Debolinaa Nandy: 'বিজ্ঞ মানুষরা আমাকে শিখিয়েছে', বন্ধুকে নিয়ে জল্পনায় মুখ খুললেন দেবলীনা!

"আমি কাউক সাপোর্ট করছি কি করছি না এর উত্তরটা কেন সবাইকে দেবো? আর অনেক বিজ্ঞ মানুষরা আমাকে শিখিয়েছে যে ফেসবুক এ সব কিছু শেয়ার করতে নেই, সেটাই তো মানছি বাকি আমি কি করছি না করছি সময় মতো এমনি তে সবাই জানতেই পারবে..."

"আমি কাউক সাপোর্ট করছি কি করছি না এর উত্তরটা কেন সবাইকে দেবো? আর অনেক বিজ্ঞ মানুষরা আমাকে শিখিয়েছে যে ফেসবুক এ সব কিছু শেয়ার করতে নেই, সেটাই তো মানছি বাকি আমি কি করছি না করছি সময় মতো এমনি তে সবাই জানতেই পারবে..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
saayak-debolinaa

জল্পনায় মুখ খুললেন দেবলীনা!

পার্কস্ট্রিটের একটি নামী রেস্তোরাঁকে ঘিরে সম্প্রতি তীব্র বিতর্ক দানা বেঁধেছে। ঘটনার সূত্রপাত ইনফুলেন্সার ও অভিনেতা সায়ক চক্রবর্তীর অভিযোগকে কেন্দ্র করে। তাঁর দাবি, রেস্তোরাঁয় খাবার অর্ডার করার পর তাঁকে না জানিয়ে গো-মাংস পরিবেশন করা হয়। বিষয়টি জানতে পেরে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ওয়েটারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে  ওয়েটারকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়।

Advertisment

এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। একাংশ সায়কের (Sayak) পাশে দাঁড়িয়ে তাঁর সঙ্গে হওয়া ঘটনাকে গুরুতর বলে দাবি করেন। অন্যদিকে আরেক অংশের বক্তব্য, পুরো বিষয়টি যাচাই না করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো হয়েছে। ফলে বিতর্ক ক্রমশ তীব্র আকার নেয় এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সায়ক।

আরও পড়ুন: রাশিয়ান মেয়েরা আজও মিঠুন চক্রবর্তীকে বিয়ে করতে চান! কি বললেন পুত্র নমোশি?

তবে এই বিতর্কে বিশেষভাবে নজর কাড়ে সায়কের ঘনিষ্ঠ বন্ধু দেবলীনা নন্দীর (Debolinaa Nandy) নীরবতা। দীর্ঘদিনের বন্ধুত্ব থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য না করায় নেটমাধ্যমে তাঁর দিকে ছুটে আসে একের পর এক প্রশ্ন। অনেকে জানতে চান, তিনি সায়ককে সমর্থন করছেন কি না, আবার কেউ তাঁর নীরবতাকেই সন্দেহের চোখে দেখেন।

অবশেষে চাপ বাড়তে থাকায় দেবলীনা সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন। সেখানে তিনি জানান, ব্যক্তিগত জীবনের নানা সমস্যার মধ্যেই তিনি রয়েছেন। তাঁর কথায়, তিনি চুপ থাকলেও সমস্যা, আবার মুখ খুললেও সমস্যা, দুই অবস্থাতেই সমালোচনা থামছে না। কেন তাঁকে সবার কাছে ব্যাখ্যা দিতে হবে যে তিনি কাকে সমর্থন করছেন বা করছেন না, এই প্রশ্নও তোলেন তিনি।

দেবলীনা আরও লেখেন, অনেকেই তাঁকে শিখিয়েছেন যে ফেসবুকে সব বিষয় প্রকাশ করা উচিত নয়, তাই তিনি সেই পথই অনুসরণ করছেন। সময় এলে সত্যি নিজে থেকেই সামনে আসবে বলেও উল্লেখ করেন তিনি। বন্ধুত্বের সম্পর্ককে “নোংরা নাম” দেওয়ার প্রবণতায় আঘাত পেয়ে তিনি জানান, যাকে তিনি মুখে ভাই বলে সম্বোধন করেন, সেই সম্পর্ককে অন্যভাবে ব্যাখ্যা করা অনুচিত।

পোস্টের শেষে দেবলীনা অনুরোধ করেন, তাঁকে নতুন কোনও ট্যাগ না দিতে। তিনি তাঁর বন্ধু, পরিবার ও কাজ নিয়ে ভালো থাকার চেষ্টা করছেন, তাই তাঁকে শান্তিতে থাকতে দেওয়ার আবেদন জানান।

আরও পড়ুন: ‘পানে’ই শুরু! লাল কাপড়ে মোড়া পান নিয়ে অরিজিতের বাড়িতে হাজির আমির

tollywood entertainment Entertainment News tollywood news Tollywood Actress Entertainment News Today Sayak Chakraborty Debolinaa Nandy