/indian-express-bangla/media/media_files/2026/02/02/desi-post-workout-meal-2026-02-02-13-04-51.jpg)
ঘরোয়া খাবারেই বাজিমাত!
হৃতিক রোশনের (Hrithik Roshan) ফিটনেস বহু মানুষের কাছেই অনুপ্রেরণার। ৫২ বছর বয়সেও তাঁর সুঠাম শরীর ও শারীরিক সক্ষমতা নজর কাড়ে অনুরাগীদের। জানা যায়, এই বলিউড তারকা অত্যন্ত কঠোর ডায়েট ও নিয়মিত ব্যায়ামের রুটিন মেনে চলেন। নিজের ফিটনেস যাত্রার নানা মুহূর্ত তিনি প্রায়ই ইনস্টাগ্রামে ভাগ করে নেন, হোক তা ওয়ার্কআউটের ছবি কিংবা খাবারের ঝলক।
সম্প্রতি হৃতিক তাঁর পোস্ট-ওয়ার্কআউট মিলের একটি ছবি শেয়ার করে নিজের সবচেয়ে “quirky” খাবারের ইচ্ছার কথা জানান। তাঁর প্লেটে ছিল না কোনও দামি উপকরণ বা অচেনা বিদেশি খাবার। বরং সেখানে জায়গা পেয়েছিল একেবারে সাধারণ, ঘরোয়া ভারতীয় খাবার। তবে খুব হিসেব করে পরিমিত পরিমাণে সাজানো। এই খাবারে ছিল ফাইবার, প্রোটিন, ভিটামিন, খনিজ উপাদান এবং ভালো মানের কার্বোহাইড্রেটে ভরপুর। তাঁর প্লেটে ছিল জোয়ার রুটি, সঙ্গে নানা ধরনের সবজি বিট, ভেন্ডি, বেগুন, লাউ ও পাপড়ি শিম। প্রোটিনের জন্য তিনি রেখেছিলেন ডিমের সাদা অংশ ও ডাল।
এর কয়েক সপ্তাহ আগেই হৃতিক রোশন আরও একটি খাবারের ছবি শেয়ার করে স্বাস্থ্যকরভাবে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণের একটি সহজ কৌশলের কথা জানান।
পোস্টের ক্যাপশনে হৃতিক লিখেছেন, “সবচেয়ে অপ্রত্যাশিত পোস্ট ওয়ার্কআউট মিল?”— তারপর একে একে উপকরণগুলোর নাম উল্লেখ করে মজা করে এটাকে নিজের প্রিয় “কুইর্কস”-এর একটি বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: অলি পাব বিতর্কে গ্রেপ্তার ওয়েটার, পথে নামল এপিডিআর
পোস্টটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে অনুরাগীদের উদ্দেশে তাঁর প্রশ্ন। তিনি লিখেছেন, “তোমাদের সবচেয়ে কুইর্কি খাবারের ক্রেভিং কোনটা? আমারটা এই ইন্ডিয়ান মিশম্যাশ। উফ্… এর চেয়ে ভালো আর কী হতে পারে!”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us