Iman Chakraborty: শাসকদলের তকমা? জল্পনার মাঝেই ইমনের দাবি, 'আমি মানুষ বুঝি...'

ইমনকে যেদিন জিজ্ঞেস করা হয়েছিল আসন্ন বিধানসভায় তিনি রাজনীতির মঞ্চে যোগদান করতে চলেছেন কিনা, তিনি সেদিন জানান যেকোনো দলের তরফে গান গাওয়ার-পারফর্ম করার ডাক পেলেই তিনি অনুষ্ঠান করতে যাবেন...

ইমনকে যেদিন জিজ্ঞেস করা হয়েছিল আসন্ন বিধানসভায় তিনি রাজনীতির মঞ্চে যোগদান করতে চলেছেন কিনা, তিনি সেদিন জানান যেকোনো দলের তরফে গান গাওয়ার-পারফর্ম করার ডাক পেলেই তিনি অনুষ্ঠান করতে যাবেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
iman

আবারও দিদির ডাকে গেলেন ইমন... ছবিঃ পার্থ পাল

জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী শেষ কিছুদিন ধরেই আলোচনায় আছেন। যেদিন থেকে তিনি উন্নয়নের পাঁচালি গেয়েছেন, সেদিন থেকেই তাঁকে 'শাসকদলের চামচা' - আরও নানা বিশেষণে তাঁকে বিঁধে ফেলা হয়েছে। এদিকে ইমন, প্রথম থেকেই নিজেকে অরাজনৈতিক বলে উল্লেখ করেছেন। কিন্তু ছাত্রজীবন থেকে তাঁর রাজনীতির সঙ্গে গভীর যোগ ছিল। 

Advertisment

ইমনকে যেদিন জিজ্ঞেস করা হয়েছিল আসন্ন বিধানসভায় তিনি রাজনীতির মঞ্চে যোগদান করতে চলেছেন কিনা, তিনি সেদিন জানান যেকোনো দলের তরফে গান গাওয়ার-পারফর্ম করার ডাক পেলেই তিনি অনুষ্ঠান করতে যাবেন। তবে, কোনও দলেই তিনি যোগ দিচ্ছেন না। এদিকে উন্নয়নের পাঁচালি গাওয়ার পরেই তিনি সেদিন দুর্গা মণ্ডপের ভিত্তিপ্রস্থর স্থাপনে যোগ দেন।

Malti Chahar-Bigg Boss: “আমার নাম জড়াবেন না”, অমল প্রসঙ্গে বিস্ফোরক দাবি মালতী চাহারের

সেখানেও ফের একবার আলোচনার ঝড় ওঠে। কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন পারনো মিত্র। কানাঘুষো খবর এমনই যে ইমন নাকি বিধানসভা নির্বাচনে যোগ দিচ্ছেন। তবে বারবার তিনি এই অভিযোগ উড়িয়েছেন। এবার, ভিত্তিপ্রস্থর স্থাপনের দিন দেবী বন্দনা এবং শিব স্তোত্রম পাঠ করেন ইমন। তারপর আলোচনা উঠতেই কী দাবি করছেন গায়িকা?

Iman Chakraborty-Mamata Banerjee: উন্নয়নের পাঁচালির পর ফের মমতার কাছাকাছি, দুর্গা অঙ্গনে কী গাইলেন ইমন?

এমনিতে বেশ স্পষ্টবাদী ইমন। তিনি নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। এবং সাফ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রশংসায় তিনি কতটা আপ্লুত। সেদিন মঞ্চে উঠেই তিনি জানান, দিদি যে এই ঐতিহাসিক দিনে আমায় সুযোগ দিয়েছেন এটাই অনেক আমার কাছে। ইমন আরও বলছেন, "আমি রাজনীতি বুঝি না। ভালবাসা বুঝি, মানুষ বুঝি। দিদিকে আবারও ধন্যবাদ।" 

প্রসঙ্গে, ইমন চক্রবর্তী ছাড়া এখন কোনও ছবি-ই সম্পূর্ণ নয়। এবং মাঝেমধ্যে তাঁকে সারেগামাপা-র মঞ্চে দেখা যাচ্ছে বিচারক হিসেবে। 

Iman Chakraborty CM Mamata banerjee