Riddhi Sen: ‘মগজের মেদ ঝরান পরিচালকরা', 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ প্রসঙ্গে কাদের ঠুকলেন ঋদ্ধি?

ফ্রেশ পরিচালক যে দারুন ফ্রেশ কিছু উপহার দিয়েছেন, সেকথা বলতেই হয়। এবং জয়ব্রত একেবারেই এই প্রজন্মের শিরা বুঝেই কাজ করেছেন। চারিদিকে বাড়ছে শো। হলে হলে মানুষ এই ছবি দেখতে যাচ্ছেন।

ফ্রেশ পরিচালক যে দারুন ফ্রেশ কিছু উপহার দিয়েছেন, সেকথা বলতেই হয়। এবং জয়ব্রত একেবারেই এই প্রজন্মের শিরা বুঝেই কাজ করেছেন। চারিদিকে বাড়ছে শো। হলে হলে মানুষ এই ছবি দেখতে যাচ্ছেন।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
aca

কী বলছেন ঋদ্ধি?

শেষ কিছু সপ্তাহ ধরে একটি সিনেমা, নিয়েই নানা আলোচনা। কারণ, এই একটাই সিনেমা যেমন হল রিলিজে আটকেছে, ঠিক তেমন নানা সমালোচনার মধ্যে দিয়েও গিয়েছে। এমনকি, এই ছবি নিয়ে ফেডারেশনের সঙ্গে বচসা হয়েছে মারাত্মক। কিন্তুয়, রিলিজের পর থেকেই এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। 

Advertisment

কেবল একটু গালিগালাজ যদি হজম করে নেওয়া যায়, তবে বহুদিন পর কোনও ভিন্ন ধাঁচের বাংলা ছবি, উপহার পেয়েছেন তাঁরা। এই ছবিতে যেমন ভায়োলেন্স, ঠিক তেমন গা পাক দেওয়ানো দৃশ্য। তবে, ফ্রেশ পরিচালক যে দারুন ফ্রেশ কিছু উপহার দিয়েছেন, সেকথা বলতেই হয়। এবং জয়ব্রত একেবারেই এই প্রজন্মের শিরা বুঝেই কাজ করেছেন। চারিদিকে বাড়ছে শো। হলে হলে মানুষ এই ছবি দেখতে যাচ্ছেন। 

The Academy of Fine Arts Review: লোভ-পাপ-মৃত্যুর গল্প, কেমন হল ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’?

Advertisment

তবে, পরিচালকদের যে তাঁর থেকে কিছু শেখা উচিত এমনটাই জানাচ্ছেন এই ছবি দেখে মুগ্ধ অভিনেতা ঋদ্ধি সেন। অভিনেতা, নিজের সমাজ মাধ্যমেই খুলেয়াম পরিচালকদের নিশানা করেছেন। তিনি সোজাসুজি বলছেন,  “কথা কম,কাজ বেশি”-এই প্রবাদটা সদ্য সিনেমা হলে মুক্তি পাওয়া  'জয়ব্রত দাস’এর ‘The Academy of Fine Arts’এর ক্ষেত্রে মোক্ষম অর্থে প্রযোজ্য । ভালো লাগা,মন্দ লাগা সিনেমার ক্ষেত্রে ব্যক্তিগত এবং আপেক্ষিক,যেটা জরুরি সেটা হলো কথোপকথনের একটা রাস্তা খুলে দেওয়া,বাতেলাবাজির ফাইন আর্টসের বাংলা বাজারে জয়ব্রত দাস কাজ করেছে পরিশ্রম করে।" 

বাংলা ছবির পরিচালকরা যে ফলস সব উদযাপন করছেন, এমনটাও বলতে শোনা গেল তাকে। ঋদ্ধি বলছেন, "প্রমোশনের গিমিক আর ফ্লপের সাকসেস উদযাপন করার জন্য পার্টিতে যাওয়া পরিচালকদের এবার নতুন করে ভাবার সময়ে এসে গেছে,একজন নবাগত পরিচালক কোনো বড় প্রযোজনা সংস্থার চোখের মণি না হয়েও হাউসফুল দিতে পারে স্রেফ পরিশ্রম আর সৎ প্রচেষ্টার জন্য, ছবির ভালো দিক,মন্দ দিক নিয়ে আলোচনা চলবে, মতবিরোধ,মতান্তর থাকবেই এবং সেটাই সুস্থতার লক্ষণ, কিন্তু এই মুহূর্তে যেটা সবার আগে প্রয়োজন সেটা হলো বাংলা চলচ্চিত্র জগতের, নিজেদের অলস হাওয়ায় ফোলানো বেলুনটাকে ফাটিয়ে ফেলা,পিনের কাজটা The Academy of Fine Arts করতে অনেকটা সক্ষম হয়েছে। মগজের মেদ ঝরানোর জন্য সিনিয়ররা এবার একটু জিমে যান।" 

Ravi Ghosh Birthday: 'চার্লি চ্যাপলিনের পায়ের নীচে বসে থাকত', রবি স্মরণে শুভাশিষ

এখন কাদের নিজের এই বক্তব্যের মাধ্যমে তিনি ঘায়েল করলেন, সেটাই দেখার। কিংবা আদৌ বেড়েপাকা তকমা পাওয়া ঋদ্ধির পরামর্শ তাঁরা নিচ্ছেন কিনা, সেটাই প্রশ্ন। 

riddhi sen Rudranil Ghosh