/indian-express-bangla/media/media_files/2025/05/04/sWyrLDGkp44ygzROYJUT.jpg)
যা বললেন জয়জিৎ ...
শেষ কিছুদিন ধরেই নানা আলোচনা। এবং, তারকা বিচ্ছেদের গল্প কোনও ইন্ডাস্ট্রির বুকেই এখন নতুন না। দীর্ঘদিনের দাম্পত্যের পর, অনেকেই আলাদা হয়ে গিয়েছেন। এবং, খেয়াল করলে দেখা যাবে বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী শ্রেয়ার বিবাহ বিচ্ছেদের কথা কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে আজ আসল কথা জানিয়ে দিলেন অভিনেতা।
জয়জিৎ বহুবার তাঁর স্ত্রীকে নিয়ে নানা শোয়ে এসেছেন। এবং খেয়াল করলে দেখা যাবে, তাঁদের জুটি বেশ মনোরঞ্জন করেছে সকলের। তাঁদের ছেলে যশজিৎ এখন যথেষ্ট বড়। কলেজে পড়ছে সে। তবে, এই বিচ্ছেদ প্রসঙ্গে সোজাসুজি কথা বলেছেন তিনি। দীর্ঘদিন ধরে যে আলোচনা চলছে, তাঁর পরেই নিজের দাম্পত্য জীবনের কথা শোনালেন তিনি। তাঁদের সত্যিই বিচ্ছেদ হয়েছে, এই কথায় সিলমোহর দিলেন তিনি। সমাজ মাধ্যমে বেশ লম্বা চওড়া একটা পোস্ট করলেন তিনি। জয় বললেন...
Dev: জয় গোস্বামীর পর দেব? এসআইআর শুনানি নিয়ে নতুন জল্পনা
"হাঁ খবরটা সত্যি। ১২ই ডিসেম্বর আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের পর আমরা এটা পাবলিক করতে চাইনি কিন্তু কোনোভাবে এক সাংবাদিক ব্যাপারটার ব্যক্তিগত দেওয়াল ভেঙে লেখে তারপর বাকিরা আমার কাছে জানতে চায় আমি সত্যি টা অস্বীকার করিনি। দুজন প্রাপ্ত বয়স্ক মানুষের সম্মিলিত সিদ্ধান্তে বিচ্ছেদ টা ঘটেছে।প্রাপ্তবয়স্ক সন্তানের ইচ্ছেকে মর্যাদা দেওয়া হয়েছে। এই নিয়ে সমাজ মাধ্যমে অনেকে অনেক কিছু বলছেন। আমাকে ব্যক্তিগত ভাবে অনেকে ফোন বা মেসেজ করেছেন।"
Dev: 'বাঙালি কাঁকড়ার জাত...', প্রকাশ্যে এ কী বললেন দেব?
খবর জানানোর সঙ্গে সঙ্গে তিনি এও জানালেন, এই পরিবার অর্থাৎ সমাজ মাধ্যমের পরিবার তাঁর কাছে বেশ কাছের। তাই তাঁদের কাছে সবকিছুই জানানোর ইচ্ছে হয় তাঁর। অভিনেতা আরও বলছেন, "সমাজ বা সমাজ মাধ্যম আমার বৃহত্তর পরিবার হিসেবেই দেখি। নিজেকে সেলিব্রিটি না আমি সামান্য পরিচিত মুখ মনে করি। পারিবারিক ব্যাপারটা আমরা এতদিন সামনে আনতে চাইনি তাই এতদিন সেটা ব্যক্তিগতই ছিল।এই নিয়ে আর আলোচনা হোক সেটা কাম্য নয়। আমি দুঃখিত আপনারা কষ্ট পেয়েছেন বলে।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us