/indian-express-bangla/media/media_files/2025/11/24/cats-2025-11-24-16-20-44.jpg)
ধরমজির মতো সুন্দর হৃদয় আর ভাল মনের মানুষ সত্যিই হয় না: একাবলী খান্না
Dharmendra-Ekavali Khanna Ikkis: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র যিনি সকলের কাছে 'হি-ম্যান' নামে বিশেষভাবে পরিচিত। এক সপ্তাহ আগেই গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা। সেই সময় মৃত্যুর ভুঁয়ো খবর চাউর হওয়ার মাঝেই পরিবারের সঙ্গে বাড়ি ফিরেছিলেন পর্দার 'বীরু'। সানি দেওল, এষা দেওল, হেমা মালিনী প্রত্যেকেই জানিয়েছিলেন ধর্মেন্দ্র ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
আরও পড়ুন কেমোর সময় মানুষ ১৩ লাখ টাকা সাহায্য করেছিল এখন আমার কর্তব্য পালনের পালা: চন্দন সেন
আগামী ৮ ডিসেম্বর দেওল পরিবার ধর্মেন্দ্রর জন্মদিন সেলিব্রেট করার পরিকল্পনা করছিল। সেই সঙ্গে এষাও নিজের বি-লেটেড হ্যাপি বার্থডে উদযাপন করার ইচ্ছেপ্রকাশ করেন। সবমিলিয়ে ৮ ডিসেম্বর তারকা পরিবারে উৎসবের ডবল ডোজ! কিন্তু, তার আগেই সব শেষ। ২৪ নভেম্বর, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র।
আর মাত্র কয়েকদিন পরই সেলুলয়েডে মুক্তি পাবে ধর্মেন্দ্র অভিনীত শেষ ছবি 'ইক্কিস'। M.L. Khetarpal-এর চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন বলি ডিভা Ekavali Khanna। অভিনেতার প্রয়াণের খবরে ভেঙে পড়েছেন অভিনেত্রী। বিমানে ওঠার কিছুক্ষণ আগে তাঁর কাছে খবর পৌঁছাতেই চোখে জল Ekavali-এর। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেত্রী অত্যন্ত দুঃখের সঙ্গে বলেন, 'ধরমজির মতো সুন্দর হৃদয় আর ভাল মনের মানুষ সত্যিই হয় না। এত স্নেহশীল, সকলকে ভালবেসে কাছে টেনে নেন। সহজাত সৌন্দর্যে ভরা একজন মানুষ ছিলেন।'
আরও পড়ুন বাংলায় কাজ করতে চাই কিন্তু বাজেটের জন্য কেউ ডাকে না, ভাল চরিত্র পেলে কম্প্রোমাইজ করতে রাজি: সুস্মিতা
ধর্মেন্দ্রর কথা বলতে গিয়ে আরও যোগ করেন, 'সবসময় চারপাশের সবাইকে ভালবাসায় বেঁধে রাখতেন। প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলতেন। আজ এই খবরটা শুনে আমার মন পুরো ভেঙে গিয়েছে। ধরমজির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটি কথা আমি সারাজীবন হৃদয়ে সযত্নে আগলে রাখব।' প্রসঙ্গত, ডিসেম্বরে মুক্তি পাবে 'ইক্কিস'। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এই ছবির মাধ্যমে আরও একবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবেন লেজেন্ডারি অভিনেতা ধর্মেন্দ্র দেওল সে কথা বলাইবাহুল্য।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us