Mohun Bagan-Iman: মাচা-লোটা গুলিয়ে একাকার! মোহনবাগান ম্যাচ জিততেই দক্ষযজ্ঞ ইমনের বাড়িতে...

গতকাল মোহনবাগান জিতেছে। এবং সেই আনন্দে আহ্লাদে আটখানা ফুটবল প্রেমীদের অনেকেই। ইমনের বাবা যেন ঠিক সেইভাবেই, উৎফুল্ল। তিনি খাবার খেতে খেতেই, নিজের ভাল থাকার কথা জানালেন।

গতকাল মোহনবাগান জিতেছে। এবং সেই আনন্দে আহ্লাদে আটখানা ফুটবল প্রেমীদের অনেকেই। ইমনের বাবা যেন ঠিক সেইভাবেই, উৎফুল্ল। তিনি খাবার খেতে খেতেই, নিজের ভাল থাকার কথা জানালেন।

author-image
Anurupa Chakraborty
New Update
iman

যা হল...

সমাজ মাধ্যমে ইমন চক্রবর্তী বেজায় সক্রিয়। তিনি তার নিজের গান কিংবা কনসার্টে প্রমোশন ছাড়াও ব্যক্তিগত জীবনের নানান দৃশ্য সমাজ মাধ্যমে তুলে ধরেন। বিশেষ করে তার বাবার নানার মজাদার ভিডিও সমাজ মাধ্যমে বেশ ভাইরাল। সে সমস্ত ভিডিও এনজয় করেন ভক্তরা। গতকাল বাবার জন্মদিনের দিন এমন এক গন্ডগোল পেকেছে...

Advertisment

তার বাবাও বেশ মজা করেই মেয়ের ভিডিওতে ধরা দেন। খুব অল্প বয়সে মাকে হারিয়ে ইমন তার বাবাকে আঁকড়ে বড় হয়েছেন। আর গতকাল, তার বাবা জন্মদিনের সঙ্গে সঙ্গে ছিল মোহনবাগানের খেলাও। জন্মদিনের ভোজ সারতে সারতে, ইমনের বাবা যেভাবে সবকিছু গুলিয়ে ফেললেন! তাতে হাসি ধরছে না ইমন এবং ফুটবল প্রেমীদের। ইমনের বাবা, সোশ্যাল মিডিয়ায় আঙ্কেল হিসেবেই পরিচিত। 

Pratibha Sinha: পরদেশি’ গানেই স্মরণীয়, বলিউডে উত্থান, প্রেমে পতন, তারপর অন্তর্ধান প্রতিভার!

Advertisment

গতকাল মোহনবাগান জিতেছে। এবং সেই আনন্দে আহ্লাদে আটখানা ফুটবল প্রেমীদের অনেকেই। ইমনের বাবা যেন ঠিক সেইভাবেই, উৎফুল্ল। তিনি খাবার খেতে খেতেই, নিজের ভাল থাকার কথা জানালেন। মন জিজ্ঞাসা করলেন যে সকলে জিজ্ঞাসা করছে আঙ্কেল জন্মদিনের দিন কেমন আছেন, উত্তরে তাকে বলতে শোনা গেল, সকলকে বলে দে আঙ্কেলের তো বয়স হয়েছে কিন্তু আঙ্কেল এখন যথেষ্ট ভালো আছে। তবে এর পরেই ঘটল সেই ঘটনা। 

ইমন যখন জিজ্ঞাসা করলেন যে ম্যাচ যে জিতে গেলে মোহনবাগানে এই নিয়ে কিছু বলো, বাবা সবই যেন গুলিয়ে ফেললেন নিমিষে। তিনি হুট করে বলে বসলেন, আমরা ২-১ গোলে জিতে গেছি কিন্তু। লোটা না মাচা তিনি, এই নিয়ে গুলিয়ে ফেললেন। সাধারণত ইস্টবেঙ্গল সমর্থকদেরকে লোটা বলা হয় এবং মোহনবাগানকে বলা হয় মাচা সমর্থক। তিনি আরো বললেন, আমি তো লোটা নয়, আমি মাচা। এদিকে আদ্যোপান্ত বাঙাল মানুষের মুখে এই ধরনের কথাবার্তা শুনে হেসে খুন আশেপাশের সকলে। 

জয় ইস্টবেঙ্গল স্লোগান দিয়ে নিজেকে মাচা বলছেন? হাসতে হাসতেই ছুটে এলেন সকলে। কেউ বলছেন, আপনি মাচা? হাততালি দিয়ে সাবাশি দিলেন। এদিকে যখনই তাকে বলতে বলা হলো যে আপনি যখন নিজেকে মাচা বলে স্বীকার করলেন তাহলে একবার জয় মোহনবাগান বলুন, তিনি হেসে লুটোপুটি খাওয়ার জোগাড়। গায়ের জোয়ারি তিনি মানবেন না। বরং, তিনি বারবার বলে গেলেন, এই না! আমি ইস্টবেঙ্গল সমর্থক।

Mohunbagan Iman Chakraborty