Jay Bhanushali: বিচ্ছেদের পরেই অন্য সম্পর্কে? প্রাক্তন স্ত্রীর প্রেম-চর্চা প্রসঙ্গে সরব জয়

জল্পনার সূত্রপাত ঘটে রবিবার, যখন জয়, মাহির জন্মদিনে একটি আবেগপূর্ণ নোট শেয়ার করেন। এরপরই অনলাইনে আলোচনা শুরু হয়, যে মাহি নাকি নাদিম নাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

জল্পনার সূত্রপাত ঘটে রবিবার, যখন জয়, মাহির জন্মদিনে একটি আবেগপূর্ণ নোট শেয়ার করেন। এরপরই অনলাইনে আলোচনা শুরু হয়, যে মাহি নাকি নাদিম নাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jay-Bhanushali-Mahhi-Vij

কী বললেন তাঁরা...

Jay Bhanushali reaction: অভিনেতা জয় ভানুশালী অবশেষে, তাঁর প্রাক্তন স্ত্রী মাহি ভিজ এবং নাদিম নাদের সম্পর্কে ছড়িয়ে পড়া ডেটিং গুজবকে কেন্দ্র করে নীরবতা ভাঙলেন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে সামাজিক মাধ্যমে যে জল্পনা ও কটাক্ষ চলছে, তা সম্পর্কে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে, জয় স্পষ্ট করেন যে মানুষ যেন তাঁদের বিচ্ছেদের পেছনে, কোনও “খলনায়ক” খুঁজে বের করার চেষ্টা না করে। তাঁর মতে, বাস্তবে এই বিচ্ছেদের পেছনে কোনও তৃতীয় ব্যক্তির ভূমিকা নেই। এটা কেবল দু’জন মানুষের সিদ্ধান্ত, যা তাঁদের ব্যক্তিগত জীবনের পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে।

Advertisment

জল্পনার সূত্রপাত ঘটে রবিবার, যখন জয়, মাহির জন্মদিনে একটি আবেগপূর্ণ নোট শেয়ার করেন। এরপরই অনলাইনে আলোচনা শুরু হয়, যে মাহি নাকি নাদিম নাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তীব্র ট্রোলিং ও ভুল ব্যাখ্যার এই ঢেউ থামাতে এগিয়ে আসেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তিনি তাঁর ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে লেখেন যে মানুষ ভিত্তিহীন মন্তব্য করছে এবং অকারণে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

Prashant Tamang death: গোর্খাদের গর্বের পতাকা, ‘পাহাড় কা গৌরব’ প্রশান্ত কেবল গায়ক-ই নন, যেভাবে হয়ে উঠেছিলেন আন্দোলনের মুখ

অঙ্কিতা মন্তব্য করেন, “মাহি এবং নাদিমের সম্পর্ক নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো অত্যন্ত কষ্টদায়ক। আমি মাহি, নাদিম এবং জয়- তিনজনকেই ব্যক্তিগতভাবে চিনি। নাদিম বরাবরই এই পরিবারের জন্য বড় ভাইয়ের মতো, আর তারার জন্য সত্যিকারের একজন অভিভাবক। এর বাইরে অন্য কোনও ব্যাখ্যা নেই।” তিনি আরও বলেন যে নাদিম এমন একজন মানুষ যিনি কঠিন সময়ে বহুজনের পাশে দাঁড়িয়েছেন, এবং তাঁকে নিয়ে নেগেটিভিটি ছড়ানো অন্যায়।

জয় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে অঙ্কিতার পোস্টটি শেয়ার করে প্রতিক্রিয়া জানান এবং লেখেন, “ধন্যবাদ অঙ্কিতা। আমি তোমার প্রতিটি কথার সঙ্গে একমত।” পরে তিনি মাহির পোস্টটিও পুনরায় শেয়ার করে দাবি করেন যে তাঁদের বিবৃতিতে যেমন বলা হয়েছে, এই বিচ্ছেদে কোনও খলনায়ক নেই। তবুও জনমনে একজন “ভিলেন” বানানোর প্রবণতাকে তিনি “ঘৃণ্য” বলে আখ্যা দেন এবং অনুরোধ করেন যেন এই জল্পনা বন্ধ হয়।

এই মাসের শুরুতে জয় ও মাহি ঘোষণা করেছিলেন যে ১৬ বছরের সম্পর্ক শেষে তাঁরা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। একটি যৌথ বিবৃতিতে তাঁরা জানান, বিচ্ছেদ সত্ত্বেও তাঁরা সন্তানদের সহ-পালন করবেন। তাঁদের বক্তব্য, “আজ আমরা পৃথক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু পরস্পরের শ্রদ্ধা ও সমর্থন সবসময় থাকবে। শান্তি, মানবতা এবং দয়া- এই মূল্যবোধই আমাদের পথ দেখাবে।”

এই ঘটনার মধ্যেও জয় ও মাহি দু’জনই অনুরাগীদের অনুরোধ করেছেন যেন ভিত্তিহীন গুজবে কান না দিয়ে তাঁদের ব্যক্তিগত জীবনকে সম্মান করা হয়।

Jay Bhanushali Mahhi Vij bollywood Entertainment News Today