুপ্ত' হব সত্যিই কখনও ভাবিনি: ঋতুপর্ণা সেনগুপ্ত

rituparna sengupta