Jay Bhanushali and Mahhi Vij: ১৪ বছরের দাম্পত্যে ইতি, আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত জয়–মাহির

বিবৃতিতে জয় ও মাহি জানান, “আজ আমরা জীবনের যাত্রাপথে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে তাতেও আমরা একে অপরের পাশে রয়েছি। শান্তি, দয়া এবং মানবতাই আমাদের পথপ্রদর্শক মূল্যবোধ।

বিবৃতিতে জয় ও মাহি জানান, “আজ আমরা জীবনের যাত্রাপথে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে তাতেও আমরা একে অপরের পাশে রয়েছি। শান্তি, দয়া এবং মানবতাই আমাদের পথপ্রদর্শক মূল্যবোধ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jay-Bhanushali-Mahhi-Vij

কী বললেন তাঁরা...

অভিনেতা জয় ভানুশালী এবং মাহি ভিজ, তাঁদের দাম্পত্য জীবন নিয়ে, গত বছরের নভেম্বর থেকেই নিয়মিত শিরোনামে রয়েছেন। বিয়েতে অশান্তি, বিচ্ছেদ এবং ভরণপোষণ সংক্রান্ত নানা জল্পনা দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মাহি নাকি ভরণপোষণ হিসেবে ৫ কোটি টাকা দাবি করেছেন। যদিও সেই সমস্ত অভিযোগ পরে একটি ইউটিউব ভ্লগের মাধ্যমে স্পষ্টভাবে খারিজ করেছিলেন অভিনেত্রী। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, রবিবার সোশ্যাল মিডিয়ায় এক যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করলেন এই তারকা দম্পতি।

Advertisment

বিবৃতিতে জয় ও মাহি জানান, “আজ আমরা জীবনের যাত্রাপথে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে তাতেও আমরা একে অপরের পাশে রয়েছি। শান্তি, দয়া এবং মানবতাই আমাদের পথপ্রদর্শক মূল্যবোধ। আমাদের সন্তান তারা, খুশি ও রাজবীরের স্বার্থে আমরা প্রতিশ্রুতিবদ্ধ- সেরা বাবা-মা, সেরা বন্ধু হয়ে তাঁদের জন্য যা সঠিক, তাই করব।”

Dev-Subhashree: স্ক্রিনিং কমিটির বাধা পেরিয়ে পুজোয় দেশু জুটির প্রত্যাবর্তন, কী এমন বললেন শুভশ্রী?

তাঁরা আরও স্পষ্ট করেন যে এই বিচ্ছেদের সিদ্ধান্তের সঙ্গে কোনও নেতিবাচকতা বা দোষারোপ জড়িত নয়। তাঁদের কথায়, “এই গল্পে কোনও খলনায়ক নেই। আমরা নাটকের চেয়ে শান্তি এবং বিচক্ষণতাকে অগ্রাধিকার দিয়েছি। আমরা একে অপরকে, সম্মান করি, সমর্থন করি এবং বন্ধুত্ব বজায় রাখি, যেমনটা বরাবর করেছি।” পাশাপাশি, এগিয়ে চলার পথে সকলের কাছ থেকে সম্মান, ভালবাসা ও সহানুভূতির আবেদন জানান তাঁরা।

যদিও শোনা যাচ্ছিল যে ২০২৫ সালের শুরুতেই আলাদা হয়ে গিয়েছিলেন জয় ও মাহি, তবে এতদিন তাঁরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। গত বছরের নভেম্বর মাসে মাহি ভিজ প্রথমবার মুখ খুলে বলেছিলেন, বিচ্ছেদ বা ভরণপোষণ সংক্রান্ত খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি তখন স্পষ্ট করে জানান, কোনও আইনি কাগজে তিনি স্বাক্ষর করেননি এবং ভরণপোষণ দাবি করার প্রশ্নই ওঠে না। তাঁর মতে, একজন পুরুষ কঠোর পরিশ্রম করে যা উপার্জন করেন, আলাদা হওয়ার সময় কোনও নারীর সেই অর্থের ওপর অধিকার থাকা উচিত নয়।

Shakti Kapoor: অভিনেত্রীর ওড়না ধরে টানাটানি! রেগে আগুন শক্তির বাবা-মা, 'আপনারাই আমাকে এই মুখ'

উল্লেখ্য, জয় ভানুশালী ও মাহি ভিজ ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালে তাঁরা দুই পালক সন্তান- খুশি ও রাজবীরের দায়িত্ব নেন। পরে ২০১৯ সালে তাঁদের জীবনে আসে কন্যাসন্তান তারা। পেশাগত দিক থেকে মাহি সম্প্রতি প্রায় নয় বছর পর টেলিভিশনে প্রত্যাবর্তন করেছেন এবং বর্তমানে ‘সেহের হোনে কো হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করছেন।

bollywood bollywood actress Entertainment News Today Bollywood Actor