Hrithik Roshan: 'আমার শরীরে ২৫% বাঙালি রক্ত', গর্বের সঙ্গে ঘোষণা হৃতিক রোশনের

কাজের দিক থেকে হৃতিক রোশন এখন নতুন অধ্যায়ের পথে। তিনি ওটিটি প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন ‘স্টর্ম’ নামের একটি থ্রিলার প্রজেক্টের মাধ্যমে...

কাজের দিক থেকে হৃতিক রোশন এখন নতুন অধ্যায়ের পথে। তিনি ওটিটি প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন ‘স্টর্ম’ নামের একটি থ্রিলার প্রজেক্টের মাধ্যমে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
SnapInsta.to_609549373_18559572877033136_2156149959673315905_n

কী বলছেন হৃতিক?

বলিউডের 'গ্রীক গড' হিসেবে পরিচিত হৃতিক রোশন সম্প্রতি নিজের সাংস্কৃতিক শিকড়ের এক আন্তরিক ঝলক ভাগ করে নিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি গর্বের সঙ্গে জানান, তাঁর শরীরে “২৫ শতাংশ বাঙালি রক্ত” প্রবাহিত হচ্ছে- আর সেই পরিচয় তিনি দারুণ আনন্দের সঙ্গেই উদযাপন করছেন।

Advertisment

সম্প্রতি ইনস্টাগ্রামে হৃতিক একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁকে দেখা যায় ঐতিহ্যবাহী পোশাকে। ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, “It’s the 25% Bengali blood in me shining through,” যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, আমার শরীরে যে ২৫% বাঙালি রক্ত আছে, সেটাই এর মধ্যে প্রমাণিত। এবং পোস্টটি ট্যাগ করেছেন #ShonarBangla ও #MachcharJhol হ্যাশট্যাগে। এই ক্যাপশনেই স্পষ্ট, বাংলা খাবার ও সংস্কৃতির প্রতি তাঁর আলাদা ভালোবাসা রয়েছে।

Akshaye Khanna: অক্ষয়ের জন্য জোটেনি প্রেম! অভিনেতার ওপর বেজায় চটেছিলেন নওয়াজ?

অনেকেরই অজানা, হৃতিক রোশনের পারিবারিক শিকড়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলা। তাঁর পিতামহী ইরা রোশন ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ। আসল নাম ইরা মৈত্র। তিনি কিংবদন্তি সঙ্গীত পরিচালক, রোশনলাল নাগরাথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সূত্রেই হৃতিকের পরিবারে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ আজও স্পষ্ট।

Dev: 'আজ তারাই কাল', দেবের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র! রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা?

জানা যায়, ছবিটি তোলা হয়েছে তাঁর এক খুড়তুতো ভাইয়ের বিয়ের আগে। পারিবারিক অনুষ্ঠানের আবহেই ধরা দিয়েছে, হৃতিকের এই ঐতিহ্যবাহী রূপ। উল্লেখ্য, হৃতিকের ডাকনামও দিয়েছিলেন তাঁর ঠাকুমা ইরা। তিনিই নাকি দুজ্ঞু নামটি রেখেছিলেন- যা আজ বিশ্বজুড়ে পরিচিত।

শুক্রবার হৃতিক তাঁর পোস্টে, একটি দীর্ঘ আবেগঘন নোটও শেয়ার করেন। সেখানে তিনি প্রিয়জন এশুকে উদ্দেশ্য করে লেখেন, তাঁর জীবনে এশুর উপস্থিতি শুধুমাত্র রক্তের সম্পর্কেই সীমাবদ্ধ নয়, বরং পরিবারের বাইরেও গভীরভাবে জড়িয়ে আছে। তিনি এশুর সৃজনশীলতা, নিষ্ঠা এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবে তাঁর ক্রমাগত বিকাশের কথাও উল্লেখ করেন।

কাজের দিক থেকে হৃতিক রোশন এখন নতুন অধ্যায়ের পথে। তিনি ওটিটি প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন ‘স্টর্ম’ নামের একটি থ্রিলার প্রজেক্টের মাধ্যমে। মুম্বইকে কেন্দ্র করে তৈরি এই সিরিজের জন্য তিনি প্রাইম ভিডিওর সঙ্গে হাত মিলিয়েছেন। Variety.com-এর প্রতিবেদন অনুযায়ী, খুব শীঘ্রই এই প্রজেক্টের শুটিং শুরু হওয়ার কথা।

Hrithik Roshan Entertainment News Today