Miss Universe 2025: মিস ইউনিভার্স মঞ্চে আবারও ভারত ব্যর্থ, ফিরে দেখা তিন বিজয়ীর গৌরব গাঁথা

ভারত বরাবরই এই প্রতিযোগিতায় উজ্জ্বল, কারণ দেশের তিনজন নারী অতীতে এই মুকুট জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, যে এই তিনজনই পরে বলিউডে সফল।

ভারত বরাবরই এই প্রতিযোগিতায় উজ্জ্বল, কারণ দেশের তিনজন নারী অতীতে এই মুকুট জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, যে এই তিনজনই পরে বলিউডে সফল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
miss

জানুন তাঁদের গল্প...

মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার পর্দা নেমেছে মেক্সিকোর ফাতিমা বোশের মুকুট জয়ের মাধ্যমে। ভারতীয় প্রতিযোগী মানিকা বিশ্বকর্মা এবারে শীর্ষ ৩০–এর বেশি এগোতে পারেননি। তবুও, ভারত বরাবরই এই প্রতিযোগিতায় উজ্জ্বল, কারণ দেশের তিনজন নারী অতীতে এই মুকুট জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, যে এই তিনজনই পরে বলিউডে সফল। তারা হলেন সুস্মিতা সেন, লারা দত্ত এবং হরনাজ সান্ধু।

Advertisment

সুস্মিতা সেন — মিস ইউনিভার্স ১৯৯৪

সুস্মিতা সেনের মিস ইউনিভার্সে পৌঁছানোর যাত্রা ছিল ব্যাপক আলোচিত। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়, তিনি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ঐশ্বর্য রাইকে পরাজিত করে শীর্ষে ওঠেন। পরবর্তী ধাপেও তিনি প্রতিটি রাউন্ডে স্থিরতা, আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তার ছাপ রেখে এগিয়ে যান। মাত্র ১৮ বছর বয়সে প্রথম ভারতীয় নারী হিসেবে মিস ইউনিভার্স খেতাব জেতেন। এই সাফল্য তাকে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক আইকন হিসেবে তুলে ধরে। দু’ বছর পর, ১৯৯৬ সালে মহেশ ভাট পরিচালিত ‘দস্তক’ ছবির মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর বিবি নম্বর ১ (১৯৯৯), আঁখে (২০০২), ম্যায় হু না (২০০৪) ও ম্যায় প্যার কিউ কিয়া (২০০৫)-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

সুস্মিতা সেন

Girija Oak: ১০০ জনের সামনে রোমান্স? ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য গিরিজা ওকের

Advertisment

লারা দত্ত — মিস ইউনিভার্স ২০০০

লারা দত্তের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালের মিস ইন্টারকন্টিনেন্টাল জয়ের মধ্য দিয়ে। এরপর তিনি মিস ইন্ডিয়া ২০০০ এবং একই বছরে মিস ইউনিভার্স ২০০০ খেতাব অর্জন করেন। উল্লেখযোগ্য যে, সেই বছরই ভারত তিনটি বড় আন্তর্জাতিক মুকুট জেতে—প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড, এবং দিয়া মির্জা মিস এশিয়া প্যাসিফিক জয় করেন। লারার প্রতিভা বিশেষ করে টু-পিস পোশাক পর্ব ও ফাইনাল ইন্টারভিউতে তুঙ্গে ওঠে; তিনি এক রাউন্ডে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড ভেঙে নজর কেড়েছিলেন। পরে তিনি ২০০৩ সালে রাজ কাঁওয়ার পরিচালিত ‘আন্দাজ’ ছবিতে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর কাল (২০০৫), নো এন্ট্রি (২০০৫), পার্টনার (২০০৭) ও ডন ২ (২০১১)-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।

লারা দত্ত

Ditipriya Roy: জিতুকে নিয়ে মন্তব্যে অনীহা! টেলি অ্যাকাডেমি পুরষ্কার জিতে বিস্ফোরক দিতিপ্রিয়া

হরনাজ সান্ধু — মিস ইউনিভার্স ২০২১

ভারতের হয়ে দীর্ঘ বিরতির পর জয় আসে হরনাজ কৌর সান্ধুর হাত ধরে। মিস চণ্ডীগড় ও মিস ডিভা জয়ের পর তিনি ভারতের প্রতিনিধিত্বের সুযোগ পান এবং আত্মবিশ্বাসী ও স্পষ্টভাষী উত্তর দিয়ে বিচারকদের মন জয় করেন। মুকুট জয়ের পর হরনাজের বলিউড যাত্রা শুরু হয়েছে সাম্প্রতিক সময়েই। তিনি টাইগার শ্রফ–অভিনীত ‘বাঘি ৪’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া তিনি পাঞ্জাবি চলচ্চিত্র ‘ইয়ারান দিয়ান পুন বারান’ (২০২৩) এবং ‘বাই জি কুত্তাঙ্গে’ (২০২২)-এও কাজ করেছেন।

হারনাজ সান্ধু

Sushmita Sen Entertainment News Today Miss Universe