/indian-express-bangla/media/media_files/2026/02/27/india-vs-west-indies-super-8-virtual-quarter-final-icc-t20-world-cup-2026-2026-02-27-10-32-14.jpg)
নেই তারকা উপস্থিতি?
আজ না হয় ইসপার নয়তো উসপার! ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ - টি২০ বিশ্বকাপ ম্যাচ শুরু হয়েছে। সিটি অফ জয়, কলকাতায় আজকের ম্যাচ। সম্পূর্ণ দর্শকাসনে উন্মাদনা। কলকাতায় খেলা, আর উত্তেজনা থাকবে না এও আবার হয় নাকি?
টস জিতে ফিল্ডিং নিয়েছে ভারতীয় দল। এদিকে, ইডেনের মাঠে সাধারণ মানুষের যেমন ভিড়, তেমন কিন্তু বেশ তারকা উপস্থিতি দেখা গেল না। টলিউড তারকাদের মধ্যে অনেকেই এমন আছেন, যারা ক্রিকেটপ্রেমী। তবে, আজ দর্শক আসনে সেভাবে কারওর উপস্থিতি নেই। তারকাদের মধ্যে বিরসা কিংবা সৃজিত রয়েছেন, ক্রিকেটপ্রেমীদের তালিকায়।
Dipika Kakar: 'এখনও ব্যাথা', ১৩ মিমির সিস্ট অপারেশনের পর কেমন আছেন দীপিকা?
অন্যদিকে যীশু সেনগুপ্ত কিংবা সৌরভ দাস সিসিএল খেলেন। কিন্তু, তাঁদের-ও আজ মাঠে যায়নি। নানা সময় ক্রিকেট মাঠে দেখা যায় ঋতাভরী চক্রবর্তী থেকে দর্শনা-কেও। তাঁরাও আজ নজরে আসেননি। যদিও, মাঠে উপস্থিত ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে দেখা গিয়েছে।
প্রসঙ্গে, ইডেনের মাঠে বহুদিন পর খেলা। এরপরের সেমিফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে ৪ তারিখ। আবার কবে ভারতের খেলা পড়বে, সেই নিয়েও প্রশ্ন থেকেই যায়।
ইসরায়েল-ইরান সংঘাতের প্রভাব, দুবাইয়ে আটকা শুভশ্রী ও ইউভান
প্রসঙ্গে, আদৌ ভারতের জন্য এই ম্যাচ পক্ষে যাবে না বিপক্ষে সে তো সময় বলবে। কিংবা আজকের ম্যাচ নিয়ে তারকাদের প্রতিক্রিয়া সে তো ম্যাচ শেষ হলে। তবে, আজও মাঠে মহারাজের জুড়ি মেলা ভার। তিনি কিন্তু সকলের সঙ্গে সাক্ষাৎ করে, তাঁদের অটোগ্রাফ দিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us