Humane Sagar Hospitalized: ICU-তে সংকটজনক প্রখ্যাত গায়ক, শিল্পীকে সুস্থ করতে উল্লেখযোগ্য পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

Humane Sagar Health Update: গুরুতর অসুস্থ ওড়িয়া প্লেব্যাক গায়ক Humane Sagar। চিকিৎসকদের মতে, আগামী ৭২ ঘণ্টা তাঁর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রয়োজনে দিল্লির AIIMS-এ স্থানান্তরের ব্যবস্থাও করা হবে।

Humane Sagar Health Update: গুরুতর অসুস্থ ওড়িয়া প্লেব্যাক গায়ক Humane Sagar। চিকিৎসকদের মতে, আগামী ৭২ ঘণ্টা তাঁর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রয়োজনে দিল্লির AIIMS-এ স্থানান্তরের ব্যবস্থাও করা হবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
qwdqwe

সংকটজনক গায়ক

Humane Sagar-Odisha CM: রবিবাসরীয় সকালে দুঃসংবাদ। পঞ্জাবি সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত বিশিষ্ট পঞ্জাবি গীতিকার নিম্মা লোহারকা। এই খবরে পঞ্জাবি গানের দুনিয়ায় শোকের ছায়া। এর মাঝেই আরও এক খারাপ খবর। গুরুতর অসুস্থ ওড়িয়া প্লেব্যাক গায়ক Humane Sagar। এই মুহূর্তে ভুবনেশ্বরের AIIMS হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ভেন্টিলেটর সাপোর্টে থাকলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন গায়ক। শারীরিক অবস্থার উন্নতির খবরে কিছুটা স্বস্তিতে প্রিয়জন থেকে অনুরাগীরা। 

Advertisment

সঙ্গীত পরিচালক জাপানি ভাই রবিবার AIIMS-এ অসুস্থ Humane Sagar-কে দেখতে গিয়েছিলেন। তাঁর দেওয়া তথ্য অনুসারে গায়কের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। জাপানি ভাই জানিয়েছেন,  গায়কের অবস্থা সামান্য ভাল হয়েছে। মেডিক্যাল টিমও জানিয়েছে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। ঈশ্বরের কাছে প্রত্যেকে প্রার্থনা করছেন তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত সকলের জন্য আবার গান গাইতে পারেন। আরও যোগ করেন, 'আমি আমার সামর্থ অনুযায়ী আর্থিক সহায়তা করতেও প্রস্তুত। আমরা প্রতিটি ওড়িশাবাসী ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।'

আরও পড়ুন ৫০-এর আগেই থামল সুহানা সফর, সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন! জীবনাবসান কিংবদন্তি গীতিকারের

Advertisment

গায়কের আত্মীয় কাকা গগন বাগও বলেছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মজিহি শনিবার আইএমস ভুবনেশ্বরে চিকিৎসাধীন জনপ্রিয় গায়কের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রী স্বয়ং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। অবস্থার উন্নতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। সূত্রের খবর, জটিল লিভারের অসুখে ভুগছেন এবং তাঁর বেশ কয়েকটি অঙ্গ ঠিকমতো কাজ করাও বন্ধ করে দিয়েছে। 

আরও পড়ুন 'মধ্যরাতে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে...', বিকানের থেকে জয়সলমের যাওয়ার পথে ভয়ংকর অভিজ্ঞতা বিবেকের

চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা বেশ সংকটজনক এবং আগামী ৭২ ঘণ্টা তাঁর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ওড়িশা সরকার সর্বোত্তম চিকিৎসা সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী AIIMS-এর মেডিক্যাল টিমকে গায়কের অবস্থা স্থিতিশীল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দিল্লির AIIMS-এ স্থানান্তরের ব্যবস্থাও করা হবে। গায়কের শারীরিক পরিস্থিতি নিয়ে বিনোদন জগতের ব্যক্তিত্বরা গভীরভাবে উদ্বিগ্ন।

আরও পড়ুন ক্যাব চালকের মারাত্মক দুর্ব্যবহার-মাঝপথে নামিয়ে দেওয়ার হুমকি, ভয়ংকর অভিজ্ঞতা জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর

Humane Sagar