AR Rahman: ‘জয় হো’-র আসল স্রষ্টা কে? রহমানকে ঘিরে বিতর্কের মাঝেই আগুনে ঘি ঢালল রামগোপালের মন্তব্য

এ আর রহমানকে ঘিরে বিতর্কের মাঝেই ফের আলোচনায় উঠে এল রাম গোপাল ভার্মার এক সময়ের করা মন্তব্য। যেখানে তিনি দাবি করেছিলেন, এ আর রহমানের জনপ্রিয় গান ‘জয় হো’ আসলে সুখবিন্দর সিংয়েরই সুরে তৈরি!

এ আর রহমানকে ঘিরে বিতর্কের মাঝেই ফের আলোচনায় উঠে এল রাম গোপাল ভার্মার এক সময়ের করা মন্তব্য। যেখানে তিনি দাবি করেছিলেন, এ আর রহমানের জনপ্রিয় গান ‘জয় হো’ আসলে সুখবিন্দর সিংয়েরই সুরে তৈরি!

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Jai ho

এ আর রহমানের জনপ্রিয় গান ‘জয় হো’-র আসল স্রষ্টা কে?

অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে (AR Rahman) ঘিরে সাম্প্রতিক মন্তব্যের জেরে যখন সোশ্যাল মিডিয়া তোলপাড়, ঠিক সেই সময়ই নতুন করে আলোচনায় উঠে এল পরিচালক রামগোপাল ভার্মার একটি পুরোনো বক্তব্য। ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির বিশ্বখ্যাত গান ‘জয় হো’–র আসল সুরকার কে, তা নিয়ে আবারও বিতর্ক ছড়িয়েছে বিনোদন মহলে।

Advertisment

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান জানান, গত আট বছরে তাঁর কাছে কাজের পরিমাণ আগের তুলনায় কমে গেছে। এর পেছনে ইন্ডাস্ট্রির ক্ষমতার পালাবদল ও সম্ভাব্য ‘সাম্প্রদায়িকতা’ একটি কারণ হতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। যদিও তিনি সরাসরি কাউকে অভিযুক্ত করেননি, তবু তাঁর এই বক্তব্য ঘিরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। 

এই বিতর্কের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় রামগোপাল ভার্মার একটি পুরনো মন্তব্য। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির ‘জয় হো’ (Jai Ho) গানটির সুর নাকি এ আর রহমানের নয়, বরং সুখবিন্দর সিং-এর। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে প্রশ্ন ওঠে, তাহলে কি অস্কারজয়ী গানটির প্রকৃত স্রষ্টা অন্য কেউ?

প্রসঙ্গত, ২০০৯ সালে ‘জয় হো’ গানের জন্য এ আর রহমান একাডেমি অ্যাওয়ার্ড জিতে ইতিহাস সৃষ্টি করেন। সেই পুরস্কার ভারতীয় সংগীত জগতের জন্য ছিল গর্বের মুহূর্ত। ফলে এই ধরনের দাবি সামনে আসতেই অনেকে একে 'ভিত্তিহীন' বলে দাবি করেন।

আরও পড়ুন: “আইন ভেঙে বিয়ে?”, হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনন্দপুর থানায় মামলা দায়ের

বিতর্ক ছড়িয়ে পড়ার পর রাম গোপাল ভার্মা নিজেই বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, তাঁকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। তাঁর কথার অর্থ কখনওই এই ছিল না যে রহমান গানটির সুরকার নন। বরং তিনি বলেন, “এ আর রহমান আমার মতে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সুরকার এবং অসাধারণ একজন মানুষ। তাঁকে নিয়ে কোনও প্রশ্ন তোলার ইচ্ছা আমার নেই।” তাঁর দাবি, পুরো বক্তব্যটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: আইনের ছাত্রী থেকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট! কে এই হৃতিকা গিরি?

এদিকে সুখবিন্দর সিং-ও আগেই একাধিকবার জানিয়েছেন, তিনি কেবল ‘জয় হো’ গানটির গায়ক। গানটির সুর ও সংগীত পরিচালনার সমস্ত কৃতিত্বই এ আর রহমানের। ফলে গানটির স্রষ্টা নিয়ে কোনও বিভ্রান্তির অবকাশ নেই বলেই জানান তিনি।

আরও পড়ুন: “পরিহাসের উত্তর দিতে নেই”, স্বরূপের মন্তব্যে অনির্বাণের প্রতিক্রিয়া

bollywood entertainment Entertainment News Entertainment News Today AR Rahman