Javed Akhter: নাস্তিক জাভেদ আখতারের ‘ধর্মান্তর’? আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গীতিকারের

ভাইরাল হওয়া ওই ভিডিওটি যে সম্পূর্ণ কৃত্রিম এবং এআই-এর মাধ্যমে তৈরি, তা নিজেই স্পষ্ট করেছেন জাভেদ আখতার। এক্স (পূর্বতন টুইটার)-এ তিনি লেখেন, “একটি ভুয়ো ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে...ঠ

ভাইরাল হওয়া ওই ভিডিওটি যে সম্পূর্ণ কৃত্রিম এবং এআই-এর মাধ্যমে তৈরি, তা নিজেই স্পষ্ট করেছেন জাভেদ আখতার। এক্স (পূর্বতন টুইটার)-এ তিনি লেখেন, “একটি ভুয়ো ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে...ঠ

author-image
IE Bangla Entertainment Desk
New Update
javed

যা বললেন জাভেদ...

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহারের শিকার হলেন বর্ষীয়ান চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ভিডিও ভাইরাল হয়, যেখানে তাঁকে মাথায় টুপি (টপি) পরে বলতে শোনা যায় যে তিনি নাকি- “ঈশ্বরে বিশ্বাসী হয়ে গিয়েছেন”। দীর্ঘদিন ধরে প্রকাশ্য নাস্তিক হিসেবে পরিচিত জাভেদ আখতারের এই তথাকথিত ‘পরিবর্তন’ ঘিরে দ্রুতই আলোচনার ঝড় ওঠে।

Advertisment

ভাইরাল হওয়া ওই ভিডিওটি যে সম্পূর্ণ কৃত্রিম এবং এআই-এর মাধ্যমে তৈরি, তা নিজেই স্পষ্ট করেছেন জাভেদ আখতার। এক্স (পূর্বতন টুইটার)-এ তিনি লেখেন, “একটি ভুয়ো ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে কম্পিউটারে তৈরি আমার একটি ছবি দেখিয়ে, দাবি করা হচ্ছে যে শেষ পর্যন্ত আমি ঈশ্বরে বিশ্বাসী হয়ে গিয়েছি। এটি সম্পূর্ণ আজগুবি। এই ভুয়ো খবর আমার সুনাম ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। আমি বিষয়টি নিয়ে সাইবার পুলিশের কাছে অভিযোগ জানাব ভাবছি। এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও গুরুত্বের সঙ্গে ভাবছি।”

Shah Rukh Khan: ‘ভারতে থাকার অধিকার নেই’, কেকেআরে মুস্তাফিজ! শাহরুখ খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

জাভেদ আখতারের এই পোস্টের পর বহু নেটিজেন তাঁর পাশে দাঁড়ান। অনেকেই বলেন, এ ধরনের ডিপফেক ও ভুয়ো কনটেন্ট সমাজের জন্য ভীষণ বিপজ্জনক। এক ব্যবহারকারী লেখেন, “ডিপফেক ভয়ংকর বিষের মতো। আপনি প্রতিবাদ করছেন, সেটাই বড় কথা।” আরেকজন ব্যঙ্গ করে মন্তব্য করেন, “যিনি এই ভিডিও বানিয়েছেন, তাঁরই এখন ঈশ্বরের সাহায্য বেশি দরকার- আইনি খরচ মেটানোর জন্য!”

উল্লেখ্য, এআই-নির্ভর ভুয়ো ছবি ও ভিডিও নিয়ে উদ্বেগ নতুন নয়। এর আগে অভিনেত্রী রাশমিকা মন্দানা, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, রণবীর সিং ও শিল্পা শেট্টির মতো তারকারাও ডিপফেক কনটেন্টের শিকার হয়েছেন। সম্প্রতি অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউতও সংসদ ভবন থেকে বেরোনোর ভুয়ো ছবি ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং নিজের ছবি এআই দিয়ে বিকৃত না করার আহ্বান জানান।

এতদিন আড়ালেই ছিল মুখ, এবার প্রকাশ্যে অনিন্দিতা-সুদীপের কন্যা

এদিকে, ম্যাকাফির এক সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, ভারতে প্রায় ৯০ শতাংশ মানুষ কখনও না কখনও ভুয়ো বা এআই-তৈরি সেলিব্রিটি বিজ্ঞাপনের মুখোমুখি হয়েছেন। ওই রিপোর্ট অনুযায়ী, এই ধরনের প্রতারণায়, গড়ে প্রায় ৩৪,৫০০ টাকা করে ক্ষতির শিকার হচ্ছেন মানুষ। রিপোর্টে শাহরুখ খানকে সবচেয়ে বেশি ‘এক্সপ্লয়েটেড’ সেলিব্রিটি হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁর পরেই রয়েছেন আলিয়া ভাট।

Javed Akhtar Entertainment News Today