/indian-express-bangla/media/media_files/2025/12/25/imani-dia-smith-2-2025-12-25-12-53-11-2025-12-25-13-33-46.jpg)
চলে গেলেন অভিনেত্রী...
ব্রডওয়েতে জনপ্রিয় মিউজিক্যাল ‘দ্য লায়ন কিং’–এ ছোটবেলায়, ইয়ং নালার চরিত্রে অভিনয় করা প্রাক্তন শিশু অভিনেত্রী, ইমানি দিয়া স্মিথকে ২০২৫ সালের ২১ ডিসেম্বর নিউ জার্সিতে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ২৫ বছর। মার্কিন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইমানিকে খুন করার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিক জর্ডান ডি জ্যাকসন-স্মল–এর বিরুদ্ধে।
প্লেবিলের প্রতিবেদন অনুসারে, ইমানি দিয়া স্মিথ ২০১১ সালের সেপ্টেম্বর থেকে, ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্রডওয়ের মঞ্চে ‘দ্য লায়ন কিং’-এ, ইয়ং নালার ভূমিকায় অভিনয় করেছিলেন। অল্প বয়সেই তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কেড়েছিল। এবং তিনি একজন প্রতিশ্রুতিশীল পারফর্মার হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন।
Dev Birthday: দেবের জন্মদিনে ডাবল সেলিব্রেশন! ৫০তম ছবির নাম ঘোষণা করলেন অভিনেতা
প্রয়াত অভিনেত্রীর মাসি কিরা হেল্পার ইমানির পরিবারের সহায়তার জন্য একটি গোফান্ডমি তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছেন। সেই পেজে জানানো হয়েছে, ইমানি তাঁর তিন বছর বয়সী একটি ছেলে, বাবা-মা মনিকা র্যান্স-হেল্পার ও রাওনি হেল্পার, এবং দুই ভাইবোনকে রেখে গেছেন।
তহবিল সংগ্রহের বিবরণে কিরা হেল্পার লিখেছেন, তাঁর ভাগ্নিকে “নির্মমভাবে তাঁর প্রেমিক তাঁকে হত্যা করা হয়েছে।” তিনি আরও লেখেন, “ইমানির সামনে গোটা জীবন পড়ে ছিল। সে ছিল প্রাণবন্ত, স্নেহশীল এবং অসম্ভব প্রতিভাবান।” বার্তায় ইমানির শিল্পীসত্তার কথাও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, “একজন সত্যিকারের ট্রিপল-থ্রেট পারফর্মার হিসেবে ইমানি গান, নাচ ও অভিনয়ে সমান পারদর্শী ছিল। ডিজনির ‘দ্য লায়ন কিং’-এ ব্রডওয়েতে ইয়ং নালার চরিত্রে অভিনয় তার সৃজনশীলতা, আনন্দ ও আলো ছড়িয়ে দেওয়ার ক্ষমতারই প্রতিফলন।”
Dev-Projapoti 2: হিন্দি ছবির দাপটে কোণঠাসা বাংলা? ‘প্রজাপতি ২’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন দেব
পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে শুরু করা এই গোফান্ডমি অভিযানে বুধবার পর্যন্ত ৪৬ হাজার মার্কিন ডলারেরও বেশি অর্থ সংগ্রহ হয়েছে। ইমানি দিয়া স্মিথের অকাল প্রয়াণ থিয়েটার জগতের জন্য এক গভীর ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us