Dharmendra Death Rumour: 'ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে দয়া করে...', মৃত্যুর গুজব রটতেই কী পদক্ষেপ IFTDA-এর?

Dharmendra Health Update: ধর্মেন্দ্রর মতো একজন প্রবাদপ্রতীম অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর না ছড়ানোর আর্জি ইন্ডিয়ান অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের। প্রেস বিজ্ঞপ্তি জারি করে কী অনুরোধ করেছে IFTDA-র?

Dharmendra Health Update: ধর্মেন্দ্রর মতো একজন প্রবাদপ্রতীম অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর না ছড়ানোর আর্জি ইন্ডিয়ান অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের। প্রেস বিজ্ঞপ্তি জারি করে কী অনুরোধ করেছে IFTDA-র?

author-image
Kasturi Kundu
New Update
cats

কী অনুরোধ করেছে IFTDA-র?

Dharmendra-IFTDA: কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর অবস্থা অত্যন্ত সংকটজনক এবং ভেন্টিলেটরে রাখা হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই এই খবরে একেবারে তোলপাড়। তবে ধর্মেন্দ্রর অবস্থা মোটেই সংকটজনক নয় বলে দাবি করেছে পরিবার। পর্দার বীরুর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই রেগে কাঁই স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এষা দেওল। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। মৃত্যুর গুজব উড়িয়ে জানিয়েছেন ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল। সানি দেওলের টিমের তরফেও জানানো হয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র। তাঁর মতো একজন প্রবাদপ্রতীম অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর না ছড়ানোর আর্জি ইন্ডিয়ান অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে অনুরোধ করেছে IFTDA।

Advertisment

ওই বিজ্ঞপ্তির সারমর্ম, ধর্মেন্দ্রর মতো একজন লেজেন্ডাকরি অভিনেতাকে নিয়ে এহেন গুজব কখনই কাম্য নয়। এই ধরনের খবর পরিবারের জন্য অত্যন্ত হৃদয়বিদারক, ভক্তরাও শোকে পাথর হয়ে যাবে। ধর্মেন্দ্র তো শুধু একজন অভিনেতা নয় তিনি প্রতিটি মানুষের কাছে একটা আবেগ। ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে গুজব তাঁর প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করা হয়। তাই সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া ইউজারদের কাছে IFTDA-এর করজোড়ে অনুরোধ কোনওরকম ভুল খবর যেন না ছড়ানো হয়। সকলে ধর্মেন্দ্রর আরোগ্য কামনার জন্য প্রার্থনার অনুরোধ করা হয়েছে। 

আরও পড়ুন ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে তুমুল চর্চা, বীরুর খবর শুনে মধ্যরাতে এ কী করলেন 'জয়' অমিতাভ?

Advertisment

আগামী ডিসেম্বরেই ৯০-এ পা দেবেন ধর্মেন্দ্র। তার আগে প্রত্যেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। বয়সের কাছে হার মানতে নারাজ ছিলেন ধর্মেন্দ্র। অসুস্থতার আগেও শুটিং ফ্লোরে দাপিয়ে এসেছেন শোলের বীরু। অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্য নন্দার সঙ্গে ইক্কিস ছবিতে দেখা যাবে পর্দার বীরুকে।  এই বছরের ডিসেম্বরেই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। 

আরও পড়ুন 'হৃদয়ের দূরত্ব বাড়ছে...', মুক্তি চাইছেন ধর্মেন্দ্র! বর্ষীয়ান অভিনেতার পোস্টে কোন রহস্য?

অমিতাভ প্রত্যক্ষভাবে এই ছবিতে কাজ না করলেও পরোক্ষভাবে নাতির সৌজন্যে যুক্ত রয়েছেন সে কথা বলাইবাহুল্য।সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ইক্কিসে অগস্ত্য নন্দা ও অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়ার প্রথম বড়পর্দায় কাজ। ছবিতে আগস্ত্যকে দেখা যাবে অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর প্রেমিকার ভূমিকায় রয়েছেন সিমর। প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র অরুণের দাদু। ইক্কিস ছাড়াও ধর্মেন্দ্র কাজ করছেন 'ম্যায়নে পেয়ার কিয়া ফির সে' ছবিতে। 

আরও পড়ুন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং ফ্লোরে অভিনেতা, ধর্মেন্দ্রর শেষ ছবিতে কী ভাবে অমিতাভ যোগ?

Dharmendra