Iman Chakraborty-Mamata Banerjee: উন্নয়নের পাঁচালির পর ফের মমতার কাছাকাছি, দুর্গা অঙ্গনে কী গাইলেন ইমন?

ইমনের সঙ্গে সঙ্গে সেই অনুষ্ঠানে হাজির হয়েছেন অনেকেই। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় থেকে বাবুল সুপ্রিয় - গান গাইলেন অনেকেই। অনুষ্ঠানের শুরুতেই, ডোনা গাঙ্গুলি নাচের মাধ্যমে সাদর আমন্ত্রণ জানান।

ইমনের সঙ্গে সঙ্গে সেই অনুষ্ঠানে হাজির হয়েছেন অনেকেই। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় থেকে বাবুল সুপ্রিয় - গান গাইলেন অনেকেই। অনুষ্ঠানের শুরুতেই, ডোনা গাঙ্গুলি নাচের মাধ্যমে সাদর আমন্ত্রণ জানান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
iman

আবারও দিদির ডাকে গেলেন ইমন... ছবিঃ পার্থ পাল

মঞ্চে আবারও গাইছেন ইমন চক্রবর্তী। সরকার পক্ষের তরফে, বলা উচিত মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি আবারও সাড়া দিয়েছেন। ইমন এর আগে আলোচনায় এসেছিলেন উন্নয়নের পাঁচালি গেয়ে। তাঁকে নানা বিশেষণে বিঁধে ফেলা হয়। আর এবার ইমন নিজেই নিউটাউনে  দুর্গা অঙ্গন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে আবারও গাইলেন ইমন। 

ইমনের সঙ্গে সঙ্গে সেই অনুষ্ঠানে হাজির হয়েছেন অনেকেই। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় থেকে বাবুল সুপ্রিয় - গান গাইলেন অনেকেই। অনুষ্ঠানের শুরুতেই, ডোনা গাঙ্গুলি নাচের মাধ্যমে সাদর আমন্ত্রণ জানান। তবে, ইমন স্টেজে উঠেই যা বলেন... দিন কিছু আগে উন্নয়নের পাঁচালি তাঁকে এনে দিয়েছিল কটাক্ষ। গায়িকা জানিয়েছিলেন, তিনি নাকি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিলেন কেবল। সেখানে গিয়ে তাঁর পরিবারের কথা শুনে বেশ অনুপ্রেরিত হয়েছেন।

Actors Divorces-Breakups 2025: বিচ্ছেদ ও ব্রেকআপের রোলার-কোস্টার: কাদের কাদের সম্পর্ক ভাঙল ২০২৫-এ?

আজ তিনি দুর্গা মন্ত্রে গান গাইলেন। আইগিরি নন্দিনী- গাইতে শোনা গেল তাঁকে। ইমন যদিও বা সরকার পক্ষের অনুষ্ঠানে যাচ্ছেন দেখে, অনেকেই দাবি করেছেন, তিনি নাকি রাজনীতিতে দাঁড়াচ্ছেন। যদিও, একথা যে ভুল এমনটাই বলতে শোনা গিয়েছিল তাঁকে। তিনি সাফ জানান, সব রঙের অনুষ্ঠানেই তিনি যান। এমন না, যে এই দলের জন্য গান গেয়েছি অর্থ আমি রাজনীতিতে আসছি। 

তবে আজ স্টেজে উঠে তিনি বলছেন, "নমস্কার! আমি যে আজকে এখানে আসতে পেরেছি, এমন এক ঐতিহাসিক মুহূর্তে যোগ দিতে পেরেছি, এই সুযোগের জন্য দিদিকে ধন্যবাদ। আজকে আমি শিব স্তোত্রম এবং দেবী বন্দনা গাইছি।"  এদিকে ইমন ছাড়া আজ সেখানে উপস্থিত ছিলেন নচিকেতা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম নচিকেতাকে দেখা গেল জনসমক্ষে। 

Advertisment
Iman Chakraborty Chief Minister Mamata CM Mamata banerjee