/indian-express-bangla/media/media_files/2026/01/07/noname-2026-01-07-17-46-58.png)
কী করলেন ইমন...
গায়িকা ইমন চক্রবর্তী বেশ কিছুদিন ধরেই ঠান্ডায় একেবারে কাবু। কিন্তু, তারপরেও তিনি ঠান্ডার জায়গায় চলে গিয়েছেন। ঠাণ্ডায় জুবুথুবু, শহর কলকাতায় বসে তিনি এত অতিষ্ঠ ছিলেন যে সমাজ মাধ্যমে এমন পোস্ট করেছিলেন এই অসভ্যের ঠাণ্ডা কবে যাবে? আর সেই মানুষ এই ভীষণ ঠাণ্ডায় উত্তর বঙ্গে গান গাইছেন, প্রকৃতি উপভোগ করছেন।
তাঁর সঙ্গে সঙ্গে ইমনের এক সুন্দর ভিডিও ভাইরাল হতেই, অনেকেই প্রশংসায় ভরালেন তাঁকে। কুয়াশায় দাঁড়িয়ে এক বৃহদাকার প্রানী যে এত ভালবাসা বুঝতে পারে, তা তাঁর শুঁড় হেলানো দেখেই বোঝা সম্ভব। সাইজে বড় হলেও, প্রাণীরা আজকাল মানুষের থেকে বেশি ভালবাসা বোঝে। ইমন তাঁকে আদরে ভরালেন। আর সে চুপটি করে আদর খেতে ব্যাস্ত। গায়িকা তাঁর নাম ধরে ধরে ডেকেই শুঁড়ে হাত বোলালেন।
সে আর কেউ না, বরং এক হস্তি। ইমন তাঁর পিঠে চেপেই জলদাপাড়া ঘুরেছেন। এবং তারপর তাঁকে বেশ করে আদর করে দিয়েছেন। গায়িকাকে বলতে শোনা গেল, "সোনা বাচ্চা, থ্যাঙ্ক ইউ! তোমায় ধন্যবাদ আম্রপাতি। তুমি খুব সোনা মেয়ে। তুমি খুব ভাল থেকো। টাটা।" যদিও বা ইমন তাঁর ট্রেনার বিকাশের মেয়ে বলেই হাতিটিকে সম্বোধন করেন। এবং, বলাই বাহুল্য সেই হস্তিটি যে সব কথা বুঝতে পারছে, যেন আবারও একবার প্রমাণিত হল। ইমনের কথায় ঘাড় হেলাতে দেখা গেল তাঁকে।
এদিকে, ইমনের এই ভিডিও ভাইরাল হতেই কেউ কেউ এমন প্রশ্ন করে বসলেন, ওকে যে বাবা বললেন, বাবা কোনোদিন মেয়েদের পিঠে বসে? আবার কেউ কেউ বললেন এমন পেশা যে কেন আছে! কিন্তু বেশিরভাগ ইমনের প্রশংসা করেছেন। তাঁকে এমনও বলেছেন, আপনি যেটা করছেন, সেটা অনেকেই করে না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us