Additi Gupta Twin Daughters: পরিবারে জোড়া লক্ষ্মীর পদধূলি, যমজ কন্যাসন্তানের আগমনে খুশির জোয়ারে ভাসছেন অদিতি-কবীর

Additi Gupta: লক্ষ্মী পুজোর আগেই পরিবারে জোড়া লক্ষ্মীর পদধূলিতে আনন্দের জোয়ারে ভাসছেন সেলেব দম্পতি। ইনস্টাগ্রামে এই আনন্দের মুহূর্ত অর্থাৎ নতুন অধ্যায়ের সূচনার খবর সকলকের সঙ্গে ভাগ করে নিয়েছেন অদিতি-কবীর।

Additi Gupta: লক্ষ্মী পুজোর আগেই পরিবারে জোড়া লক্ষ্মীর পদধূলিতে আনন্দের জোয়ারে ভাসছেন সেলেব দম্পতি। ইনস্টাগ্রামে এই আনন্দের মুহূর্ত অর্থাৎ নতুন অধ্যায়ের সূচনার খবর সকলকের সঙ্গে ভাগ করে নিয়েছেন অদিতি-কবীর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

জোড়া লক্ষ্মীর পদধূলি

Additi Gupta Babies: হিন্দি মেগার অন্যতম পরিচিত মুখ অদিতি গুপ্তা। জনপ্রিয় টেলিভিশন শো কিস দেশ মেঁ হ্যায় মেরা দিল-এর সৌজন্যেই দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিন্দি সিরিয়াল। সম্প্রতি ভক্তদের সঙ্গে জীবনের এক বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন অদিতি ও তাঁর স্বামী কবীর চোপড়া। শারদীয়ায় মায়ের আগমনের আগেই মা হয়েছেন অভিনেত্রী। কোল আলো করে এসেছে যমজ কন্যাসন্তান। লক্ষ্মী পুজোর আগেই পরিবারে জোড়া লক্ষ্মীর পদধূলিতে আনন্দের জোয়ারে ভাসছেন সেলেব দম্পতি। ইনস্টাগ্রামে এই আনন্দের মুহূর্ত অর্থাৎ নতুন অধ্যায়ের সূচনার খবর সকলকের সঙ্গে ভাগ করে নিয়েছেন অদিতি-কবীর। 

Advertisment

আরও পড়ুন লাল গালিচায় মাতৃত্ব উদযাপন, বেবি বাম্প আগলে মেট গালায় অভিষেক কিয়ারার

টেলি অভিনেত্রী অদিতি গুপ্ত, সাধারণত নিজের ব্যক্তিগত জীবনকে খুব একটা লাইমলাইটে আনেন না। অন্তঃসত্ত্বার খবরও ঘুণাক্ষরে কাউকে টের পেতে দেননি।  ১ অক্টোবর মহানবমীতে ইনস্টাগ্রামে কন্যাদ্বয়ের আগমনের সুখবর শেয়ার করেন। গত ১২ আগস্ট মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছেন অদিতি।

Advertisment

 উল্লেখ্য, গর্ভাবস্থার কথা যেমন শেয়ার করেননি তেমনই সন্তানের জন্মের বেশ কয়েকদিন পরই সমাজমাধ্যমে মা-বাবা হওয়ার খবর জানালেন অদিতি-কবীর। ইনস্টাগ্রামে যৌথ পোস্টে একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'আমাদের হৃদয় আনন্দে ভরে গিয়েছে। কারণ আমরা আমাদের আদরের যমজ কন্যাদের স্বাগত জানালাম।'

আরও পড়ুন দশমীতে মায়ের বিসর্জনের আগেই সুখবর! ছেলের বয়স তিন বছর হতেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা সোনম?

আনন্দ ভাগ করে ক্যাপশনে দম্পতি লিখেছেন, 'উদ্বিগ্ন, উত্তেজিত ও আবেগপ্রবণ!! অবশেষে আমাদের এই গোপনীয়তা এই দুনিয়ার সঙ্গে ভাগ করে নিচ্ছি।' সুখবর দিতেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দম্পতি। অসংখ্য ভক্ত ও বিনোদন জগতের সহকর্মীরা তাঁদের অভিনন্দন জানান।

আশকা গোরাডিয়া, রোহিত পুরোহিত, রিদ্ধিমা তিওয়ারি, সেহবান আজিম এবং গুঞ্জন মনাক্তালা সহ অনেকই অদিতি ও কবীরকে শুভেচ্ছা জানিয়েছেন। লাস্ট বাট নট ইন লিস্ট, যমজ কন্যাদের জন্মের সঙ্গে সঙ্গেই অদিতি ও কবীরের জীবনে শুরু হল নতুন দায়িত্বপালনের নয়া অধ্যায়।

আরও পড়ুন 'ॐ' মন্ত্র উচ্চারণে নতুন অধ্যায়ের সূচনা, স্ত্রীর বেবি বাম্প আগলে প্রেগন্যান্সি ঘোষণা ভিকি-ক্যাটরিনার

Hindi Television