/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/jacqueline-fernandez-7591.jpg)
প্রাক্তন মিস শ্রীলঙ্কা সম্প্রতি ধরা দিলেন রেট্রো লুকে তাও হলিউড তারকা আম্বের হার্ডের সঙ্গে
স্টাইলের সঙ্গে কখনই আপোষ করেন না জ্যাকলিন ফার্নান্ডেজ। আর যদি এথনিক কিংবা রেট্রো লুক হয় তাহলে তো সেই পথেই হাঁটতে দেখা যায়না তারে। তবে প্রাক্তন মিস শ্রীলঙ্কা সম্প্রতি ধরা দিলেন রেট্রো লুকে, তাও হলিউড তারকা আম্বের হার্ডের সঙ্গে। তনয়া ঘবরির স্টাইলে অনবদ্য লুক জ্যাকলিন ফার্নান্ডেজের। অনামিকা খান্নার ডিজাইনে সি গ্রীন শাড়ি পরেছিলেন তিনি। পুরো শাড়িতে পালকের কাজ ছিল। সফট গোলাপী মেকআপ আর রেট্রো লুকে দেখা গেল তাঁকে।
সিমারি সিলভার ড্রেসে দেখা গেল আম্বের হার্ডকে।
বিভিন্ন সময়ে নানা ধরনের লুকে ও পোশাকে সামনে আসেন জ্যাকলিন। ট্রাউজারের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছিলেন তিনি। কালো হিল আর স্টাডেড কানের দুলের স্টাইলিস্ট ছিলেন লক্ষ্মী লেহের। সঙ্গে লাল লিপস্টিক ও নট করা চুল। শ্রীলঙ্কান সুন্দরীকে সত্যিই রাজনন্দিনীর মত দেখাচ্ছিল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us