Saba Azad Romantic Post: 'পৃথিবীতে আর কোন কিছুই আমাকে এর চেয়ে বেশি খুশি করতে পারে না', হৃতিকের জন্মদিনে সাবার ভালোবাসায় মোড়া পোষ্ট

হৃতিক রোশনের ৫২তম জন্মদিনে ভালোবাসার আবেশে ভরিয়ে দিলেন সাবা আজাদ। হৃতিকের সঙ্গে কাটানো কিছু মধুর মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়।

হৃতিক রোশনের ৫২তম জন্মদিনে ভালোবাসার আবেশে ভরিয়ে দিলেন সাবা আজাদ। হৃতিকের সঙ্গে কাটানো কিছু মধুর মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়।

author-image
Naikun Nessa
New Update
hrithik-saba

হৃতিকের জন্মদিনে সাবার ভালোবাসায় মোড়া পোষ্ট

হৃতিক রোশনের ৫২তম জন্মদিনে ভালোবাসার আবেশে ভরিয়ে দিলেন সাবা আজাদ (Saba Azad)। হৃতিকের সঙ্গে কাটানো কিছু মধুর মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সাবা লিখেছেন, "পৃথিবীতে আর কোনো কিছুই আমাকে এর চেয়ে বেশি খুশি করতে পারে না।” এই একটি লাইনেই ধরা পড়েছে তাঁদের গভীর আবেগ, বন্ধন আর পারস্পরিক সমর্থনের ছবি। তাঁর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, এবং ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করে।

Advertisment

ছবিগুলোতে দেখা যায়, কখনও একসঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠেছেন, কখনও বা একান্তে সময় কাটাচ্ছেন হৃতিক (Hrithik Roshan) ও সাবা। কোথাও হৃতিকের কাঁধে মাথা রেখে সাবার শান্ত মুখ, আবার কোথাও সাবার হাত ধরে হৃতিকের মুগ্ধ দৃষ্টি। সাবা সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশনে খুব সাধারণ কিন্তু আবেগঘন শব্দে লিখেছেন, যা থেকে বোঝা যায়, হৃতিক তাঁর জীবনে কতটা বিশেষ জায়গা দখল করে আছেন।

এই বিশেষ পোষ্টে  সাবার ভালোবাসার প্রকাশ যেন হৃতিকের জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলেছে। ভক্তরাও তাঁদের এই সম্পর্কের আন্তরিকতায় মুগ্ধ। এই পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকেই কমেন্টে লিখেছেন, ‘তোমরা একে অপরের জন্যই তৈরি’, আবার কেউ বলেছেন, ‘তোমাদের হাসি দেখলেই মন ভালো হয়ে যায়।’ অনেকে আবার তাঁদের সম্পর্ককে ‘রিলেশনশিপ গোলস’ বলেও আখ্যা দিয়েছেন।

আরও পড়ুন: ফিরছে ফসিল্‌স! রূপম ইসলামের ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনে এই স্থিরতা ও সুখ হৃতিককে আরও উজ্জ্বল করে তুলেছে বলেই মনে করছেন অনুরাগীরা। সাবার পোস্টে স্পষ্ট, এই সম্পর্ক শুধু তারকাদের নয়, বরং দু’জন মানুষের গভীর বন্ধন ও ভালবাসার এক সুন্দর উদাহরণ।

আরও পড়ুন: বাংলা সিনেমা জগতে গর্বের মুহূর্ত তৈরি করল শ্রীলেখা মিত্রের ‘মায়ানগর’

হৃতিক শুধু একজন অভিনেতাই নন, তিনি পরিশ্রম, আত্মবিশ্বাস ও লড়াইয়ের প্রতীক। শারীরিক ও মানসিক নানা চ্যালেঞ্জ পেরিয়েও তিনি যেভাবে নিজেকে গড়ে তুলেছেন, তা অনেকের কাছে অনুপ্রেরণা। ৫২ বছরে পা দিয়েও তাঁর এনার্জি, ফিটনেস ও পর্দায় উপস্থিতি প্রমাণ করে বয়স তাঁর কাছে শুধুই একটি সংখ্যা।

আরও পড়ুন: সিনেমার সমাবর্তন ২০২৬’-এ বাংলা সিনেমা দেখার আহ্বান দুই কিংবদন্তি শিল্পীর

Saba Azad Hrithik Roshan entertainment Entertainment News Entertainment News Today