Jaya Bachchan: জয়া বচ্চনের কঠোর মন্তব্যে ক্ষুব্ধ, উঠল বয়কটের ডাক, কোপ পড়বে নাতি অগস্ত্যের ওপর?

প্রশ্ন ওঠে- পাপারাজ্জি মহল কি এবার জয়া বচ্চনকে বয়কট করবে? এই প্রসঙ্গে পাপারাজ্জিদের এক সদস্য জানান, “তিনি যা বলেছেন তা দুঃখজনক। তাঁর নাতি অগস্ত্য বচ্চনের ইক্কিস মুক্তির অপেক্ষায়।"

প্রশ্ন ওঠে- পাপারাজ্জি মহল কি এবার জয়া বচ্চনকে বয়কট করবে? এই প্রসঙ্গে পাপারাজ্জিদের এক সদস্য জানান, “তিনি যা বলেছেন তা দুঃখজনক। তাঁর নাতি অগস্ত্য বচ্চনের ইক্কিস মুক্তির অপেক্ষায়।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jaya1

জয়া আবারও রোষের মুখে...

Jaya Bachchan Faces Backlash: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে জয়া বচ্চনের একটি মন্তব্য। প্রবীণ অভিনেত্রী ও সংসদ সদস্য জয়া বচ্চন এক অনুষ্ঠানে পাপারাজ্জিদের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শুরুতে কোনো ভূমিকা না দিয়েই তিনি বলেন, "এটা সত্যিই অদ্ভুত। আমিও মিডিয়ার মানুষ- আমার বাবা ছিলেন সাংবাদিক। তাই প্রকৃত মিডিয়াকে আমি সম্মান করি। কিন্তু এই পাপারাজ্জি কারা? এরা কি দেশের মানুষের প্রতিনিধিত্ব করার মতো প্রশিক্ষিত? এই লোকগুলোকে মিডিয়া বলা যায়?" 

Advertisment

তিনি আরও মন্তব্য করেন, “এরা মোবাইল ফোন হাতে রাস্তায় ঘোরে, ড্রেন পাইপের মতো প্যান্ট পরে ছবি তোলে, আর ভাবে তারা যা খুশি বলতে পারে। তাদের মন্তব্য দেখে মনে হয়, মানুষ নয়, ইঁদুরের মতো আচরণ করছে।” তাঁর এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

Ranveer Singh: ক্ষমা চাইলেও ক্ষোভ কমেনি, রণবীরের বিরুদ্ধে আইনি মামলা থামছে না!

এর পরেই প্রশ্ন ওঠে- পাপারাজ্জি মহল কি এবার জয়া বচ্চনকে বয়কট করবে? এই প্রসঙ্গে পাপারাজ্জিদের এক সদস্য জানান, “তিনি যা বলেছেন তা দুঃখজনক। তাঁর নাতি অগস্ত্য বচ্চনের ইক্কিস মুক্তির অপেক্ষায়। প্রচারের বড় অংশই আমরা করি। অমিতাভ বচ্চন প্রতি রবিবার বাড়ির বাইরে এসে ভক্তদের শুভেচ্ছা জানান- এটা বড় কোনও মিডিয়া নয়, আমরা কভার করি।”

সিনিয়র ফটোগ্রাফার ভারিন্দর চাওলা জানান, বছরের পর বছর সেলিব্রিটি-মিডিয়া সম্পর্কের মধ্যে তিনি শ্রদ্ধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। "যখনই কোনো সেলিব্রিটি কিছু সীমা নির্ধারণ করে, আমরা সেটা মানি। রাহাকে ডাকতে বারণ করেছিলেন রণবীর কাপুর, দীপিকা-রণবীরও কিছু বিষয় নিয়ে অনুরোধ করেছিলেন- আমরা সম্মান করেছি।" 

Iman Chakraborty: ‘উন্নয়নের পাঁচালী’ গেয়ে কটাক্ষের ঝড়, স্পষ্টজবাব গায়িকা ইমনের

তবে তিনি এটাও যোগ করেন, “জয়া জি যাদের উদ্দেশ করে এত কঠোর কথা বলছেন-তারা সবাই কি সত্যিই পাপারাজ্জি, নাকি ইউটিউবার ও ভক্তেরাও সেখানে ভিড় করেন? কাউকে অসম্মান করে কথা বলা ঠিক নয়। আমরা সহকর্মীদেরও বলেছি, নিজের সম্মান বজায় রাখো-প্রয়োজনে বয়কট করো।”

Entertainment News Jaya Bachchan