Iman Chakraborty: ‘উন্নয়নের পাঁচালী’ গেয়ে কটাক্ষের ঝড়, স্পষ্টজবাব গায়িকা ইমনের

Iman Chakraborty-Mamata Banerjee: দিন দুয়েক আগে, ইমন চক্রবর্তী শাসকদলের অনুষ্ঠানে উন্নয়নের পাঁচালী গেয়ে, যে ভয়ংকর কটাক্ষের শিকার হয়েছেন, তা সমাজ মাধ্যমে নজর রাখলেই বোঝা সম্ভব।

Iman Chakraborty-Mamata Banerjee: দিন দুয়েক আগে, ইমন চক্রবর্তী শাসকদলের অনুষ্ঠানে উন্নয়নের পাঁচালী গেয়ে, যে ভয়ংকর কটাক্ষের শিকার হয়েছেন, তা সমাজ মাধ্যমে নজর রাখলেই বোঝা সম্ভব।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
iman

কী জবাব দিলেন ইমন? ছবিঃ পার্থ পাল

 Iman Chakraborty-Mamata Banerjee: বাংলা ইন্ডাস্ট্রির বুকে খেয়াল করলে দেখা যাবে, বহু তারকাই আছেন যারা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। এরকম বহু তারকা আছেন, যারা শাসকদলের এমপি কিংবা এমএলএ, তার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির বুকে রাজ করে বেড়াচ্ছেন। সে তালিকায় দেব কিংবা শতাব্দী রায় অথবা চিরঞ্জিত চক্রবর্তীর নাম উল্লেখযোগ্য। তবে শেষ কিছুদিন ধরে কানাঘুষা খবর আসছিল, জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী নাকি, রাজনীতির মঞ্চে যোগ দিতে চলেছেন।

Advertisment

এ প্রসঙ্গে লক্ষীকান্তপুর লোকালের, বিশেষ অনুষ্ঠানে যখন ইমনকে জিজ্ঞাসা করা হয়েছিল, গায়িকা সোজাসুজি জানিয়েছিলেন, তিনি সমস্ত রাজনৈতিক দলের অনুষ্ঠানে পারফর্ম করেন, কিন্তু রাজনীতিতে যোগ দিতে তিনি একেবারেই আগ্রহী নন। তবে দিন দুয়েক আগে, ইমন চক্রবর্তী শাসকদলের অনুষ্ঠানে উন্নয়নের পাঁচালী গেয়ে, যে ভয়ংকর কটাক্ষের শিকার হয়েছেন, তা সমাজ মাধ্যমে নজর রাখলেই বোঝা সম্ভব। প্রসঙ্গে এ বছর ইমন মহানায়ক সম্মানও পেয়েছেন। উন্নয়নের পাঁচালী গাওয়ার পর থেকে ইমনকে অনেকেই যা নয় তাই বলছেন। 

Premanand Ji Maharaj: প্রেমানন্দজি মহারাজকেও হাসালেন রাজপাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার সরলতা

Advertisment

এ প্রসঙ্গে গায়িকার কি বক্তব্য? তিনি আর সংবাদমাধ্যমে জানিয়েছেন, তার কাছে ফোন আসে গানের কথা এবং সুর তাঁকে পাঠানো হয় এবং তিনি গানটা গেয়ে দেন। ইমন সংবাদ মাধ্যমে আরো বলেন, এক সময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে রাজনীতির মঞ্চ থেকে অনেকটাই দূরের মানুষ। রাজনীতির সঙ্গে তার যোগাযোগ একেবারেই নেই বললে চলে না, তবে এখন তিনি দূরত্ব বজায় রেখে চলেন। তবে মাননীয়া মুখ্যমন্ত্রীর বেশ কিছু কথায় তিনি খুব আবেগ আপ্লুত। কি এমন বলেছিলেন সকলের প্রিয় দিদি যাতে ইমন এতটা নতজানু হয়ে গেলেন?

Satyajit Ray: ‘পথের পাঁচালী’ নিয়ে নার্গিসের তোপ! কেন বিস্মিত হয়েছিলেন সত্যজিৎ রায়?

তার কথায়, "সেদিন মুখ্যমন্ত্রী আমাকে বেশ কিছু ব্যক্তিগত কথা বলেন। থেকে বড় কথা গানটা গাওয়ার পর মুখ্যমন্ত্রী, আমাকে বেশ সম্মাননা জানান। শুধু আমি নয়, যন্ত্র সঙ্গদে যারা ছিলেন, তাঁদের একইরকম সম্মান জানিয়েছিলেন। উনি যেভাবে আমাকে সম্মান জানিয়েছেন এরকম ভাবে আগে কেউ আমাকে সম্মান জানান নি, আমি তার কাছে চিরনত হয়ে থাকবো। যারা বলছেন, আমি বিক্রি হয়ে গেছি শাসকদলের কাছে, এটা একান্তই তাদের নিজেদের বক্তব্য।" 

Iman Chakraborty CM Mamata banerjee