Humane Sagar passed away: হুম্যান সাগরের মৃত্যুতে শোকাহত ভক্তরা, শেষ পোস্টে ফিরে দেখল পুরো দেশ

১৭ নভেম্বর তিনি মাল্টি-অর্গান ডিসফাংশন সিন্ড্রোমে মারা যান। এইমস ভুবনেশ্বরের অফিসিয়াল মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, মৃত্যুর আগে তিনি দ্বিপক্ষীয় নিউমোনিয়া...

১৭ নভেম্বর তিনি মাল্টি-অর্গান ডিসফাংশন সিন্ড্রোমে মারা যান। এইমস ভুবনেশ্বরের অফিসিয়াল মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, মৃত্যুর আগে তিনি দ্বিপক্ষীয় নিউমোনিয়া...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Odia-singer

কী শেষ পোস্ট করেছিলেন তিনি?

ওড়িয়া সঙ্গীতজগতের জনপ্রিয় গায়ক হিউম্যান সাগর আর নেই। ১৭ নভেম্বর ভুবনেশ্বরের এইমসে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও তাঁর মৃত্যুসংবাদ ভক্ত, সহশিল্পী ও পুরো ওড়িয়া সংগীতশিল্পকে গভীরভাবে শোকাহত করে।

Advertisment

ভাইরাল হলো হিউম্যান সাগরের শেষ ইনস্টাগ্রাম পোস্ট

গায়কের মৃত্যুর পর তার শেষ ইনস্টাগ্রাম ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ৭ নভেম্বর পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, তিনি একটি রেডিও স্টুডিওতে বসে “Bhagya Rekha” গানটি গাইছেন। ‘ওড়িয়া রোমান্টিক ম্যারেজ সং’ নামে বর্ণিত এই গানে তার সঙ্গে ছিলেন গায়িকা অমৃতা নায়েক। গানটির সুর করেছিলেন সিতু রথ এবং কথা লিখেছিলেন সংগ্রাম জিৎ।

Humane Sagar-Riya Dey: 'বড্ড তাড়াতাড়ি চলে গেলে ভাই', বিশিষ্ট সংগীতশিল্পীর প্রয়াণে শোকে পাথর অভিনেত্রী

Advertisment

গায়কের প্রয়াণের পর ভক্তরা পোস্টটির নিচে শোকবার্তা জানাতে থাকেন। কেউ লিখেছেন, “RIP”, আবার কেউ স্মৃতিচারণ করে বলেছেন- “আপনার গান আমাদের কলেজ জীবনের স্মৃতি হয়ে থাকবে। আপনার কণ্ঠ ভীষণ মিস করব।” এক ভক্ত লিখেছেন, “এটাই ছিল হিউম্যান সাগরের শেষ গান।”

কীভাবে ঘটল গায়কের মৃত্যু

টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদনে জানা যায়, হিউম্যান সাগরকে গুরুতর অসুস্থ অবস্থায় ১৪ অক্টোবর ভুবনেশ্বরের এইমসে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং একাধিক মেডিক্যাল পরীক্ষা করা হয়। চিকিৎসকদের অক্লান্ত চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে।

Shatrughna Sinha: 'একটু মদ খাও', শত্রুঘ্ন-কে এহেন পরামর্শ দেন কে?

অবশেষে ১৭ নভেম্বর তিনি মাল্টি-অর্গান ডিসফাংশন সিন্ড্রোমে মারা যান। এইমস ভুবনেশ্বরের অফিসিয়াল মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, মৃত্যুর আগে তিনি দ্বিপক্ষীয় নিউমোনিয়া, ক্রনিক লিভার ফেইলিউর (ACLF), কার্ডিওমায়োপ্যাথি, গুরুতর শ্বাসযন্ত্রের ব্যর্থতা, কিডনির আঘাত এবং রক্তে ক্লটিং- সংক্রান্ত জটিলতাসহ একাধিক মারাত্মক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন।

bollywood Entertainment News Today