/indian-express-bangla/media/media_files/2026/01/23/homebound-2026-01-23-13-26-06.jpg)
'হোমবাউন্ড' অস্কার না পেলেও জয় নিশ্চিত!
ইমতিয়াজ আলীর চোখে নীরজ ঘেওয়ানের যাত্রা খুবই অনুপ্রেরণার। নীরজ এমন একজন পরিচালক, যিনি সহজভাবে মানুষের অনুভূতি, সম্পর্ক আর জীবনের সত্যকে পর্দায় তুলে ধরেন। ‘হোমবাউন্ড’ (Homebound) অস্কারের তালিকায় জায়গা করে নেওয়ায় খুব খুশি এবং গর্বিত ইমতিয়াজ আলী। তিনি মনে করেন, এই পর্যায়ে পৌঁছনোটাই অনেক বড় সাফল্য। ইমতিয়াজ বলেন, “এই জায়গায় পৌঁছানোর জন্য আমি ‘হোমবাউন্ড’-কে অভিনন্দন জানাই। এটি সত্যিই একটি সুন্দর ছবি। যদি এটি আরও এগিয়ে অস্কার জিতত, তাহলে আমি খুব খুশি হতাম। কিন্তু না পেলেও কোনো দুঃখ নেই, হয়তো পরের বার।” তাঁর কথায় বোঝা যায়, পুরস্কারের থেকেও ছবির মান আর তার প্রভাব বেশি গুরুত্বপূর্ণ।
ইমতিয়াজের মতে, সিনেমার আসল শক্তি হলো মানুষকে অনুপ্রাণিত করা। তিনি বলেন, “আমরা পুরস্কার পাই বা না পাই, আমাদের কাজ যেন মানুষকে ভাবতে শেখায়, অনুভব করতে শেখায়, সেটাই আসল।” অর্থাৎ ট্রফি থাকুক বা না থাকুক, যদি একটি ছবি মানুষের মনে দাগ কাটে, তবেই সেটি সফল।
- Jan 23, 2026 16:54 IST
Kajol: ‘বাঙালির দই বিশ্বসেরা’, বর্ধমানে কাজলের বাঙালি প্রেম!
জন্মসূত্রে কাজল একজন বাঙালি। তাই বাঙালি সংস্কৃতি ও খাবারের সঙ্গে তাঁর এক গভীর আত্মিক টান রয়েছে। সুযোগ পেলেই তিনি বাঙালি খাবারের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন। বর্ধমানে এসে তার ব্যতিক্রম হয়নি। সেখানে তিনি খোলাখুলিভাবে বলেন, “বাঙালির দই বিশ্বের সেরা। এর স্বাদ আর গুণমানের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।” কাজলের এই মন্তব্য শুনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত বাঙালি অনুরাগীরা। তাঁর মুখে বাঙালি খাবারের প্রশংসা যেন সবাইকে আরও গর্বিত করে তোলে।
- Jan 23, 2026 15:29 IST
'পথের পাঁচালী'র ৭০ বছর পর 'লক্ষ্মী এলো ঘরে', ২০২৬ ভোটের আগে সরকারি অর্থে সিনেমা না সস্তা প্রচার?
কালজয়ী বাংলা সিনেমা পথের পাঁচালী মুক্তি পেয়েছিল ১৯৫৫ সালে। প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত এই সিনেমার প্রযোজক ছিলেন পশ্চিমবঙ্গ সরকার। কথাসাহিত্যিক বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল। বিশ্ব জয় করেছিল সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। ৭০ বছর পর আবার একটি চলচ্চিত্র প্রযোজনা করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। লক্ষ্মী এলো ঘরে। তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়, এখন মমতা বন্দ্যোপাধ্যায়।
- Jan 23, 2026 15:24 IST
Vijaaynagarer Hirey: হাম্পির রহস্যভেদে কাকাবাবু, খোঁজ এক অমূল্য হিরের!
“ইতিহাসের পায়ে পা ফেলে চলাটা কি অত সহজ রে সন্তু!”—সুনীল গঙ্গোপাধ্যায়ের এই অমর সংলাপকে সামনে রেখেই আবার বড় পর্দায় ফিরল কাকাবাবু। পরিচালক চন্দ্রাশিস রায়ের হাত ধরে ‘বিজয়নগরের হিরে’ (Vijaynagarer Hirey) ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফের একবার ইতিহাসের রহস্যময় পথে পা বাড়ালেন, কোহিনুরের থেকেও বড় ও দুর্মূল্য এক ঐতিহাসিক হিরের সন্ধানে। এবারের গন্তব্য কর্ণাটকের হাম্পি, যেখানে প্রাচীন সভ্যতা, ধ্বংসাবশেষ আর রহস্য মিলেমিশে তৈরি হয়েছে এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার।
- Jan 23, 2026 14:27 IST
AR Rahman controversy: এ আর রহমানের মন্তব্যে তোলপাড় বলিউড, সাম্প্রদায়িকতার অভিযোগে স্পষ্ট কথা জাভেদ জাফরির
বলিউড ও ভারতীয় চলচ্চিত্র জগৎ ক্রমশ সাম্প্রদায়িক হয়ে উঠছে- এমনই বিস্ফোরক মন্তব্য করে, সাম্প্রতিক সময়ে বিতর্কে জড়িয়েছেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। তাঁর দাবি, গত আট বছরে এই কারণেই, তিনি তুলনামূলকভাবে কম কাজ পেয়েছেন। রহমানের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ইন্ডাস্ট্রির একাংশ তাঁর বক্তব্যকে সমর্থন করলেও, অনেকে আবার সরাসরি এর বিরোধিতা করেছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা জাভেদ জাফরি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us